বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাবি সাহিত্য সংসদের সভাপতি নির্বাচিত হলেন কলারোয়ার ছেলে তৈমুর

ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের ২০২২-২০২৩ কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৩ অক্টোবর ২০২২, রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনীর চৌধুরী অডিটোরিয়ামে কার্যনির্বাহী সভায় সবার সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রধান মডারেটর ও বাংলা বিভাগের অধ্যাপক ড. হুসনে আরা এ আংশিক কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স অধ্যয়নরত ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের সন্তান তৈমুর রহমান মৃধা। গত কমিটিতে তৈমুর রহমান মৃধা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একজন কথা সাহিত্যিক ও কবি। ২০২০ এর বইমেলায় প্রকাশিত হয় তার ১ম বই অন্তিম অভিমান।

সভাপতি নির্বাচিত হয়ে তৈমুর রহমান মৃধা জানান, “আমি অত্যন্ত আনন্দিত ও ধন্য বোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সভাপতি হতে পেরে। আশাকরি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সমগ্র বাংলাদেশে সাধারণ মানুষের মাঝে সাহিত্যের গুরুত্ব ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাব। আমাকে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক একটি সামাজিক সংগঠন। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যপাঠ ও চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিয়মিত পাঠচক্র, পাক্ষিক সাহিত্য আড্ডা, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ডাহুক প্রকাশ, বইমেলা বাৎসরিক গল্প ও প্রবন্ধ সংকলন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম