সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভবানিপুরে জমি নিয়ে বিরোধ- ভাড়াটিয়া সন্ত্রাসী কতৃক বাড়িতে হামলা

পৈত্রিক জমি নিয়ে দুই ভাই এর বিরোধে ভাড়াটিয়া শন্ত্রাসী কতৃক বসত বাড়িতে হামলা চালিয়ে বাড়ির প্রাচিল ভাংচুরসহ জীবন নাশের হুমকির অভিযোগ।সুত্রে প্রকাশ সাতক্ষীরা সদর উপজেলার ভবানিপুর গ্রামের মৃত্যু আরশাফ আলীর পুত্র আবজারুল হক ও আমিনুল হক এর মধ্যে ভবানিপুর মৌজায় ৮৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন দুই ভায়ের মধ‍্যে বিরোধ চলছে।

বিষয়টি নিয়ে স্হানীয় ভাবে একাধিক বার মিমাংসা করার চেষ্টা করে ব‍্যার্থ হয়ে বিষয়টি আরো ঘুনিভূতহয়। এক পর্যায় আমিনুল হক কিছু ভাড়াটিয়া সন্ত্রাসীদের ভাড়া করে এনে সম্প্রতি স্কুল শিক্ষক আবজারুল হক এর বাড়িতে হামলা চালিয়ে বাড়ির প্রাচিল ভাংচুর করে, এতে আবজারুল হক এর পরিবার বাধা প্রদান করলে তাদের জীবনে মেরে ফেলে দেওয়ার হুমকি ধামকি প্রদর্শন করে। এমনকি এনিয়ে বেশি বাড়াবাড়ি করলে পরিনতি ভালো হবেনা শুধু তাই নয় এটা নিয়ে থানা কোর্ট করলে খবর আছে।

এবিষয়ে শিক্ষক আবজারুল হক এ প্রতিবেদক কে বলেন আমার সহদর ভাই পৈত্রিক সুত্রে বাবার রেখে যাওয়া ৩৩ শতক জমি পাবে কিন্তু সে গায়ের জোরে ৮৩ শতক জমি জোর পূর্বক ভোগ দখল করে। এতে আমি প্রতিবাদ করলে আমার ও আমার পরিবারের ক্ষতি করার জন্য ততপড় হয়ে পড়েছে।

শুধু তাই নয় কয়েক দিন পূর্বে আমার ভাই আমিনুল হক কিছু সন্ত্রাসী ভাড়া করে এনে আমার বাড়ির পাচিল ভাংচুর করে আমি ভয়ে কিছু করতে পারিনি কারন তাদের কাছে পিস্তল, চাকুসহ হাতুড়ি ছিল।

তবে দুইজন কে চিনতে পারি তারা শাওন ও অপরজন জুয়েল। আবজারুল হক এর স্ত্রী অভিযোগ করে বলেন আমরা খুব নিরাপত্তা হীনতায় আছি যেকোন সময় আমাদের ক্ষতি করতে পারে এবং আমরা যদি এ নিয়ে থানা পুলিশ করি তাহলে সমস্যা হবে তাই এনিয়ে কিছু করতে সাহস পাচ্ছি না।

আমরা এখন নিরাপত্তাহীন আছি তাই বিষয়টি পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করছি। এবিষয়ে আমিনুল হক এর বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল