Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

অবশেষে অবসান হলো সকল নাটকীয়তার। মঙ্গলবার হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো সূচি প্রকাশ করেছে আইসিসি। আগের বিভিন্ন প্রতিবেদনই সত্য হয়েছে আইসিসি কর্তৃক প্রকাশিত সূচিতে। ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তানে আইসিসির কোনো আসর খেলতে যাবে না ভারত। ঠিক একইভাবে পাকিস্তানও এ সময়ে ভারতে খেলতে যাবে না। এ ম্যাচগুলো হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে চূড়ান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। আর আয়োজক স্বত্ত্ব থাকছে পাকিস্তানের কাছেই। ১৯ ফেব্রুয়ারি করাচিতে স্বাগতিকবিস্তারিত পড়ুন
দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি, সংস্কার শেষে নির্বাচন: আসিফ মাহমুদ

এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি। দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে এসে এসব কথা বলেন তিনি। গণ-অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা আহতদের সঙ্গে বসে গল্প করেছি। তাদের চিকিৎসা নিশ্চিতেবিস্তারিত পড়ুন
চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড : ১ খুন লুকাতে আরো ৬ খুন করেন লস্কর ইরফান

তদন্তের ৪৮ ঘণ্টার মধ্যেই সারবহনকারী এমভি আল বাখেরা জাহাজে ৭ জন খুনের ঘটনার রহস্যের জট খুললো। অবশেষে জানা গেলো ডাকাত নয়, জাহাজে থাকা আকাশ মণ্ডল ইরফান এই ঘটনার মূলহোতা। বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। কর্নেল মুনীম ফেরদৌসের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশ মণ্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াসহ সবাইকে হত্যা করে। খুন হওয়া ব্যক্তিরা হলেন- মাস্টারবিস্তারিত পড়ুন
বেচাকেনায় ভাটা
বাংলাদেশি পর্যটকের অভাব বুঝতে পারছেন কলকাতার ব্যবসায়ীরা

ধর্ম যার যার, উৎসব সবার। তাই ঈদ কিংবা পূজার মতো বড়দিন এলেও উৎসবমুখর হয়ে ওঠে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ। রঙিন সাজে সাজানো হয় তিলোত্তমাকে। ধুম পড়ে যায় কেনাকাটার। স্বভাবতই মুখের হাসিটা চওড়া হয় ব্যবসায়ীদের। কিন্তু এবার সেই হাসি যেন অনেকটাই ম্লান। কারণ, এ বছর বাংলাদেশি পর্যটক সেভাবে আসছেন না। তার প্রভাব পড়েছে বড়দিনের বেচাকেনাতেও। আগে এই সময়টায় বাংলাদেশি পর্যটকে গিজগিজ করতো কলকাতার ‘এক টুকরো বাংলাদেশ’ নামে খ্যাত নিউমার্কেট চত্বর। কিন্তু এবার দৃশ্যটাবিস্তারিত পড়ুন
দক্ষিণ এশিয়ায় প্রথম
সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারের স্বীকৃতি দিলো বাংলাদেশ

আওয়ামী লীগ সরকারের প্রণীত ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট’ থেকে বিতর্কিত সব ধারা বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশে প্রত্যেক নাগরিককে সার্বক্ষণিক ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অধ্যাদেশের ২(ভ)-তে ইন্টারনেট প্রাপ্তির এ অধিকারের কথা উল্লেখ রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম এ স্বীকৃতি দিলো। অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি নীতি উপদেষ্টা ফাইজ তাইয়্যেব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রথম দেশ হিসেবে বাংলাদেশবিস্তারিত পড়ুন
ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় করতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সব ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমানকাল থেকেই পালন করে আসছে। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে হবে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে শুভ বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টবিস্তারিত পড়ুন
প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রতিবাদ সভা

জনপ্রশাসন সংস্কার কমিশনের উপসচিব পদে পদোন্নতির কোটা পুনর্বিন্যাসের খসড়া সুপারিশের বিরুদ্ধে এবার প্রতিবাদ সভা করেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘জনপ্রশাসন সংস্কারকে ভিন্নপথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে’ প্রতিবাদ সভা করেছেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড যৌথভাবে এ প্রতিবাদ সভার আয়োজন করেছে। এর আগে গত ২২ ডিসেম্বরবিস্তারিত পড়ুন
৬৭ আরোহী নিয়ে কাজাখস্তানে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত

কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। খবর এএফপি, আল জাজিরা। রাশিয়ার নিউজ এজেন্সি জানিয়েছে, আজারবাইজান এয়ারলাইন্সের ওই প্লেনটি বাকু থেকে যাত্রা করেছিল। এটি রাশিয়ার চেচনিয়ার গ্রোজনিতে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে প্লেনটি আবার বাকুর দিকেই ফিরে আসছিল। কাজাখস্তানের পরিবহনমন্ত্রী বুধবারবিস্তারিত পড়ুন
চিকিৎসকদের আরো বেশি মানবিক হতে হবে: ডা. শফিকুর রহমান

স্বাস্থ্যসেবায় চিকিৎসকদের আরও বেশি মানবিক হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, চিকিৎসকদের চিকিৎসক হয়ে ওঠার পেছনে শুধু বাবা-মা আর নিজের মেধা নয়, একজন ভিক্ষুকেরও অবদান রয়েছে। ভিক্ষুকদের থেকেও ট্যাক্স নেওয়া হয়। সবার ট্যাক্স একই জায়গায় যায়। আর যে প্রাইমারি স্কুল থেকে পড়া (শুরু) হয়, সেখানকার ইট-বালুকনাও সবার ট্যাক্সে তৈরি। তাদের প্রতিও আমাদের চিকিৎসকদের ঋণ আছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনালবিস্তারিত পড়ুন
বড়দিন উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

খৃষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সাজেদুর রহমান জানান, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে সরকারি ছুটিবিস্তারিত পড়ুন

