শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির ধর্মঘট

পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিজেপির ধর্মঘট কর্মসূচি নবান্ন অভিযানে পুলিশের পদক্ষেপ। আরজিকর ইস্যুতে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ডাকে মঙ্গলবারের নবান্ন অভিযানে পুলিশি নির্যাতনের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বুধবার (২৮ আগস্ট) বিজেপি রাজ্যটিতে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয়। এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে। ট্রেন, বাস চলছে না অনেক জায়গায়। কাজে বেরিয়ে বিপাকে পড়েছে নিত্যযাত্রীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনিবিস্তারিত পড়ুন

সাবেক এমপি হাবিবসহ নেতৃবৃন্দের জামিনে কলারোয়া ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ কথিত গাড়িবহর হামলার রাজনৈতিক মামলায় সকল আসামি আদালত থেকে জামিন পাওয়ায় তাৎক্ষণিক আনন্দ ও বিজয় মিছিল করেছে কলারোয়া ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। কথিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলায় দীর্ঘদিন কারান্তরীন থাকার পরে মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন প্রায় অর্ধশত নেতৃবৃন্দ। এ উপলক্ষে সন্ধ্যায় কলারোয়া ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি কলারোয়ার সাবেক এমপি হাবিবেরবিস্তারিত পড়ুন

সাবেক এমপি হাবিবসহ নেতৃবৃন্দের জামিনে কলারোয়া পৌর যুবদলের আনন্দ মিছিল

বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ কথিত গাড়িবহর হামলার রাজনৈতিক মামলায় সকল আসামি আদালত থেকে জামিন পাওয়ায় তাৎক্ষণিক আনন্দ ও বিজয় মিছিল করেছে কলারোয়া পৌর যুবদল ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক দল। মঙ্গলবার বিকেলে বের হওয়া মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলে গোটা উপজেলা সদর। পরে উপজেলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে পৌর যুবদলবিস্তারিত পড়ুন

সাবেক এমপি হাবিবসহ নেতৃবৃন্দের জামিনে কলারোয়া উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ কথিত গাড়িবহর হামলার রাজনৈতিক মামলায় সকল আসামি আদালত থেকে জামিন পাওয়ায় তাৎক্ষণিক আনন্দ ও বিজয় মিছিল করেছে কলারোয়া উপজেলা ছাত্রদল। মঙ্গলবার বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে নেতৃবৃন্দের উপস্থিতিতে বের হওয়া মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলে গোটা উপজেলা সদর। পরে উপজেলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলারোয়ার শাকদহে আনন্দ মিছিল-সমাবেশ বিএনপি-ছাত্রদলের

বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ গাড়িবহর মামলায় সকল আসামি আদালত থেকে জামিন পাওয়ায় কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহে আনন্দ মিছিল সমাবেশ করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল। সাতক্ষীরা জেলা ছাত্রদলে সহ.সভাপতি ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলমগীর হোসেনের পরিচালনায় ওই আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ.সভাপতি সাবেক মেম্বার ইব্রাহিম গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রাশেদ জামিল মিলন, সহ.সাধারণ সম্পাদক ন্যাফেজ উদ্দীন, বিএনপি নেতা প্রধানবিস্তারিত পড়ুন

বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় ভারতজুড়ে হাহাকার

বাংলাদেশ থেকে প্রতি বছর চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান বহু মানুষ। ফলে বাংলাদেশিদের ওপর অনেকটাই নির্ভরশীল ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক গণআন্দোলন এবং সরকার পরিবর্তনের পর থেকে মেডিকেল ভিসায় ভারতে যাওয়া বাংলাদেশির সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন ভারতের চিকিৎসা শিল্প সংশ্লিষ্টরা। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের মাঝামাঝি দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে সেটি রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে। শেষ পর্যন্ত গণআন্দোলনের মুখে গতবিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ পাঁচজন উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সালেহউদ্দিন আহমেদ, হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং শারমিন এস মুরশিদের দপ্তর পুনর্বণ্টন করে হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। উপদেষ্টাদের এ দায়িত্ব পুনর্বণ্টন করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। এখন প্রধান উপদেষ্টার অধীনে থাকবে ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ। সেগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়,বিস্তারিত পড়ুন

এবার গ্রেপ্তার সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত

রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে (মোহাম্মদ এ আরাফাত) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি সূত্রে এ তথ্য জানা গেছে। বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আরাফাত। এর আগে আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। উল্লেখ্য, ৫বিস্তারিত পড়ুন

দেশের সব ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে থাকবেন ক্রীড়া সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি

দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা এবং মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার (২৭ আগস্ট) এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিভাগ, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থায় ৭ সদস্যের কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছে। কমিটিতে কারা থাকবেন তারও একটা গাইডলাইন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ২১ আগস্ট এক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়াবিস্তারিত পড়ুন

জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি জুবায়ের রহমান

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতি তাকে এ নিয়োগ দিয়েছেন বলে মঙ্গলবার (২৭ আগস্ট) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭’ এর বিধি ৩(২)(ক) মোতাবেক রাষ্ট্রপতি চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। গত বছরের ১৬ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ পান। শেখ হাসিনাবিস্তারিত পড়ুন