বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত

যশোরের শার্শায় উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে বাইবেল পাঠ করে ও মানুষের মঙ্গল কামনায়’ প্রার্থনার মধ্য দিয়ে দিনটি শুরু করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

বড়দিন উপলক্ষে শার্শার উলাশীতা রানী মরিয়ার গির্জাসহ উপজেলার সব গির্জায় ছিল নানা আয়োজন। সাজানো হয় ফুল, জরি, আলোকসজ্জা এবং ক্রিসমাস পুতুল দিয়ে।আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

শার্শার উলাশীতা রানী মরিয়াম গির্জায় আলোচনায় অংশ নেন ফাদার দানিয়েল মন্ডল। এ সময় তিনি যিশু খ্রিস্ট্রের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

প্রার্থনায় আশা সন্ধ্যা দাস বলেন, সারা বছর যেন সবাই ভালো থাকি এবং সুস্থ থাকি এ প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে। কেয়া দাস বলেন, আজ সারাদিন প্রিয়জনদের শুভেচ্ছা জানাব, ভাল খাওয়া দাওয়া ও ঘোরাঘুরি করে সময় কাটাব।
বছরের প্রতিটি দিন প্রিয়জনদের সঙ্গে ভালোভাবে কাটানোর প্রত্যাশা করি।

প্রার্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, উলাশীতা রানী মরিয়ার গির্জার সভাপতি সলমন দাস, সাধারণ সম্পাদক দিলীপ মন্ডল, শিমসন সরকার, মার্ক দাস, লাভলু সরকার, যাকির মন্ডল, ভেবুনিকা মন্ডল, কেয়া দাস, মেরি মন্ডল, সন্ধ্যা দাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব হবে ২০২৭বিস্তারিত পড়ুন

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল