বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেচাকেনায় ভাটা

বাংলাদেশি পর্যটকের অভাব বুঝতে পারছেন কলকাতার ব্যবসায়ীরা

ধর্ম যার যার, উৎসব সবার। তাই ঈদ কিংবা পূজার মতো বড়দিন এলেও উৎসবমুখর হয়ে ওঠে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ। রঙিন সাজে সাজানো হয় তিলোত্তমাকে। ধুম পড়ে যায় কেনাকাটার। স্বভাবতই মুখের হাসিটা চওড়া হয় ব্যবসায়ীদের। কিন্তু এবার সেই হাসি যেন অনেকটাই ম্লান। কারণ, এ বছর বাংলাদেশি পর্যটক সেভাবে আসছেন না। তার প্রভাব পড়েছে বড়দিনের বেচাকেনাতেও।

আগে এই সময়টায় বাংলাদেশি পর্যটকে গিজগিজ করতো কলকাতার ‘এক টুকরো বাংলাদেশ’ নামে খ্যাত নিউমার্কেট চত্বর। কিন্তু এবার দৃশ্যটা ভিন্ন। ভারত-বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার জেরে বাংলাদেশি পর্যটকের সংখ্যা একেবারে তলানিতে নেমেছে। আর তাতেই মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কলকাতার ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টরা বলছেন, বড়দিনের মৌসুমে বাংলাদেশ থেকে যে পরিমাণ পর্যটক আসার কথা, সেই তুলনায় অনেক কম আসছেন। তবে কয়েক সপ্তাহ আগের তুলনায় এখন তাদের সংখ্যা কিছুটা বেড়েছে। বর্তমানে যারা কলকাতায় আসছেন, তাদের সবারই পুরোনো ও মেডিকেল ভিসা।

বাংলাদেশের ঢাকার বাসিন্দা ঝুমা মজুমদার তার মাকে নিয়ে কলকাতায় চিকিৎসা করাতে এসেছেন। চিকিৎসা শেষে দেশে ফেরার আগে বড়দিনের কেনাকাটা করছিলেন তিনি।
ঝুমা বলেন, মায়ের হৃদযন্ত্রের চিকিৎসা করিয়ে দেশে ফিরবো। তার আগে পরিবারের সদস্যদের জন্য কিছু কেনাকাটা করলাম।

তিনি বলেন, আগেও নিউমার্কেটে এসেছি। তখন আরও বেশি সংখ্যায় বাংলাদেশি পর্যটক চোখে পড়েছিল। এখন সে সংখ্যাটা অনেকটাই কম। তবে কিছু বাংলাদেশি পর্যটকের দেখা মিলছে।

নিউ মার্কেটের ব্যবসায়ীরা পারভেজ রহমান জানান, বড়দিন এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিউ মার্কেটের চত্বরে বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের পর্যটক আসছেন। এ কারণে আমাদের ব্যবসায় উন্নতির আশা করছি।

পেট্রাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে প্রতিদিন ৮০০ থেকে এক হাজার বাংলাদেশি পর্যটক আসছেন। তার আগের দিনগুলোতে এই সংখ্যাটা ২০০ থেকে ২৫০ ছিল।

কলকাতা নিউমার্কেটের ব্যবসায়ী মনোতোষ সরকার বলেন, আমাদের আশা, বড়দিন ও নতুন বছর উপলক্ষে আরও বেশি বাংলাদেশি পর্যটক এখানে আসবেন।

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা