সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আমেরিকাসহ তিন দেশে রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

আমেরিকা, রাশিয়া ও আরব আমিরাতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের নিয়োগ বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ ইমরান হোসেন। রাশিয়ায় ছিলেন কামরুল আহসান এবং আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন মো. আবু জাফর। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সাথে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদেরবিস্তারিত পড়ুন

ফেল করা শিক্ষার্থীদের আন্দোলন :পদ থেকে অব্যাহতি চাইলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রোববার (২০ অক্টোবর) রাতে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। সেই ঘোষণা অনুযায়ী- সোমবার সকালে তিনি বোর্ড থেকে তাকে প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে এ আবেদন জমা দেন তিনি। একই সঙ্গে বোর্ড থেকে প্রত্যাহার করে তাকে নিজের কর্মস্থল বা অন্য কোথাও পদায়নের অনুরোধ করেছেন তিনি। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকাবিস্তারিত পড়ুন

ঢাকা শিক্ষা বোর্ডে হামলার প্রতিবাদে আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরা

দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের হামলা, ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা বোর্ডের সামনে এ মানববন্ধন করা হয়। দেশের সব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এ কর্মসূচিতে তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এসময় তারা ‘ঢাকা বোর্ডে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষাঙ্গনে হামলা কেন, জবাব চাই, দিতে হবে’ স্লোগান দেন। তাছাড়া রোববার (২০ অক্টোবর)বিস্তারিত পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরে ড্যাব-এনডিএফপন্থি চিকিৎসকদের সংঘর্ষ, আহত ৩

স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে স্বাস্থ্য প্রশাসকদের নিয়োগ কেন্দ্র করে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জামায়াতপন্থি চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফের) দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালী টিবি গেটে স্বাস্থ্য অধিদপ্তর ভবনে দুই পক্ষের অবস্থান কেন্দ্র করে হামলায় আহত হয়েছেন এনডিএফপন্থি তিন চিকিৎসক। জানা গেছে, এদিন সকাল থেকেই অধিদপ্তরের সামনে অবস্থান নেন ড্যাবপন্থি চিকিৎসকরা। এসময় তারা সদ্য নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য প্রশাসকদের ফ্যাসিবাদেরবিস্তারিত পড়ুন

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে না নিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ পরীক্ষা কার্যক্রম শুরু করার জন্য উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমকে আহ্বায়ক ও রেজিস্ট্রারকে সদস্য সচিব করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার বলেন, পূর্বের ন্যায় নিজস্ব পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তিবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৪২ জনের নামে গুমের অভিযোগ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ এনে হুমায়ুন কবির নামে এক ব্যবসায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। সোমবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অ্যাডভোকেট আমানুল্লাহ আদিব এই আবেদন দায়ের করেন।

রোহিঙ্গা ক্যাম্পে বাবাসহ ছেলে-মেয়েকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন। নিহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-১৭ (এক্স) ব্লক: ১০৪ বসবাসরত আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, উখিয়ার লাল পাহাড় সংলগ্ন ক্যাম্প-২০ (এক্স),বিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে বিএনপি’র মতবিনিময় সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউনিয়নের ধানদিয়া চৌরাস্তা মোড়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুখপাত্র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচউদ্দিন, জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও কলারোয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

খুলনার কয়রায় জামায়াত ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসরামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, যৌবনকাল আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক মানুষের অন্যতম নিয়ামত। এ নিয়ামতের কদর করা যুবকের দায়িত্ব। যৌবনকালের দাবি হলো আল্লাহর নির্দেশিত পথে চলা এবং রাসূলুল্লাহ (সা.)-এর দেখানো পথে ও কল্যাণমূলক কাজে সম্পৃক্ত থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মজবুত কদমে বলিষ্ঠতার সাথে এগিয়ে যাওয়া। এটা ঠিক যে, যুবকদের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ছাদ ভেঙ্গে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

এম এ আজিজ: সাতক্ষীরার কলারোয়ায় গেইটের ছাদ ভেঙ্গে সেটার নিচে চাপা পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার যুগিখালি ইউনিয়নের ওফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলমগীর ঢালীর স্ত্রী বিলকিস (৩৫)। সে দুই পুত্র সন্তানের জননী। ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের ননদের স্বামী শহীদ ড্রাইভার জানান, বাড়ির সীমানা প্রাচীরে নতুন লোহার গেইট লাগানোর জন্য গেটের ওপরে ঢালাই ছাদ দেয়া আছে। রবিবার সন্ধ্যার পূর্বেবিস্তারিত পড়ুন