রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে ‘সরকারকে পদত্যাগের’ আলটিমেটাম

রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।সরকারকে পদত্যাগের জন্য আগামী রবিবার পর্যন্ত সময় বেধে দিয়ে আলটিমেটাম দিয়েছেন তারা। শুক্রবার বিকালে দ্রোহযাত্রার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ আলটিমেটাম দেয়া হয়েছে। এর আগে জুমার নামাজের পর থেকে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীসহ সাধারণ জনতা জড়ো হতে শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুবিস্তারিত পড়ুন

রবিবার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে রবিবার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেয়া হয়েছে। শুক্রবার (২ আগস্ট) এক ভিডিওবার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা করেন। সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে। সূত্র:ইত্তেফাক

জামায়াত-শিবির নিষিদ্ধ করায় সরকারকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার (২ আগস্ট) ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘জামায়াত-শিবির চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসবিরোধী আইনে নির্বাহী আদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াত এ দেশের স্বাধীনতার বিরোধিতা করে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত।বিস্তারিত পড়ুন

মোবাইল ইন্টারনেটে অনেক এলাকায় চালানো যাচ্ছে না ফেসবুক

মোবাইল ইন্টারনেটের ডাটা ব্যবহার করে অনেক এলাকার ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার পর থেকে হঠাৎ এমন সমস্যায় পড়েছেন গ্রাহকরা। ঢাকার ব্যবহারকারীরা জানিয়েছেন, মোবাইল ইন্টারনেটে ফেসবুক চালাতে না পেরে তারা ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে এ সামাজিকমাধ্যম চালাচ্ছেন। তা দিয়েই তাদের অনেকে ফেসবুকে সমস্যায় পড়া নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। তবে দুপুর ১টার পর ফেসবুকও অনেকে এলাকায় ডাউন (ধীরগতি) হয়ে গেছে বলে জানিয়েছেন অনেকে।বিস্তারিত পড়ুন

কোটা আন্দোলনে হতাহতের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের আহ্বান

কোটা সংস্কার আন্দোলনে বলপ্রয়োগ, সারা দেশে গণগ্রেফতার এবং মতপ্রকাশে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি), বাংলাদেশ চ্যাপ্টার। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এমএ হাশেম রাজু, অ্যাম্বাসেডর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, নির্বাহী পরিচালক (প্রশাসন) সাইফুদ্দিন সালাম মিঠুবিস্তারিত পড়ুন

‘কোটা আন্দোলন এখন বাংলার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে’ : উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান বলেছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এখন বাংলার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। তিনি বলেন, ছাত্রদের আন্দোলন এখন সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। দলমত নির্বিশেষে বাংলার মানুষ তাদের অধিকার আদায়ে রাস্তায় নেমেছে। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যা’র প্রতিবাদে উদীচী আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে এ কথা বলেন তিনি। অধ্যাপক বদিউর রহমান বলেন, আমরা আমাদের সন্তানদের হারিয়েছি, বন্ধুদের হারিয়েছি। ছিল ছাত্রদের কোটাবিস্তারিত পড়ুন

রিমান্ড শেষে কারাগারে আন্দালিব রহমান পার্থ

রাজধানীর বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি (বিজেপি) ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২ আগস্ট) দ্বিতীয় দফায় রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমবিস্তারিত পড়ুন

রাহুলের সেলাই করা জুতা ১০ লাখ রুপিতেও বিক্রি করবেন না রাম

কদিন আগেও তিনি ছিলেন সাধারণ মুচি মাত্র। সমাজে তার সেরকম কদর ছিল না। কিন্তু এখন কোনো অংশে তিনি সেলিব্রেটির থেকে কম নন। তিনি হলেন উত্তরপ্রদেশের সুলতানপুরের রাম চেত। এখন ভিআইপিদের অনেকেই তার দোকানের সামনে গাড়ি থামিয়ে গল্প করছেন। আবার অনেকেই সেলফি তুলছেন রামের সঙ্গে। যেন রাতারাতি বদলে গেছে তার জীবন। রামের জীবন বদলানোর নেপথ্যে যে ব্যক্তি রয়েছেন তিনি হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার দোকানে বসে জুতা সেলাই করেছিলেন রাহুল। আরবিস্তারিত পড়ুন

৯ বছর সংসার করার পর অর্পিতার সঙ্গে বিচ্ছেদ, যা লিখলেন আরিফিন শুভ

ঢালিউডে ভাঙা গড়ার খেলা চলছে। একের পর এক তারকার সংসার জীবন ভেঙে তছনস। এবার আরিফিন শুভর বিয়ে ভেঙে গেল। সাড়ে ৯ বছর সংসার করার পর এক ছাদের নিচে বাস করার পর্ব চুকিয়ে ফেলেছেন এই নায়ক। ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়ক বিয়ে করেছিলেন কলকাতার মেয়ে অর্পিতা সমাদ্দারকে। সাড়ে নয় বছর পর গত ২০ জুলাই তাদের বৈবাহিক সম্পর্কে ছেদ পড়েছে। ৩১ জুলাই রাতে বিষয়টি জানিয়েছেন নায়ক নিজেই। দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনের এবিস্তারিত পড়ুন

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন

দীপক শেঠ ও শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় পাবলিক ইন্সটিটিউটের হলরুমে শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মকর্তাদের শপথ পাঠ করান ও স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও পাবলিক ইন্সটিটিউট নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম। সেসময় অন্য দুই নির্বাচন কমিশনার প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ ও মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন