রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেবহাটায় ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন রুহুল হক এমপি

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া বালিয়াডাঙ্গা-দত্তদাঙ্গা (কলকাতা খালের উপর) ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১ টায় কুলিয়া ইউনিয়নের অন্তগর্ত বালিয়াডাঙ্গা-দত্তদাঙ্গা গ্রামের মানুষের পারাপার সুবিধার্থে এ ব্রীজের কাজের উদ্বোধন করা হয়। উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান এবংবিস্তারিত পড়ুন

শোকের মাস আগস্ট উপলক্ষে সাতক্ষীরায় শোক মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি: শোকের মাস আগস্ট উপলক্ষে সাতক্ষীরায় শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা আ.লীগের আয়োজনে পোস্ট অফিস মোড় থেকে শোক মিছিলে অংশগ্রহণ করেন সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগ, পৌর আ.লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শোক মিছিলের আগে সাতক্ষীরা জেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে সন্ত্রাস ও নাশকতার প্রতিরোধ কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার ও সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভাপতি শোয়াইব আহমাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তুহিনুজ্জামান তুহিন, বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে থানার নবাগত ওসি রফিকুল ইসলামের মতবিনিময়

মো. আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে বুধবার রাত সাড়ে ৭ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, আমি সাতক্ষীরার কলারোয়া থানা থেকে কালিগঞ্জ থানায় যোগদান করেছি। সেখানে কর্মরত অবস্থায়বিস্তারিত পড়ুন

দেবহাটায় ভিক্ষুক পুনঃবাসন প্রকল্পে গবাদী পশু প্রদান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে গবাদী পশু (গরু) প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ গবাদী পশু (গরু) প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যাতীত হালনাগাদ করার সুযোগ

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা।। জরিমানা ব্যাতীত মূল কর ও ফিস জমা প্রদান পূর্বক মোটরযানের সকল প্রকার কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নে হালনাগাদ করনের সময়সীমা আবারো ১৬ সেপ্টেম্বর’২৪ পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থ বিভাগের গত ৩১ জুলাই ২০২৪ তারিখের ০৭.০০.০০০০.১৪৩. ৯৯.০০৩.২২.২৩৮ স্বারকের সম্মতির প্রেক্ষিতে ৩৫.০০.০০০০.০২০.০৪.০১৭.১৩-৫২৩ জারিকৃত প্রজ্ঞাপনে জরিমানা ব্যাতীত মূল কর ও ফিস জমা প্রদান পূর্বক মোটরযানের সকল প্রকার কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ওবিস্তারিত পড়ুন

বিআরটিএ মোটরযানের কাগজপত্রের বৈধতার মেয়াদ বাড়ালো

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা।। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ সংস্থাপন শাখা কর্তৃক ৩১ জুলাই সকল মোটরযানের কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর ‘২৪ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো মর্মে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ সংস্থাপন শাখার গত ৩১ জুলাই ২০২৪ তারিখের ৩৫.০০.০০০০.০২০.০৪.০১৭.১৩-৫২২ স্বারকের প্রজ্ঞাপনে গত ১৮ ও ১৯ জুলাই ২০২৪ তারিখ দুস্কৃতিকারীবিস্তারিত পড়ুন

নড়াইলে সলিল ঘোষ ১ম বিভাগ ফুটবল লীগ-ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে বসুন্ধরা কিংস সলিল ঘোষ ১ম বিভাগ ফুটবল লীগ-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে নড়াইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপ, ঢাকার পৃষ্ঠপোষকতায় বসুন্ধরা কিংস সলিল ঘোষ ১ম বিভাগ ফুটবল লীগ-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বুধবার (৩১ জুলাই) উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক ও সভাপতি,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্বপন এমপিকে সংবর্ধনা দিলো সরকারি প্রাথমিক শিক্ষা পরিবার

জুলফিকার আলী,কলারোয়া: কলারোয়ায় সরকারি প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় ফিরোজ আহম্মেদ স্বপন এমপিকে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এসময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জুলফিকার আলী,কলারোয়া: জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় র‌্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলারোয়া উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসফিকা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং মৎস্য পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ড।বিস্তারিত পড়ুন