Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় ১৫ জনের একটি দল। তাদের মধ্যে অন্তত দুইজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এদের সাতজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে সাতজনকে গ্রেফতারবিস্তারিত পড়ুন
ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি করছে ইসকন: হাসনাত

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে ইসকন। ভারতে বসে যতই ষড়যন্ত্রের চেষ্টা করা হোক, আমরা বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেবো। বিদেশে বসে এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তি দেশকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা বলে দিতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসন এই বাংলাদেশে হবেবিস্তারিত পড়ুন
দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজোলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, হাসনাত-সারজিস ওই গাড়িতে ছিলেন না। হতাহতের কোনোবিস্তারিত পড়ুন
বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন বিজি প্রেসের পোটার মো. মজনু মিয়া (৫৯) ও বাইন্ডার মো. আকরাম হোসেন (৪৭)। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিসিএস প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডির একটি দল। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গত ৮বিস্তারিত পড়ুন
শে*খ হা*সিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৭ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম এ খান সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। এ সময় তারা রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই-আগস্ট গণ-আন্দোলনের সময় নৃশংসতার বিচারবিস্তারিত পড়ুন
তালায় ইসকন বিরোধী মিছিল ও পথসভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্দ্যোগে ইসকন বিরোধী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিশাল একটি মিছিল পুরাতন তালা বি দে মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপশরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের তিন রাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা যুবদলের আহবায় মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ,বিস্তারিত পড়ুন
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। বুধবার (২৭ নভেম্বর ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা সুবেদার ফখরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নায়েব সুবেদার কিবরিয়া মঈনুল, নায়েব সুবেদার নূরুল ইসলাম, নায়েক আব্দুস শুকুর, সিপাহী শকিকুল ইসলাম, মাসপিয়া খাতুন প্রমুখ। বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকান্ড ঘটানো হয়েছে। ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন বিডিআরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জলবায়ু সহনশীল যুব উদ্যোক্তা নির্বাচনী অবহিতকরণ সভা

সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় জলবায়ু সহনশীল যুব উদ্যোক্তা নির্বাচনী প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ। বুধবার দুপুরে ব্র্যাক সাতক্ষীরা জেলা সমন্বয়ক এ এসে কে আশরাফুল মাশরুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয়বস্তুর আলোকে আলোচনা করেন দেশ টিভি ও দেশ রূপান্তরের সিনিয়র করেসপনডেন্ট শরীফুল্লাহ কায়সার সুমন, সাতক্ষীরা সদর উপজেলা পরিক্ল্পনা বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে আইনজীবী হত্যাকারীদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা কোর্ট চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিট। অনুষ্ঠানে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুর সাত্তার। উপস্থিত ছিলেন সাতক্ষীরা বারের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি নেতা এডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, সাতক্ষীরা বারের কর্মকর্তাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান আলফা কারাগারে

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান আলফেরদৌস আলফাকে গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা আদালতে হাজির করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন। এসময় সাতক্ষীরা আমলী আদালত ৭ এর বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে আলফাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশ তাকে সাতক্ষীরা কারাগারে প্রেরণ করে। আলফেরদৌস আলফা (৫০) সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে।বিস্তারিত পড়ুন

