সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যা বললো ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, না কি অন্য দেশে চলে গেছেন, তা নিয়ে কিছুদিন ধরেই জল্পনা চলছে। বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমে বলছে, তিনি সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। আবার বলা হয়, ভারত সরকার তার ‘ট্রাভেল ডকুমেন্ট’ ইস্যু করেছে। এমন নানান জল্পনার মাঝে অবশেষে শেখ হাসিনা অবস্থান সম্পর্কে জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রম শুরু হয়েছে। এরইমধ্যে সাবেকবিস্তারিত পড়ুন

জন্ম থেকেই ২ হাত নেই, পা দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছে মানিক

মানিক রহমান। জন্ম থেকেই দুই হাত নেই। দুই পা থাকলেও একটি লম্বা ও অন্যটি খাটো। অসাধারণ অদম্য ইচ্ছাশক্তি থাকায় সে সুস্থ ও স্বাভাবিক অন্যান্য শিক্ষার্থীদের মতোই পা দিয়ে লিখে মঙ্গলবার প্রকাশিত এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে সে। অদম্য মেধাবী মানিক রহমান এ বছর নীলফামারী জেলার সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর আগে ২০২২ সালেও কুড়িগ্রামের ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এসএসসিতেও যেভাবেবিস্তারিত পড়ুন

মাহফুজের অনুরোধে কর্মসূচি স্থগিত করলো পল্লী বিদ্যুৎ সমিতি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের অনুরোধে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে এ তথ্য জানান আন্দোলনের সমন্বয়ক আব্দুল হাকিম (এজিএম)। তিনি বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমাদের দাবি দেওয়া বিষয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন। মামলা প্রত্যাহার এবং আটকদের ছেড়ে দেওয়াসহ কোন প্রকার হয়রানি না করার আশ্বাস দেওয়ায় আমরা কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে পল্লী বিদ্যুৎ সমিতির ২০ জন কর্মকর্তাকেবিস্তারিত পড়ুন

ভোজ্যতেলে ভ্যাট ছাড় দিল এনবিআর

বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর আরোপিত ভ্যাট ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের সই করা পৃথক আদেশে ভোজ্যতেলে ভ্যাট কমানো হয়েছে। আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেলের উৎপাদন এবং ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ মওকুফ করা হয়েছে। অপর আদেশে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন কিংবা পাম তেল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাট ১৫ শতাংশ থেকেবিস্তারিত পড়ুন

জামায়াত ক্ষমতায় এলে নারীদের গৃহবন্দি করে রাখা হবে না: আমির

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে একটা যুবককেও বেকার থাকতে দেওয়া হবে না ও নারীদের গৃহবন্দি করে রাখা হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির। ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীতে দেশকে খেদমত করার সুযোগ পেলে একটা যুবকের হাতকেও বেকারবিস্তারিত পড়ুন

৪৩, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস বাতিলের দাবি বিএনপির

৪৩তম বিসিএসে দুই হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ বাতিলসহ ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষার সব প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর হিসেবে দায়িত্ব পালনকারী এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সম্প্রতি পদত্যাগকারী দলকানা পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কর্তৃক সম্পূর্ণ দলীয় বিবেচনায় বিসিএসবিস্তারিত পড়ুন

এবার ‘আনুষ্ঠানিকভাবে’ শেখ হাসিনার অবস্থান জানালো ভারত

গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় রয়েছেন, সেই বিষয়ে এবার ‘আনুষ্ঠানিকভাবে’ কথা বলেছে ভারতের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির পর ভারতের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই রয়েছেন। খবর এনডিটিভির ওই মুখপাত্র বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর অবস্থানের বিষয়ে আমি আগেই বলেছিলাম যে, তিনি স্বল্প সময়ের নোটিশে এখানে এসেছিলেনবিস্তারিত পড়ুন

ট্রুডোর দাম্ভিকতায় ভারত-কানাডা সম্পর্ক তলানিতে: নয়াদিল্লি

খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় এতোদিন ভারত যেটা বলে আসছিল, সেটাই অনেকটা স্বীকার করে নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডোর কথার রেশ ধরেই কানাডাকে পালটা আক্রমণ করেছে ভারত। তার দাম্ভিক আচরণের কারণেই ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। বুধবার রাতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর তরফে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে কড়া ভাষায় জানানো হয়, এতদিন ধরে নয়াদিল্লি যে কথাটা বলে আসছে,বিস্তারিত পড়ুন

সাকিবের দেশে না ফেরা নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা

বৃহষ্পতিবার রাতে দুবাই থেকে ঢাকায় ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২১ অক্টোবর মিরপুর টেস্টে মাঠে নামার কথা ছিল তারকা এই অলরাউন্ডারের। তবে সেটি এখন হচ্ছে না। নিরাপত্তা শঙ্কায় থাকায় আপাতত দেশে ফিরছেন না তিনি। সাকিবের দেশে না ফেরার ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া গণমাধ্যমকে জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দেশে না আসার পরামর্শ দিয়েছি। বিদায়ী টেস্ট খেলতে মিরপুরে আসবেন না সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকারবিস্তারিত পড়ুন

জামায়াত সত্যিকারের মানবিক সমাজ গড়তে চায়: ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বৈষম্য বিলোপ করে ইসলামি আদর্শে সত্যিকারের মানবিক সমাজ গড়তে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। যে সমাজে নারীদের ওপর কোনো অত্যাচার হবে না, ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিতে হবে না, যুবসমাজ থাকবে না বেকার। মাগুরার শহরের ভায়নার মোড়ের পথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে ঝিনাইদহের কর্মী সম্মেলনের উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টায় মাগুরায় পৌঁছলে হাজার হাজার নেতাকর্মী জামায়াতে ইসলামীর আমিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন