বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাবেক সেনা কর্পোরাল রবিউল ইসলামের ইন্তেকাল, শোক

সাতক্ষীরা সদর উপজেলার সার্কিট হাউজ সংলগ্ন বকচারা গ্রামের বাসিন্দা, সাংবাদিক এস এস আশরাফুল ইসলামের পিতা এবং সাবেক সেনা কর্পোরাল রবিউল ইসলাম (৬০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোর ৬টায় সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এদিন বাদ জোহর বকচারা আহলে হাদিস মসজিদ ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় ইমামতি করেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন।

জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবার-পরিজন ও অসংখ্য এলাকাবাসী অংশগ্রহণ করেন।

রবিউল ইসলাম কর্মজীবনে বাংলাদেশ সেনাবাহিনীতে সততা ও দক্ষতার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার পেশাগত জীবনের পাশাপাশি সমাজসেবায়ও তিনি ছিলেন অত্যন্ত অগ্রগামী। এলাকার মানুষের সঙ্গে তার ছিল গভীর হৃদ্যতা এবং সহযোগিতার মনোভাব।

তার মৃত্যুতে এলাকাবাসী একজন সৎ, নীতিবান এবং প্রিয় মানুষকে হারিয়েছে। তার অবদান ও মানবিক কার্যক্রমের জন্য তিনি সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পরিবার, সহকর্মী এবং এলাকাবাসী। তারা একসঙ্গে প্রার্থনা করেছেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!