শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণসভা অনুষ্ঠিত

হাবিবুল্লাহ বাহার, কলারোয়া: সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। 

(২৮ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আয়োজনে এই স্মরণ সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.মুফতী আখতারুজ্জামানের সভাপতিত্বে সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমীর শেখ নুরুল হুদা।   

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আমীর জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ শাফায়েত হোসেন।

শিক্ষকদের থেকে বক্তব্য রাখেন বাংলা প্রভাষক মোঃ মতিয়ার রহমান, আরবি সিনিয়র প্রভাষক মোঃ রায়হান কবির,গণিতের সহকারী অধ্যাপক মোঃ আওছাফুর রহমান, মুহাদ্দিস মোঃ মোস্তফা শামছুজ্জামান, প্রধান মুহাদ্দিস মোঃ সিরাজুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মোঃ মাসুদ রানা।

আলোচনায় সভায় শিক্ষার্থীদের থেকে বক্তব্য প্রদান

করেন মোঃ জুবায়ের আহমেদ মোঃ মারুফ বিল্লাহ, মোঃ মুস্তাকিম বিল্লাহ।

এছাড়াও নাতে রাসুল (সাঃ) থেকে  হাফেজ আব্দুর রহমান হামদে বারি তায়ালা  হাফেজ শাফায়েত হোসেন পরিবেশন করেন।

আলোচনায় বক্তাগন বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্বে দীর্ঘ ১৫ বছর বিগত আওয়ামীলীগ সরকারের নানা অন্যায়, জনগনকে ভোটাধিকার থেকে বঞ্চিত করাসহ গণ অধিকার বঞ্চিত নানা বৈষম্যের কথা উপস্থাপন করে গণঅভ্যুত্থানের এই চেতনা ধারন করে আগামীতে সবাইকেই এর থেকে শিক্ষা নেয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত