Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ফরিদপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৫

হতাহতদের বেশিরভাগ ইটভাটা শ্রমিক, ফিরছিলেন কাজে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের বেশিরভাগই ইটভাটার শ্রমিক ছিলেন। ছুটি শেষে কর্মক্ষেত্র ঢাকার সাভারের আমতলী এলাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ফরিদপুর সদরের মল্লিকপুর এলাকায় কমিরপুর জোড়া সেতু এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও নয়জন আহত হওয়ার এ ঘটনা ঘটে। আহতরা সবাই সাতক্ষীরার শ্যামনগর থেকে সাভারের আমতলী যাচ্ছিলেন। ঘটনাস্থলে ঢাকা থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস বাসের সঙ্গে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
যে স্থান থেকে গ্রেপ্তার হলেন ফারুক খান

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোপালগঞ্জ-১ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। সোমবার দিবাগত রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাকে গ্রেপ্তার করে। পরে তারা ডিবি পুলিশের কাছে ফারুক খানকে হস্তান্তর করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ফারুক খানকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন
শার্শার কৃতি সন্তান
মালদ্বীপে বিমান পরিষেবায় সেরা ইউএস-বাংলার জাহিদুল

হুমায়ন কবির মিরাজ: আন্তর্জাতিক রুটে পরিচালিত হওয়া বিমান পরিষেবার মধ্যে বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের মালদ্বীপ এয়ারপোর্ট ম্যানেজার মো. জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম বাংলাদেশের যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ভবানীপুরের কৃতি সন্তান। তিনি কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামের নাতি। ১৩ অক্টোবর (রবিবার) মালদ্বীপের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানি লিমিটেড এর জেনারেল ম্যানেজার মিষ্টার ডোনারেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: আগামি প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি- এই প্রতিবাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে সাতক্ষীরার কলারোয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের উদ্যোগে এ দিবসটি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারবিস্তারিত পড়ুন
ডিজিএফআইয়ের নতুন ডিজি জাহাঙ্গীর আলম

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম। অন্যদিকে ডিজএফআই’র বর্তমান ডিজি মেজর জেনারেল ফয়জুর রহমানকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে। সোমবার ডিজিএফআই’র প্রধান পদে পরিবর্তন আনা হয়। এছাড়া ২৪ ইনফ্রেন্টি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাইনুর রহমানকে লে. জেনারেল পদোন্নতি দিয়ে আর্টডক এর জিওসির দায়িত্ব দেয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২বিস্তারিত পড়ুন
বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান ড. ইউনূসের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, ঢাকা এখন ব্যবসার জন্য প্রস্তুত এবং উভয় দেশকে তাদের সম্পর্কের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানো উচিত। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে উভয় দেশকে আরও জোরালো প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুই দেশেরবিস্তারিত পড়ুন
সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সোমবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান আশরাফুজ্জামান। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ডিবি কার্যালয় আনা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিকও। তিনি বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে রাত পৌনে ৮টারবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নাম ঘোষণা করেছি। ট্রাইব্যুনালের বিচারপতিরা এই মাসের মধ্যেই হয়তো বসতে পারেন। গত ৯ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগামী দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে ২৩ জনকে নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে একজন ছিলেন গোলাম মর্তূজা মজুমদার। আইন উপদেষ্টাবিস্তারিত পড়ুন
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাশ শহীদ আবু সাঈদ

জুলাইয়ের ১২ ও ১৩ তারিখে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তখন কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ছিল তুঙ্গে। সারাদেশের মতো রংপুরেও আন্দোলন ছড়িয়ে পড়ে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তথা রংপুর অঞ্চলে আন্দোলনের নেতৃত্বে ছিলেন আবু সাঈদ। আন্দোলন-সংগ্রামের মধ্যেই তিনি অংশ নেন লিখিত পরীক্ষায়। সোমবার বিকেলে সেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ। এতে পাশ করেছেন ৮৩ হাজার ৮৬৫ জন। তাদের মধ্যে একজন বৈষম্যবিরোধীবিস্তারিত পড়ুন
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।প্রকাশিত ফলে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাশের হার ২৪ শতাংশ। সোমবার বিকালে এনটিআরসিএ ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। গত ১২ ও ১৩ জুলাই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৫ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। ১৫ মে প্রিলিমিনারির ফল প্রকাশবিস্তারিত পড়ুন

