বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অন্তর্বর্তী সরকারের অধীন মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে : ভয়েস অব আমেরিকার জরিপ

অন্তর্বর্তী সরকারের অধীন মতপ্রকাশের স্বাধীনতা পতিত আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে বেড়েছে বলে মনে করেন ৬০ দশমিক ৪ শতাংশ মানুষ। আর অন্তর্বর্তী সরকারের সময় সংবাদমাধ্যম আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মত দিয়েছেন ৬১ দশমিক ২ শতাংশ মানুষ।

ভয়েস অব আমেরিকা বাংলার করা এক জরিপে এই তথ্য উঠে এসেছে। গত ১৩ থেকে ২৭ অক্টোবর দেশের আট বিভাগে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী ১ হাজার মানুষের মধ্যে জরিপটি করা হয়।

মতপ্রকাশের স্বাধীনতা

অন্তর্বর্তী সরকারের সময় মতপ্রকাশের ক্ষেত্রে আওয়ামী লীগ আমলের মতো একই রকম স্বাধীনতা ভোগ করছেন বলে ২৫ দশমিক ২ শতাংশ উত্তরদাতা মত দিয়েছেন। আওয়ামী আমলের চেয়ে অন্তর্বর্তী সরকারের অধীন মতপ্রকাশের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম স্বাধীনতা ভোগ করছেন বলে জানিয়েছেন ১৪ দশমিক ২ শতাংশ উত্তরদাতা। এ ব্যাপারে শূন্য দশমিক ২ শতাংশ উত্তরদাতা কথা বলতে চাননি।

পুরুষদের মধ্যে ৬৪ দশমিক ৩ শতাংশ এবং নারীদের মধ্যে ৫৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা অন্তর্বর্তী সরকারের সময় আগের সরকারের আমলের চেয়ে মতপ্রকাশের ক্ষেত্রে নিজেদের বেশি স্বাধীন বলে মত দিয়েছেন।

তরুণদের (১৮ থেকে ৩৪ বছর বয়সী) মধ্যে ৫৭ দশমিক ১ শতাংশ উত্তরদাতা অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় মতপ্রকাশের স্বাধীনতা বেশি বলে মনে করেন। আর ৩৫ বছর ও তার বেশি বয়সী উত্তরদাতাদের ৬৩ দশমিক ৮ শতাংশ মত দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আমলে মতপ্রকাশের স্বাধীনতা আগের আমলের চেয়ে বেশি।

গ্রামের উত্তরদাতাদের মধ্যে ৫৮ দশমিক ৪ শতাংশ এবং শহরের উত্তরদাতাদের মধ্যে ৬৬ দশমিক ৩ শতাংশ অন্তর্বর্তী সরকারের অধীন আওয়ামী লীগ আমলের তুলনায় মতপ্রকাশের ক্ষেত্রে বেশি স্বাধীনতা পাচ্ছেন বলে জানিয়েছেন।

সংবাদমাধ্যমের স্বাধীনতা

অন্তর্বর্তী সরকারের সময় সংবাদমাধ্যম আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মত দিয়েছেন জরিপে অংশ নেওয়া ৬১ দশমিক ২ শতাংশ উত্তরদাতা।

সংবাদমাধ্যমের স্বাধীনতা ভোগের ক্ষেত্রে এই দুই আমলের মধ্যে কোনো পার্থক্য দেখেন না ১৮ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ আমলের চেয়ে সংবাদমাধ্যম কম স্বাধীন বলে মনে করেন ১৩ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা। ৬ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা এ ব্যাপারে জানেন না বলে মত দিয়েছেন। এ ছাড়া শূন্য দশমিক ২ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে কথা বলতে চাননি।

অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ আমলের তুলনায় সংবাদমাধ্যম অপেক্ষাকৃত বেশি স্বাধীনতা পাচ্ছে বলে মনে করেন শহরের ৭৩ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা। আর গ্রামের উত্তরদাতাদের মধ্যে এমন মত পোষণ করেন ৫৭ দশমিক ১ শতাংশ।

তরুণদের (১৮ থেকে ৩৪ বছর বয়সী) মধ্যে ৬৫ দশমিক ৭ শতাংশ এবং ৩৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের মধ্যে ৫৬ দশমিক ৫ শতাংশ মনে করেন, অন্তর্বর্তী সরকারের আমলে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় সংবাদমাধ্যম অপেক্ষাকৃত বেশি স্বাধীনতা ভোগ করছে।

পুরুষদের মধ্যে ৬৮ দশমিক ২ শতাংশ এবং নারীদের মধ্যে ৫৪ দশমিক ২ শতাংশ উত্তরদাতা অন্তর্বর্তী সরকারের সময়ে আগের আমলের চেয়ে সংবাদমাধ্যম বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মত দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন