রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বেওয়ারিশ ২১ লাশ দাফন: কয়েকজন গুলিবিদ্ধ, কারও মারাত্মক জখমে মৃত্যু

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘর্ষে নিহতসহ ২১ বেওয়ারিশ লাশ দাফন করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। ঢাকার তিনটি সরকারি হাসপাতাল থেকে এ লাশগুলো পুলিশ তাদের দাফন করতে দেয়। আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তারা জানান, গত তিন দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোট ১৮টি বেওয়ারিশ লাশ পাঠানো হয়। এর মধ্যে ২২ জুলাই ৯ জনের এবং ২৪ জুলাই আরও ৯ জনের লাশ দাফনের জন্য পাঠানো হয়। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে,বিস্তারিত পড়ুন

প্রবাসী স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উৎকণ্ঠায় রাজগঞ্জের মানুষ

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের এক গৃহবধুর স্বামী জাকির হোসেন থাকেন মালয়েশিয়ায়। মোবাইল ডাটা ইন্টারনেট বন্ধ থাকায় গত ৬/৭ দিন স্বামীর সঙ্গে ম্যাসেঞ্জারে কথা বলতে পারেননি সেই গৃহবধু। তিনি বললেন- গত ৩ বছর ধরে আমার স্বামী, আমার সঙ্গে ম্যাসেঞ্জারের ভিডিও কলে কথা বলে। কিন্তু এখন ইন্টারনেট সংযোগ নাই। আমার স্বামী গত কয়েক দিনে বেশ কয়েকবার মোবাইল নম্বরে আইএসডি কল দিয়েছেন। কল রিসিভ করলেও কিচ্ছু শোনা যায় না। আমাদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার খোরদো এতিমখানা লিল্লাহ বোর্ডিংর ছাদ ঢালাইয়ের উদ্ভোধন

কলারোয়ায় খোরদো আবুবকর সিদ্দিক (রা) হাফিজায়া কওমিয়া এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার একাডেমিক ভবনের ছাদ ঢালাইয়ের উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় চেয়ারম্যান ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গাজী মাহবুবুর রহমান মফে ছাদ ঢালাইয়ের শুভ উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য কাওসার আলী, ইউপি সদস্য শফিকুল ইসলাম মিলন, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য আজিজুল ইসলাম জুল ভাই, মাদ্রাসার মুহতামিম আরিফ বিল্লাহ,হাফেজ হাফিজুল ইসলাম, কারী আবু সাঈদ, কারী আসগার আলী,বিস্তারিত পড়ুন

নারী পুলিশকে ‘কামড়’: মহিলা ভাইস চেয়ারম্যান কারাগারে

পুলিশ সদস্যকে কামড় দেওয়ার মামলায় রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি কোয়ার্টার থেকে শেখ হাবিবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। পুলিশ জানায়, গত ২২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর বাজারে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবার সঙ্গে স্থানীয় থানার নারী পুলিশ সদস্য শান্তনা মহন্ত ও সাথী রানী শীলের তর্ক-বিতর্ক হয়। এর এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় ক্রীড়াঙ্গণের উন্নয়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের আয়োজনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও ব্রহ্মরাজপুর ইউপিবিস্তারিত পড়ুন

বিশুদ্ধ খাওয়ার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ করলেন রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে তাপপ্রবাহের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ খাওয়ার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে বিশুদ্ধ খাওয়ার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। প্রচন্ড তাপদাহে চলতি জুন, জুলাই মাসে ৪বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তরুনীকে ধর্ম পরিবর্তন করে বিবাহের ৩ মাস পর তাড়িয়ে দেয়ার অভিযোগ

প্রেমের ফাঁদে ফেলে মৌলভীবাজারের সনাতন ধর্মের তরুনীকে সাতক্ষীরায় এনে ধর্ম পরিবর্তন করে নগদ অর্থ হাতিয়ে বিবাহের ৩ মাস পর তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল থানার মাকরিছড়া গ্রামের কৃষ্য অলমিকের কন্য নবমুসিলম আমেনা খাতুন ওরফে সাবিত্রী (সতী)। তিনি বলেন, বিগত ৪ বছর পূর্বে মোবাইলের মাধ্যমে সাতক্ষীরা সদরের গাভা গ্রামের আলমগীর হোসেনের পুত্র মাছুম বিল্লাহের সাথে আমারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

কারফিউয়ের মধ্যে বাজার স্বাভাবিক রাখতে সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে পণ্য আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে অন্য সময়ের তুলনায় গত চারদিন বন্দরে পণ্য আমদানির পরিমাণ কমলেও কাঁচামালের আমদানি বেড়েছে। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট চালু ও কারফিউ শিখিল হওয়ায় সীমিত পরিসরে পণ্য রপ্তানিও শুরু হয়েছে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, কারফিউয়ের কারণে দেশের বিভিন্ন এলাকার বাজার বন্ধ ছিল। এজন্য কয়েকদিন আমদানির পরিমাণ কমে যায়। তবে বাজারে কাঁচামালের চাহিদা থাকায় সেগুলোবিস্তারিত পড়ুন

উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের উন্নয়ন যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এ তাণ্ডব যারা করেছে, তাদের বিচার দেশবাসীকে করতে হবে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলনকারীদের যেমন দাবি ছিল তার থেকে বেশি পূরণ করা হয়েছে। তাহলে এখনো কীসের আন্দোলন। তাদের দাবি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়েছে। যা ধ্বংসযজ্ঞকে সুযোগ করে দিচ্ছে।বিস্তারিত পড়ুন

হোয়াটসঅ্যাপে ফাইল পাঠাতে লাগবে না ইন্টারনেট

ব্যক্তিগত যোগাযোগ কিংবা অফিসের ফাইল আদান-প্রদানে হোয়াটসঅ্যাপ বেশ নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে জনপ্রিয় এই অ্যাপ। তাই ব্যবহারকারীরাও আগ্রহের সঙ্গে অপেক্ষায় থাকেন। এবার জানা গেল, ইন্টারনেট ছাড়াই তথ্য, ছবি ও ভিডিও পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলেও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে প্রয়োজনীয় তথ্য পাঠানো যাবে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ আ বেটা ইনফো এই তথ্য জানিয়েছে। ডব্লিউ আ বেটা ইনফোর তথ্যবিস্তারিত পড়ুন