শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিশু শ্রম ও শিশু অধিকার বিষয়ক সিসিডিবি’র কর্মশালা

কলারোয়ায় শিশু শ্রম ও শিশু অধিকার বিষয়ক সিসিডিবি’র কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৪) বিআরডিবি হল রুমে বেলা ১১টায় বেসরকারি সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে নেদারল্যান্ডভিত্তিক দাতাসংস্থা কার্ক ইন এক্টি এর অর্থায়নে দিনব্যাপী অত্র এলাকার জনগণের অংশগ্রহনে শিশু শ্রম ও শিশু অধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালাটি অনুষ্ঠিত হয় ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের তত্বাবধানে।

কর্মশালাটিতে প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেন শিশুশ্রমের ফলে শিশুর জীবনে আগত বাধাসমূহ কিভাবে ক্ষতিকর প্রভাব ফেলে তা নিয়ে আলোচনা করেন। এর সাথে শিশুদের বিভিন্ন অধিকারসমূহ যেমন সুস্থভাবে বেঁচে থাকার অধিকার, মেধা ও বিকাশের অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার ইত্যাদি বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন।

কর্মশালাটিতে টেকনিক্যাল অফিসার একরামুল কবীর সমাজ থেকে শিশুশ্রম বন্ধে সকলের সচেতনতা বৃদ্ধি ও সহযোগিতা কামনাসহ আলোচনা করেন।

উপস্থিত জনগন আলোচনা শেষে প্রত্যয় ব্যক্ত করেন যে, সমাজ থেকে শিশু শ্রম বন্ধে ও শিশু শ্রম অধিকারসমূহ নিশ্চিতে সকলে একযোগে কাজ করবেন।

বক্তারা খাদ্য, বাসস্থান, পোশাক, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তার মৌলিক অধিকারের পাশাপাশি শিশুশ্রম বিষয়ে আলোচনা করেন।

প্রকল্পের পক্ষে কর্মশালাচিতে প্রম্পের হিসাবরক্ষণ কর্মকর্তা রিচার্ড অধিকারী, মাঠ সংগঠক সুদীপ্ত বিশ্বাস, সাংবাদিক আরিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

প্রকল্পটি সাতক্ষীরা জেলা সদর ও কলারোয়া উপজেলার যুব সমাজের বেকারত্ব দুরীকরণে ২০২৩ সালের এপ্রিল থেকে কাজ করে যাচ্ছে।

আয়োজকরা জানান, তাদের যুব প্রজেক্টের অধীনে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় ৭৫জন যুবককে ৬মাস ব্যাপী বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। টেইলারিং, মোটরসাইকেল গ্যারেজ, বিউটি পার্লার, টিভি -ফ্রিজ সার্ভিসিং, ইলেকট্রনিক্স, ফার্নিচার, ওয়েল্ডিং, লেদ ইত্যাদি কর্মক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে বেকারমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব