সোমবার, আগস্ট ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শিক্ষার্থীদের যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলনে ছাত্রলীগের বর্বর হামলা পৈশাচিক: মির্জা ফখরুল

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোমবার একদিনে ছাত্রলীগ যা করেছেন তা পাকিস্তানিদের চেয়ে কোন অংশে কম? তারা হাসাপাতালে গিয়ে হামলা চালিয়েছে। স্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ছাত্র সংগঠন এনএসএফ পৈশাচিক নির্যাতন করতো। বর্তমানেও আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ সেটিই করছে। তারা অস্ত্র-শস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন দমানোর চেষ্টা করছে। অথচ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ও ন্যায়সঙ্গত।বিস্তারিত পড়ুন

ঢাবি ও জবি ছাত্রলীগের নেতাকর্মীদের গণহারে পদত্যাগ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা পদত্যাগ করছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর পর্যন্ত শতাধিক নেতাকর্মী ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতাকর্মীদের দাবি, যেই ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালায়, নারী শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা করে, তারা সুস্থ মস্তিষ্কের কেউ নয়। তাদের সঙ্গে সম্পর্ক রাখা অনুচিত। আন্দোলনকারীদের ওপর হামলা, প্রতিবাদে কুবি ছাত্রলীগের গণহারে পদত্যাগ আন্দোলনকারীদের ওপর হামলা, প্রতিবাদে কুবি ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ ছাত্রদলের

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল। মঙ্গলবার (১৬ জুলাই) নয়াপল্টনে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা সারাদেশে সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। সাংগঠনিকভাবে নয় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আজ থেকে মাঠে থাকার কথা জানিয়েছে ছাত্রদল। কোটা আন্দোলন যৌক্তিক সমাধানের দাবি জানিয়ে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ঢাকা বিশ্বাদ্যালয়ের প্রশাসনের সহায়তায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুলবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের আইনি সহায়তার প্রতিশ্রুতি

কাউকে মারলে সেটার ভিডিও হচ্ছে, এতে ছাত্রলীগের ক্ষতি হচ্ছে : ব্যারিস্টার সুমন

কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এ হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করছেন। হামলা-সংর্ঘষ নিয়ে কথা বলেছেন আলোচিত সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সুমন। মঙ্গলবার হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ছাত্রলীগ কোনো মারধরের ঘটনায় থেকে থাকলে এটি ছাত্রলীগের দলীয় সিদ্ধান্ত না। এটা হচ্ছে অতি আবেগ। তারা নিজেদেরকে প্রমাণ করার জন্যবিস্তারিত পড়ুন

রাজধানীর কোটাবিরোধী আন্দোলনের পরিস্থিতি যেমন

মঙ্গলবারও সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে উত্তাল রাজধানী ঢাকা। এ দিনও সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর সাইন্সল্যাব মোড়, গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ, নতুন বাজার, মধ্যবাড্ডা থেকে শুরু করে নদ্দা/বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল বিশ্বরোড, মহাখালী-বনানী সড়কসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে কোটাবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে ছোট ছোট দলে যুক্ত হয়ে তারা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন। এ সময় তাদের নানাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কাটিয়া পুজামন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষ্যে আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে সাতক্ষীরা সদরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকালে কাটিয়া সর্বজনীন পূজা মন্দির চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সম্মানিত অতিথিবিস্তারিত পড়ুন

ট্রফি জয়ের দিক থেকে মেসি বিশ্ব সেরা

লিওনেল মেসি মানেই রেকর্ডের রাজা। ক্লাব হোক বা দেশের জার্সিতে তার নামের পাশে শুধুই রেকর্ড এবং নজিরের ছড়াছড়ি। সোমবার সকালে কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জিতে ইতিহাস গড়ে আর্জেন্টিনা। ফুটবলের ইতিহাসে সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ড এখনও মেসির দখলে। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে পরাজিত করার ফলে আর্জেন্টাইন তারকা হিসেবে লিওনেল মেসি তার টানা তৃতীয় আন্তর্জাতিক ট্রফি জিতেছেন। এটি মেসির ক্যারিয়ারের ৪৫তম ট্রফি জয়। ট্রফি জয়ের দিক থেকে মেসি ব্রাজিলেরবিস্তারিত পড়ুন

ইতিহাস জানে না, তাই রাজাকার স্লোগান দিতে তাদের লজ্জা হয় না: প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা ইতিহাস জানে না, তাই রাজাকার স্লোগান দিতে তাদের লজ্জা হয় না। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের কথা উল্লেখ করেন তিনি। সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মন্ত্রণালয়-বিভাগে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোটাবিরোধী আন্দোলনের নামেবিস্তারিত পড়ুন

ঢাবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, সূর্যসেন হল ও ক্যাম্পাসের বেশ কয়েকটি জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে বেলা আড়াইটার দিকে আন্দোলনকারীদের মিছিলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়। ছাত্রলীগের হামলায় এ পর্যন্ত কোটা আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে: ওবায়দুল কাদের

কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১৫ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রাজাকার স্লোগানকারীদের কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আনার দাবি আওয়ামী লীগ করবে কি না এমন প্রশ্নে কাদের বলেন, ছাত্র আন্দোলনের যে বক্তব্য কতিপয় নেতা দিয়েছেন, সেটার জবাব ছাত্রলীগই দেবে। ছাত্রদের বিষয় ক্যাম্পাস পর্যন্ত সীমিত থাকবে। আমরাবিস্তারিত পড়ুন