Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এবার দিল্লির সুপারশপে দেখা মিললো সাবেক এসবিপ্রধান মনিরুলের!

এবার ভারতের রাজধানী দিল্লির একটি সুপারশপে দেখা মিললো পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামের। রোববার রাত সাড়ে ৯টার দিকে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুকে ছবিসহ এক পোস্টে এ তথ্য জানান। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর তিনি ভারতের রাজধানী দিল্লিতে পালিয়ে গেছেন বলে জানা যায়। এরআগে ভারতের কলকাতার ইকোপার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছেবিস্তারিত পড়ুন
মাথা ন্যাড়া ও গোফ কামিয়েও রক্ষা হলো না সাবেক ভূমিমন্ত্রীর

মাথা ন্যাড়া ও গোফ কামিয়েও শেষ রক্ষা হলো না। অবৈধভাবে ভারতে পালানোর সময় আটক হয়েছেন সদ্য সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। রোববার (৬ অক্টোবর) রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর নারায়ণ চন্দ্র চন্দসহ ১৮বিস্তারিত পড়ুন
প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্টের পর ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবার বললেন ‘চাকরি গেলেও সমস্যা নেই’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে ওএসডি হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি বলেছেন,‘আই্ম নট এ হিপোক্রিট। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে যেকোনো জায়গা থেকে বলা যায়। এ জন্য যদি চাকরি চলে যায়, এতে আমার কোনো সমস্যা নাই।’ ওএসডি হওয়ার পর একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া প্রতিক্রিয়ায় তাপসী তাবাসসুম ঊর্মি এ কথা বলেন। এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম ঊর্মি লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীনবিস্তারিত পড়ুন
দুর্গাপূজা: বেনাপোল দিয়ে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা পাঁচ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির। তিনি জানান, ভারত থেকে এ ধরনের একটি চিঠি বন্দরে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে রবিবার (১৩ অক্টোবর) পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পাঁচ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামীবিস্তারিত পড়ুন
প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি উপদেষ্টা আসিফের

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বেতন পাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বেতনের অর্থ তিনি প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন। রোববার রাত পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ কথা জানান। ফেসবুক পোস্টে ব্যাংক একাউন্টের এসএমএস নোটিফিকেশনের একটি স্ক্রিনশটও জুড়ে দিয়েছেন তিনি। যাতে দেখা যায়, ১ লাখ ৫ হাজার টাকা প্রধান উপদেষ্টার তহবিলে ট্রান্সফার করেছেনবিস্তারিত পড়ুন
ইসরায়েলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরায়েলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হাইফাতে অবস্থিত কারমেল ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া তাইবেরিয়াসের পশ্চিমাঞ্চলে অবস্থিত নিমরা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ। খবর আল জাজিরার। রোববার ইসরায়েলের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম বলছে, হিজবুল্লাহর এসব হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে। কাছাকাছি বসবাস করেন এমন একজন ইসরায়েলি নাগরিক জানিয়েছেন, তিনি ভয়াবহ শব্দবিস্তারিত পড়ুন
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৬ অক্টোবর) দিনগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার (৭ অক্টোবর) আদালতে সোপর্দ করা হবে। ২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডেরবিস্তারিত পড়ুন
কলারোয়া বাজার কমিটির অভিষেক অনুষ্ঠিত

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির (বাজার কমিটি) অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত কলারোয়া বাজারের জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কামরুল হোসেন, সাধারণবিস্তারিত পড়ুন
কোন সংখ্যাগুরু-সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি : সাবেক এমপি হাবিব

সাতক্ষীরার কলারোয়ায় সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দের সাথে দূর্গা পূজা উপলক্ষে মত বিনিময় ও আলোচনা সভা করেছেন বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বুধবার (২ অক্টোবর) দুপুরে কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হরেন্দ্র নাথ রায় ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রায়। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাবিব বলেন, ‘বাংলাদেশে কোন সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে কেউবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দুর্গোৎসবে সহযোগিতা করতে নেতাকর্মীদের নির্দেশনা সাবেক এমপি হাবিবের

সাতক্ষীরার কলারোয়ায় আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী ও পূজা মন্দিরের সার্বিক সহযোগিতা করার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বুধবার (২ অক্টোবর) দুপুরে কলারোয়া পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় এ নির্দেশনা দেন তিনি। সভায় উপজেলা, পৌরসভা ও ১২টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক এমপি হাবিব বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়বিস্তারিত পড়ুন

