রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কোটা আন্দোলনে নিহত

‘যা বাবা, ভালো থাকিস, চিন্তা করিস না’: সাঈদকে চিরবিদায়কালে মা

কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) ছাত্র আবু সাঈদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর নালিপাড়া গ্রামে তাকে দাফন করা হয়। ঢাবিসহ সারা দেশে ছাত্রলীগ নেতাদের পদত্যাগের হিড়িক! শেষবারের মতো সন্তানের মুখ দেখার জন্য মা মনোয়ারা বেগমকে ডাকা হলে কান্নায় ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে তিনি ‘যা বাবা, ভালো থাকিস। চিন্তা করিস না। মুইও তাড়াতাড়ি তোর কাছোত আসিম বলে ছেলেকে চিরবিদায় জানান। আবু সাঈদের কফিনবিস্তারিত পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে কতৃপক্ষ। বুধবার (১৭ জুলাই) দুপুরে হল প্রোভোস্ট অধ্যাপক ড. দিপীকা রাণী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যারা হলে থাকতে চায় তারা থাকতে পারবে। আর যারা চায় না তারা চলে যেতে পারবে। হলের গ্যাস, পানি, বিদ্যুৎ স্বাভাবিক থাকবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের হল ছাড়তে ও বিশ্ববিদ্যালয়ের পাঠ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান নেওয়া হয়। হলবিস্তারিত পড়ুন

হল না ছাড়ার সিদ্ধান্তে অনড় আন্দোলনকারী শিক্ষার্থীরা

চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সংঘটিত সহিংসতার ঘটনার জেরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও খুলনাসহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রশাসন এমন নির্দেশনা দিলেও হলেই থাকার কথা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ছাড়ার নির্দেশ দিলেও হল না ছাড়ার কথা জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কও বিষয়টিবিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ, কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একইসঙ্গে বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার। এর আগে, সকাল সাড়ে ১০ টার দিকে রেজিস্ট্রার ভবনে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হলেও, কোনো সিদ্ধান্ত ছাড়াই ওই বৈঠক শেষ হয়। পরবর্তীতে উপাচার্যের বাসভবনেবিস্তারিত পড়ুন

ঢাবি ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারির হলের কক্ষ ভাঙচুর, আগ্নেয়াস্ত্র উদ্ধার

শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ হামলায় জড়িত ছাত্রলীগের সবাই। এ সময় একটি কক্ষ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়ে বলে জানা গেছে। এ ছাড়া ঢাবির সবগুলো নারীদের হল থেকে ছাত্রলীগের নেত্রীদের বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) সকালে বিশ্বিবিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। ঢাবি শিক্ষার্থীরা জানান, এদিন সকালে নেতাকর্মীদের নিরাপদবিস্তারিত পড়ুন

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেটে তালা, সামনে ক্রাইম সিন ফিতা দিয়ে ঘেরা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগানো হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই কার্যালয়টির মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। তবে কে বা কারা তালা লাগিয়েছে তা জানা যায়নি। কার্যালয়ের মূল ফটকে ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে দিয়েছে সিআইডি পুলিশ। এর চারদিকে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সকাল থেকে বিএনপির কার্যালয়ে দলটির কোনো নেতাকর্মী বা কর্মচারীরা কেউ আসেননি। গতকাল রাতে বিএনপির কেন্দ্র কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানেবিস্তারিত পড়ুন

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ভাষণটি সম্প্রচার করবে।

কোটা আন্দোলন: নিহত ৬

দেশের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

শিক্ষার্থীদের নিরাপত্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

সাতক্ষীরায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এসময় তারা সড়ক অবরোধ করে রাখে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সাতক্ষীরা-খুলনা সড়ক অবরোধ করে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সাতক্ষীরা শহরের খুলনা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে খুলনা রোড মোড়ের তিন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতেবিস্তারিত পড়ুন

যশোরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যশোরের চাঁচড়ার ত্রিমুখী সড়ক অবরোধ করে রেখেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এতে বেনাপোল স্থলবন্দরের মহাসড়কে সারা দেশের যানচলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের তিন দিকে দীর্ঘ ১০ কিলোমিটার যানবাহনের সারি দেখতে পাওয়া যায়, তবে অসুস্থ রোগীবাহী গাড়িগুলো এ অবরোধের বাইরে রয়েছে বলে জানিয়েছেন তারা। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টা থেকে যশোরের চাঁচড়া গোল চত্বরে বেনাপোল-খুলনা-কুষ্টিয়া-রাজশাহী-ঢাকা সড়কে ব্যারিকেড দিয়ে এ কর্মসূচি পালন করছে যবিপ্রবির কোটা আন্দোলনকারীবিস্তারিত পড়ুন