Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কোটা সংস্কার আন্দোলন
অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে : ওবায়দুল কাদের

বিএনপি-জামায়াত যদি মনে করে এসব করে ছাড় পাবে, সে চিন্তা ভুল। আওয়ামী লীগ কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন। বুধবার সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশে চলমান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে দলের নেতা-কর্মীদের নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন
গায়েবানা জানাযা
শিক্ষার্থীদের পাশে দাঁড়ান : দেশবাসীর প্রতি মির্জা ফখরুলের আহবান

সরকার চাইলে কোটার যৌক্তিক সংস্কার করে সমস্যার সমাধান করতে পারতো, কিন্তু তা না করে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছে, ছাত্রদের খুন করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি, বিভিন্ন সমমনা দল ও দেশবাসীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই, দেশের স্বার্থে, গণতন্ত্রের সাথে ছাত্রদের পাশে দাড়ান।’ ‘আমরা এই আন্দোলনের সাথে জড়িত নই, ছাত্রদের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবিতে আমাদের সমর্থন আছে, থাকবে’ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনবিস্তারিত পড়ুন
কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত ঢুকে কর্মসূচি ঠিক করে দিচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীরা না বুঝেই কোটাবিরোধী আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে। বুধবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা না বুঝেই কোটাবিরোধী আন্দোলন করছে। সরকারি চাকরিতে কোটা সরকার বাতিল করেছে। সরকার এটি বাতিল করেছে তাদের দাবিরবিস্তারিত পড়ুন
কোটা আন্দোলনে নিহতদের
গায়েবানা জানাজা থেকে ইমামকে ধরে নিয়ে গেলো পুলিশ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়ার সময় মুন্সীগঞ্জে ইমাসহ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। এতে জানাজা পণ্ড হয়ে যায়। বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নিচে গায়েবানা জানাজা পড়ার সময় তাদের আটক করা হয় বলে জানা গেছে। ইমামতিতে থাকা আব্দুর রহমান হিরনও বিএনপি নেতা বলে জানা গেছে। এক ভিডিওতে দেখা গেছে, জেলা বিএনপির নেতা-কর্মীরা জানাজার নামাজে দাঁড়িয়ে হাত বেঁধেছেন। নামাজে হাত বাঁধাবিস্তারিত পড়ুন
কোটা সংস্কার আন্দোলন
ঢাবিতে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশ। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আন্দোলনকারীরা টিএসসিতে জড়ো হতে চাইলে পুলিশ দুটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে বিকাল ৩টার দিকে আরও তিনটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় পুলিশ। এ সময় ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন তুলে নিয়ে যায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ পাঁচটিবিস্তারিত পড়ুন
কোটা আন্দোলনে হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচারের দাবিতে শিক্ষকদের সমাবেশ
কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ড, হামলা ও নির্যাতনে দায়ী ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ’ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে সমাপনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন। তিনি বলেন, ‘শপথের মর্যাদা আপনারা (সরকার) রক্ষা করেন না। অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে একসময় কোটা বাতিল করেন, আবার…। আমরা যারা প্রশ্ন করতে ভুলে গিয়েছি, আমাদেরবিস্তারিত পড়ুন
গায়েবানা জানাজা শেষে বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে গতকাল মঙ্গলবার নিহত ছয়জনের স্মরণে বিএনপি ও সমমনা দল আয়োজিত গায়েবানা জানাজা কর্মসূচির পর পুলিশের সঙ্গে কিছুক্ষণ সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। বুধবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই ঘটনা ঘটে। গায়েবানা জানাজা নামাজ শেষে নেতাকর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেট দিয়ে বের হয়ে পল্টনের দিকে যাওয়ার সময় পুলিশ তাদেরকে ধাওয়া দেন। এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করেবিস্তারিত পড়ুন
বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে কেন ডিবি অভিযান চালালো না, প্রশ্ন রিজভীর

মধ্যরাতে বিএনপির কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘যখন সব নেতাকর্মী, সব সাংবাদিক উপস্থিত ছিলেন, তখন কেন আসেননি? মাঝরাতে কেন আসলেন? শূন্য কার্যালয়ে যেকোনও চক্রান্ত আঁটা যায়। এর আগেও তারা এমন করেছে।’ বুধবার (১৭ জুলাই) রাত ১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের দফতর বিভাগের এই দায়িত্বশীল নেতা বলেন, ‘এই নাটক নোংরা। অশ্লীল নাটক মঞ্চস্থ করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরবিস্তারিত পড়ুন
মিছিল নিয়ে থানায় ঢাবি শিক্ষকরা, ছাড়িয়ে নিলেন আন্দোলনরত ২ শিক্ষার্থীকে
কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে থানা থেকে ছাড়িয়ে এনেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার দুপুর ১টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে ‘নিপীড়নবিরোধী শিক্ষক’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে মিছিল বের করেন শিক্ষকরা। তারা মিছিল নিয়ে শাহবাগ থানায় যান। ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের আটকে রাখার খবর পেয়ে আমরা মিছিল নিয়ে শাহবাগ থানায় গেছি। পুলিশের সঙ্গে কথা বলেছি।বিস্তারিত পড়ুন
বন্ধ সিদ্ধান্ত না মেনে
ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিকে বাংলো ত্যাগের নির্দেশ শিক্ষার্থীদের!

অনির্দিষ্টকালের ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত না মেনে উল্টো উপাচার্যকে বাংলো ত্যাগের নির্দেশনা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নোটিশ দিয়েছে। নোটিশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন, কন্ট্রোলার ভবন, সকল অনুষদ ও ইনস্টিটিউট এবং ভিসি ভবন বন্ধ রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে নির্দেশ দেয়া হলো। এ ছাড়া আজ সন্ধ্যা ৬ টার মধ্যে ভিসিকে তার বাংলো এবং সকল শিক্ষক ও কর্মকর্তা/ কর্মচারীকে তাদের কোয়ার্টার ত্যাগ করার জন্য অনুরোধ করা হল।বিস্তারিত পড়ুন

