সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শপথ নিলেন নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত ২৩ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ অতিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আজিজ আহমেদ। এর আগে গতকাল মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রীবিস্তারিত পড়ুন

হাইকোর্ট বিভাগে নতুন ২৩ বিচারক নিয়োগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শপথ অনুষ্ঠানের পর থেকে তারা বিচারক হিসেবে কার্যক্রম শুরু করবেন। হাইকোর্ট বিভাগে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন যারা মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা,বিস্তারিত পড়ুন

নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ

চুক্তিতে নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পেয়েছেন ড. শেখ আব্দুর রশিদ। যিনি চুক্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে দুই বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আব্দুর রশিদ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্কবিস্তারিত পড়ুন

ডা. শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন

আদালতের রায়ের পর ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে ঘোষণা দিয়ে গেজেট (প্রজ্ঞাপন) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে নির্বাচন শেষ হওয়ার তিন বছরের বেশি সময় পর বিএনপির এ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হলো। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ইসির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে গত ১ অক্টোবর মেয়র ঘোষণাবিস্তারিত পড়ুন

এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরীর পদত্যাগ

আমার বাংলাদেশ পার্টির (এবি) আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজের ফেসবুকে পদত্যাগের কথা জানান। সেখানে তিনি লিখেছেন, ‘আমি এবি পার্টির আহ্বায়কের পদ ত্যাগ করেছি।’ তবে অবসরপ্রাপ্ত সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী কী কারণে পদত্যাগ করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এর কোনো ব্যাখ্যাও দেননি তিনি। ৫ আগস্ট সরকার পতনের পর এবি পার্টির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুলবিস্তারিত পড়ুন

পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ

সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ সব সদস্য পদত্যাগ করেছেন। তবে তাদের মধ্যে দুজন সদস্য আনুষ্ঠানিকভাবে এখনো পদত্যাগপত্র জমা দেননি। তারা বুধবারের মধ্যে তা জমা দেবেন বলে পিএসসি সূত্র জানিয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) চেয়ারম্যানসহ অন্য সদস্যরা পিএসসি সচিবের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন৷ তবে কোন দুজন এখনো পদত্যাগপত্র জমা দেননি তাদের নাম জানা যায়নি। বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, চেয়ারম্যানসহ সববিস্তারিত পড়ুন

কলারোয়ায় জলাবদ্ধ জমিতে ‘পানি সিংড়া’র বাম্পার ফলন

মোস্তফা হোসেন বাবলু: সাতক্ষীরার কলারোয়া উপজেলার বেশ কিছু জলাবদ্ধ এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পানিফল। চলতি মৌসুমে উপজেলার ৩২ হেক্টর জমিতে পানি ফলের চাষ হয়েছে। আর এর বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে চাষীদের মুখে। স্থানীয়দের কাছে এই ফল ‘পানি সিংড়া’ নামে পরিচিত। পানি ফল বেশ পুষ্টিকর ও সুস্বাদু। কলারোয়া পৌর সদরের গোপিনাথপুর গ্রামের পানিফল চাষী আজিবার গাজী ও নাঈম হোসেন জানান, ২০০৮ সালে আজিবার নামে এক কৃষক পার্শ্ববর্তী উপজেলা কালিগঞ্জ থেকে বীজবিস্তারিত পড়ুন

ডিবির হারুন কি যুক্তরাষ্ট্রে?

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় দুই মাস পার হলো। ছাত্র আন্দোলনে গুলি ছুড়তে নির্দেশ দেওয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মধ্যে সব থেকে বেশি আলোচিত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)। সূত্রের বরাত দিয়ে টিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, হারুন সেপ্টেম্বরেরবিস্তারিত পড়ুন

গ্রেফতারের দুই দিন পরই জামিনে মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানা থেকে তিনি জামিনে মুক্তি পান। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানার ইনচার্জ পুলিশের এসআই মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন (৮ অক্টোবর) মকবুল নামের এক বিএনপিকর্মীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানার হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ড চলাকালে সাবেক হোসেন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটবিস্তারিত পড়ুন

দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোনো ধরনের অসুবিধা হবে না। এজন্য আপনাদেরও সহযোগিতা চাই। প্রতিবারতো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবার বাড়তি র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময়বিস্তারিত পড়ুন