বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশে মমতা ব্যানার্জীর সরকার চলছে, দাবি ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

বাংলাদেশে এখন যে সরকার চলছে, তা আমাদের মমতা ব্যানার্জীর সরকার। এমনই মন্তব্য করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

গত ২৭ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার সল্টলেকের এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের ঘোষণা দেন। রাজ্যে বিজেপির পক্ষ থেকে এক কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরপর থেকেই বিভিন্ন জেলায় দলটির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু হয়।

শনিবার (১৬ নভেম্বর) উত্তর ২৪ পরগনার খড়দহ বিধানসভার অন্তর্গত মুড়াগাছা বিলকান্দা বোর্ডঘরে সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। পরে সমর্থকদের উদ্দেশে বক্তব্যদানকালে তিনি বলেন, গোটা রাজ্য এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে। স্বাধীনতার ৭৫ বছর ধরে নিয়মিতভাবে এই অনুপ্রবেশ ঘটছে এবং এই ধরনের অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গা দিয়ে প্রবেশ করে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করছে। তারা ভারতসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেসের নেতারা এতে উৎসাহ দিচ্ছেন। এর আগে বামফ্রন্টের নেতারাও দিতেন। দক্ষিণ ২৪ পরগনার মৌসুমী দ্বীপে গেলেই আধার কার্ড তৈরির ফ্যাক্টরি পেয়ে যাবেন।

সুকান্ত মজুমদার বলেন, এভাবে গোটা রাজ্যকে পশ্চিমবঙ্গ সরকার ভারতের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য হুমকি করে তুলেছে। আমি পশ্চিমবঙ্গের শুভবুদ্ধিসম্পন্ন শিক্ষিত জনগণ, যারা রাজনীতি নিয়ে অনেকটাই উদাসীন, তাদের বলব, বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে আমরা তা দেখতে পেয়েছি। সেই ধরনের পরিস্থিতি যেন ভারতবর্ষে তৈরি না হয়, পশ্চিমবঙ্গে তৈরি না হয়, তার জন্য সবার সচেষ্ট ও সচেতন হওয়া উচিত।

পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতা দখল করেছে— এই বিষয়ে বলতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, বিহারে আমাদের সরকার আছে। ঝাড়খণ্ডে নির্বাচন হলেই আমাদের সরকার হয়ে যাবে। আসামসহ পশ্চিমবঙ্গের চারদিকে, বাংলাদেশ বাদ দিয়ে, সেখানে দিদির সরকার আছে- এখন যে সরকার চলছে, সেটা আমাদের মমতা ব্যানার্জীর সরকার। বাদবাকি সবদিক থেকে আমরা ঘিরে ফেলেছি। শুধু পশ্চিমবঙ্গটা বাকি আছে।

তিনি বলেন, আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, এই সদস্য সংগ্রহ অভিযান এগিয়ে নিয়ে যান এবং ২০২৬ সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসার দায়িত্ব নেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল,বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত

বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য এবং যাত্রী চলাচল আরও সহজ করতে পশ্চিমবঙ্গেবিস্তারিত পড়ুন

মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত দিয়ে বাঙালি মুসলিম জনগোষ্ঠীকে কোনো ধরনের আইনিবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • মমতার বিরুদ্ধে জোট করেছেন সায়নী ঘোষসহ ১৯ তৃণমূল এমপি!
  • ভারত রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর
  • ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর, তথ্য নাকচ বিজিবির
  • সংসদীয় দল ভেঙে বিজেপিকে সমর্থনের ঘোষণা তৃণমূলের ২০ এমপির
  • ভারতের তামিলনাড়ুতে বিজেপিতে ভাঙনের সুর, যে কারণে মোদির সঙ্গ ছাড়লেন প্রভাবশালী নেতা
  • পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি