সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কলারোয়ার ৩৯টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা শুরু

দীপক শেঠ, কলারোয়া: সরাদেশের ন্যায় কলারোয়ায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা মহাষষ্টী পূজার মধ্য দিয়ে বুধবার শুরু হয়েছে। মহা দশমীর মধ্য দিয়ে ৫ দিনের এই মহাউৎসব (পূজা) শেষ হবে ১৩ অক্টোবর রবিবার। আর এই উৎসবকে ঘিরে কলারোয়া পৌরসভাসহ উপজেলার ৩৯টি পূজামন্ডপে পড়েছে ঢাকের কাঠি। বেজে উঠেছে শঙ্খ। ঘন্টা আর কাঁসরের ঝনঝন শব্দ। উলুধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ। উৎসবের সাজে মন্ডপে মন্ডপে নেমেছে ভক্তদের আগমন। উৎসবের সাঁজে সেজে উঠেছে সকল পূজাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাংবাদিক মাসুদের স্ত্রীর সুস্থতা কামনা

সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের প্রচার ও দপ্তর সম্পাদক এবং দৈনিক একুশে সংবাদের জেলা প্রতিনিধি মো. মাসুদ আলী’র স্ত্রী নিলুফা ইয়াসমিন’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন। সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের প্রচার ও দপ্তর সম্পাদক এবং দৈনিক একুশে সংবাদের জেলা প্রতিনিধি মো. মাসুদ আলী’র স্ত্রী নিলুফা ইয়াসমিন’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

যেসব সংস্কার প্রস্তাব তুলে ধরেছে জামায়াত

রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। বুধবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাব’ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পক্ষে প্রস্তাবগুলো তুলে ধরা হয়৷ জামায়াত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য রাখার প্রস্তাব করেছে। পুলিশের জন্য স্বাধীন কমিশন গড়ে তোলার প্রস্তাব করেছে দলটি। পুলিশ বাহিনীতে জামায়াতে ইসলামী যে সংস্কারের প্রস্তাব করেছে— তার মধ্যে রয়েছে সংস্থাটির জন্য স্বাধীন কমিশন। একইসঙ্গে পুলিশে নিয়োগ, পদোন্নতি, বদলির ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক ওবিস্তারিত পড়ুন

টানা দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না: জামায়াত

রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। বুধবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাব’ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পক্ষে প্রস্তাবগুলো তুলে ধরা হয়৷ বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। যেখানে ১০টি ধাপে রয়েছে আইন ও বিচার, সংসদ বিষয়ক সংস্কার, নির্বাচনব্যবস্থা সংস্কার, আইনশৃঙ্খলা সংস্কার (পুলিশ বাহিনী ওবিস্তারিত পড়ুন

রূপপুরে আগামি বছর বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি ম্যান্টিটস্কি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসেকে অবহিত করেছেন। তিনি জানান, এই কেন্দ্রে আগামি বছর বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে তারা আশা করছেন। প্রকল্পটি মূলত রাশিয়ার অর্থায়ন ও কারিগরি বা বিশেষজ্ঞ সহায়তায় বাস্তবায়ন হচ্ছে। বুধবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ হয় রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি ম্যান্টিটস্কির। এসময় রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে তার দায়িত্বপালনের তিন বছরের বেশি ঘটনাবহুলবিস্তারিত পড়ুন

বিএনপির ত্রাণ তহবিলে অনুদান দিলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে বন্যার্তদের জন্য বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিল কমিটির কাছে ২ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ অর্থ হস্তন্তর করা হয়। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত ফান্ড থেকে এই অনুদান দেওয়া হয়েছে। দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে খালেদা জিয়া সবার পাশে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, যেকোনো সংকটে খালেদা জিয়াই নেতৃত্ব দিয়েছিলেন, অথচ বিনাবিস্তারিত পড়ুন

রসায়নে নোবেল পেলেন তিনজন

এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন জন। তারা হলেন- ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পার। বুধবার (৯ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। এদের মধ্যে ডেভিড বেকার যুক্তরাষ্ট্রের নাগরিক। অপরদিকে ডেমিস হাসাবিস এবং জন জাম্পার যুক্তরাজ্যের নাগরিক। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন’-এর জন্য ডেভিড বেকারকে, ‘প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন’-র জন্য ডেমিস হাসাবিস এবং জনবিস্তারিত পড়ুন

পিএসসির নতুন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, চারজন সদস্য নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। বুধবার (৯ অক্টোবর) তাকে পাঁচ বছরের জন্য এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোবাশ্বের মোনেমকে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ারবিস্তারিত পড়ুন

‘বিচার কাজে শেখ হাসিনাকে প্রয়োজন হলে ফেরানোর উদ্যোগ নেয়া হবে’

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, যদি ট্রাইব্যুনালের বিচার কাজে শেখ হাসিনাকে প্রয়োজন হয়, তাহলে তাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করা বিচারপতিদের বিষয়ে সুপ্রিম কোর্টই ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে। ছাত্র-জনতার পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি উঠেছে। এসব বিচারপতির বিরুদ্ধে আইনি কাঠামোর মধ্যে থেকে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

র‍্যাবের সদ্য সাবেক মহাপরিচালক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদসহ তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বাকি দুই কর্মকর্তা হলেন- হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত ড. খ. মহিদ উদ্দিন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুলবিস্তারিত পড়ুন