বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনবল সংকট : দক্ষ কর্মী ভিসার সংখ্যা বাড়াচ্ছে জার্মানি

দীর্ঘ দিন ধরে চলমান জনবল সংকট কাটাতে দক্ষ কর্মী ভিসার সংখ্যা বাড়াচ্ছে জার্মানি। এ কর্মসূচীর আওতায় চলতি ২০২৪ শেষ হওয়ার আগেই অতিরিক্ত ২ লাখ দক্ষ কর্মী ভিসা প্রদান করবে দেশটির সরকার।

২০২৩ সালে যতগুলো দক্ষ কর্মী ভিসা ইস্যু করেছিল জার্মানি, শতকরা হিসেবে ২০২৪ সালে এই ভিসার পরিমাণ বাড়ানো হয়েছে ১০ শতাংশ। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার আজ রোববার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

ফ্রাঙ্কফুর্ট শহরে এক অনুষ্ঠানে দেওয়া সেই বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দীর্ঘদিন ধরে আমরা দক্ষ কর্মী সংকটে ভুগছি। সেই সংকট থেকে বেরিয়ে আসার প্রচেষ্টাও জারি রয়েছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে ভিসা বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, জার্মানি ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। তবে করোনা মহামারির পর থেকে দক্ষ জনবল সংকট শুরু হয়েছে সেখানে। সরকারি তথ্য অনুযায়ী, এ মুহূর্তে জার্মানিতে অন্তত ১৩ লাখ ৪০ হাজার কর্মসংস্থানের পদ খালি রয়েছে।

কর্মসংস্থান খালি থাকার আরও একটি কারণ নিম্ন জন্মহার। বছরের পর বছর ধরে নিম্ন জন্মহারের কারণে বর্তমানে দেশটিতে কর্মক্ষম যুবশক্তির অভাব দেখা দিয়েছে। এছাড়া প্রতি বছরই বয়সজনিত কারণে। কর্মক্ষেত্র থেকে অবসরের যাচ্ছেন লাখ লাখ মানুষ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানেলিনা বেয়ারবক জানিয়েছেন, বর্তমানে প্রতি বছর গড়ে ৪ লাখ জনবল কমছে দেশটিতে।

নতুন দক্ষ কর্মী ভিসায় যাদের নেওয়া হবে তাদের জন্য অবশ্য কিছু শর্ত নির্দিষ্ট করে দিয়েছে জার্মানির সরকার। প্রধান শর্তগুলো হলো জার্মান ভাষায় দক্ষতা, সুনির্দিষ্ট কাজে অভিজ্ঞতা এবং কম বয়স।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানেলিনা বেয়ারবক জানিয়েছেন, দক্ষ কর্মী ভিসার পাশাপাশি শিক্ষার্থী ভিসার সংখ্যা বাড়ানোরও উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২০২৫ সালে শতকরা হিসেবে ২০ শতাংশ বাড়ানো হবে শিক্ষার্থী ভিসার পরিমাণ এবং ভবিষ্যতে পর্যায়ক্রমে তা ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে।

সূত্র : এএফপি/গালফ নিউজ

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর