Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আ.লীগ ক্ষমতায় থাকার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ভোট দিতে চাই, ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করতে চাই। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করেছেন। তিনি নিজে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রবিস্তারিত পড়ুন
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে কী কারণে হঠাৎ করে এই কমিটি বিলুপ্ত করা হলো, বিএনপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। গত ৭ জুলাই সাইফুল আলম নীরবকে আহবায়ক এবংবিস্তারিত পড়ুন
আসুন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা আজ এমন একটা পরিবেশে সমবেত হয়েছি যেখানে কারো কোনো ভয় নেই। আমরা আমাদের কথা বলার জন্য একই সঙ্গে আমরা অন্যের কথা শোনবার জন্য একত্রিত হয়েছি। অথচ মাত্র ক’দিন আগেও এই দেশের মানুষ দলমত নির্বিশেষে কথা বলতে পারতো না।’ তারেক রহমান বলেন, ‘বিগত ১৬ বছর ধরে আমরা আমাদের কষ্টের কথাও স্বাধীনভাবে বলতে পারতাম না। বিগত ফ্যাসিষ্ট সরকারের অত্যাচারে অতিষ্ঠ ছিলো দেশের মানুষ। বাংলাদেশের মানুষের অধিকারগুলোবিস্তারিত পড়ুন
রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করেই রোডম্যাপ ঘোষণা: এম সাখাওয়াত

বস্ত্র ও পাট এবং নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, অনেক কাজ নির্ধারণ হওয়ার পর রোডম্যাপ হবে। মাত্র দুই মাস, এর মধ্যে কেউ এখানে গণ্ডগোল করছে, কেউ ওখানে গণ্ডগোল করছে। এর মধ্যে আবার ভয়াবহ বন্যা। প্রশাসনকে রিঅর্গানাইজ করতে হচ্ছে। আশা করি খুব শিগগিরই রোডম্যাপ হবে। রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে, যে কমিশনগুলো করা হয়েছে তারাও ডাকবে। রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার মাধ্যমেই রোডম্যাপ ঘোষণা হবে। সাখাওয়াত হোসেন আরও বলেন, আমরাবিস্তারিত পড়ুন
পুলিশ হতাহতের প্রতিটি ঘটনার তদন্ত হবে : আইজিপি ময়নুল

পুলিশ নিহত ও আহতের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। শনিবার বিকালে চট্টগ্রাম পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় র্যাবের ডিজি একেএম শহিদুর রহমান ও সিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ৪৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আড়াই হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। সঠিক বিচারবিস্তারিত পড়ুন
কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের নতুন কার্যনির্বাহী কমিটির শপথ

সাতক্ষীরার কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের নতুন কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ইন্সটিটিউটের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতি সভাপতিত্ব করেন ও নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ করান ইন্সটিটিউটের সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচালক খান মিজানুল ইসলাম সেলিম, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, বিএনপি নেতাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

রাশেদ হোসেন: সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান চন্দনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চন্দনপুর গ্রামের মো. রাজুর ছেলে ও স্থানীয় চন্দনপুর দাখিল মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র। চন্দনপুর গ্রামের বাসিন্দা শিক্ষক গোলাম কিবরিয়া পরিবারের বরাত দিয়ে জানান, আব্দুর রহমান ৩ ভাইয়ের মধ্যে মেজো। দুই ভাই একসাথে পানিতে ভেলার উপর খেলা করছিলো। সেসময় পানিতে ডুবেবিস্তারিত পড়ুন
তালায় সাসের ক্ষুদ্রঋণ গ্রাহকদের অংশগ্রহণে গণশুনানি

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা) : ক্ষুদ্রঋণ খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস এর গ্রাহকদের সাথে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর ) সকালে সাসের প্রধান কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এমআরএ নির্বাহী পরিচালক মোঃ নূরে আলম মেহেদী। সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমআরএ পরিচালক মোহাম্মদ কামাল হোসেন। এমআরএ যুগ্মবিস্তারিত পড়ুন
তালায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সাতক্ষীরার তালায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির নেতৃবৃন্দরা মতবিনিময় করেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা মাগুরা,খলিশখালি,খেশরা ও জালালপুর ইউনিয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায় সাইদুর রহমান সাইদ, মেহেদীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি : বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এ বছরের নির্ধারিত প্রতিপাদ্য হচ্ছে ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’। অপরদিকে, বাংলাদেশ তথ্য কমিশন দেশীয় প্রেক্ষাপটে ‘তথ্য জানার অধিকার দিবস-২০২৪’ এর স্লোগানের শিরোনাম দিয়েছে ‘কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

