সোমবার, আগস্ট ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যাত্রী হয়রানি বন্ধে দালালমুক্ত করা হলো বেনাপোল চেকপোস্ট কাস্টমস-ইমিগ্রেশন!

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): অবশেষে দালালমুক্ত করা হলো যশোরের বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস ও পুলিশ ইমিগ্রেশনকে। চলতি মাসের শুরু থেকেই বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন কাস্টমস কর্তৃপক্ষ। ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রী হয়রানি বন্ধে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফলে পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে কাস্টমস ও ইমিগ্রেশন টার্মিনালে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল হাকিমের নির্দেশে ডেপুটি কমিশনার আথেলো চৌধুরী গত বৃহস্পতিবার এক আদেশ জারি করেন। কাস্টমসবিস্তারিত পড়ুন

আশাশুনিতে উপনির্বাচন কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০, আটক ২

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে উপনির্বাচন কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহতসহ ৫টি বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। শনিবার বিকাল তিনটার দিকে গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। ঘটনাস্থলে বর্তমান পুলিশ মোতায়ন রয়েছে। আহতরা হচ্ছে, তুহিন (৪০), মেহেদী (১৭), হজরত (২২), রেহেনা (৪০), ইউসুফ ( ৩৫), আনারুল (৩৮) অপারপক্ষের ডাকাত খোকন (৫০), বাপ্পি (৪২)বিস্তারিত পড়ুন

কোটা আন্দোলনকে রাজনৈতিক রূপ দেয়া হয়েছে: ছাত্রলীগ সভাপতি

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে চলমান আন্দোলনকে এরই মধ্যে রাজনৈতিক রূপ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। শনিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সরকারি চাকরিতে কোটা ইস্যু নিয়ে শিক্ষার্থীদের প্রস্তাবনা সংগ্রহ, বিভিন্ন তথ্য-উপাত্ত সংবলিত লিফলেট বিতরণ, উন্মুক্ত আলাপন, যৌক্তিক উপায় গ্রহণ এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করার জন্য ‘পলিসি অ্যাডভোকেসি’ ও ‘ডোর টু ডোর ক্যাম্পেইন’-এর ওপর আলোকপাতের উদ্দেশ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন

নতুন কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলনকারীদের

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেয়া ও কোটা সংস্কারের এক দফা বাস্তবায়নের দাবিতে রোববার (১৪ জুলাই) বেলা ১১টায় গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের এতদিন বাংলা ব্লকেড কর্মসূচি ছিল। এ কর্মসূচিকে অনেকে জনদুর্ভোগ হিসেবেবিস্তারিত পড়ুন

দেবহাটায় ফেয়ার মিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার কোমরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) উপজেলার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উদ্বোধনীয় অনুষ্ঠানে ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা। মেডিকেল ক্যাম্পে সার্জারী বিশেষজ্ঞ ডা. শরিফুল ইসলাম, গাইনি বিশেষজ্ঞ ডা. জান্নাতুলবিস্তারিত পড়ুন

শার্শায় যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় রফিকুল ইসলাম (৪২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ ৫০হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৮টার সময় শার্শা থারার ছোটবসন্তপুর গ্রামে। আহত রফিকুল ইসলাম ছোট বসন্তপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সে বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার গোড়পাড়া বাজার থেকে রফিকুল ইসলাম তার মামাতো ভাই বাবু’র নিকটবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় মদসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে চার বোতল ভারতীয় মদ (হুইস্কি) সহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, পাটকেলঘাটা থানাধীন ভৈরবনগর ছোয়াদ আলী মোড়লের চায়ের দোকানের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপর হতে চার বোতল ভারতীয় মদ (হুইস্কি) সহ ভাদিয়ালি গ্রামের মৃত তারাপদ দাসের ছেলে বিশ্বজিৎ কুমার দাস(৪৫) কে গ্রেফতার করা হয়। পরে ওই আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানান।

রাশিয়ার বিষয়ে ভারতকে যে সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিষয়ে ভারতকে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছিলেন। এ বিষয়ে ফের ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। জানিয়েছে, রাশিয়ার ওপর নির্ভর করাটা ঠিক নয়। সেই সঙ্গেই বলা হয়েছে, রাশিয়া ভারতের চেয়ে চীনের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টিকে অগ্রাধিকার দেয়। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বিশ্বের প্রতিটি দেশকে আমরা পরিষ্কার করে বলতে চাই, ভারতকেও বলতে চাই- রাশিয়াকে নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে গ্রহণ করা ভালোবিস্তারিত পড়ুন

‘মুখস্ত করিয়ে’ ফাঁস হয় বিসিএসের প্রশ্ন!

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ক্যাডার, নন-ক্যাডার পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে বছরের পর বছর ধরে। সম্প্রতি প্রশ্নফাঁস চক্রের ১৭ সদস্যকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ফাঁস হওয়া প্রশ্ন পরীক্ষার্থীকে কীভাবে দেওয়া হয়, তা নিয়ে প্রশ্নের উত্তরও খোলাসা করেন জবানবন্দি দেওয়া আসামিরা। আদালত ও সিআইডি সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা ও আশপাশে বিভিন্ন নিরাপদ কক্ষ (চক্রের সদস্যদের ভাষায় বুথ) ভাড়া নিয়ে সেখানে চাকরিপ্রার্থীদের জড়ো করে প্রশ্নেরবিস্তারিত পড়ুন

আস্থা ভোটে হেরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল

নেপালের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ড। জোটের সবচেয়ে বড় শরীক দল কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউএমএল) সমর্থন প্রত্যাহারের পর শুক্রবারের (১২ জুলাই) ভোটাভুটিতে হেরে গেছেন তিনি। এর মাধ্যমে সব মিলিয়ে ১৯ মাসের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য হচ্ছেন তিনি। এদিকে, পুষ্প কমল সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের পর বুধবার (১০ জুলাই) নতুন জোট ঘোষণা করে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল ইউএমএল। আরেক সাবেক প্রধানমন্ত্রী ওবিস্তারিত পড়ুন