সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা সাকিবের

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতের কানপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন টাইগার অলরাউন্ডার। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার একদিন আগে এমন ঘোষণা দিলেন ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। সাকিব জানান, আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজই হবে তার টেস্ট ক্যারিয়ারের সর্বশেষ সিরিজ। এরপরই সাদা পোশাক তুলে রাখবেন তিনি। অন্যদিকে সাকিব সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন বিশ্বকাপেই। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটেরবিস্তারিত পড়ুন

‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঠাঁই হবে না’, ভারতকে প্রতিশ্রুতি বিএনপির

ঐতিহাসিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক মধুর নয়— এমন কথা প্রচলিত রয়েছে ঢাকার রাজনীতিতে। তবে এবার ‘তিক্ত’ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে দুপক্ষের। এমনটাই দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রোববার (২২ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক বসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। উক্ত বৈঠকে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে না, এ মর্মে ভারতকে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। বুধবার (২৬ সেপ্টেম্বর) ভারতীয় বার্তাসংস্থাবিস্তারিত পড়ুন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের নামের খসড়া তালিকা প্রকাশ

জুলাই-আগস্ট-এ সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট www.hsd.gov.bd-এ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd-এ তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন ও সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকেবিস্তারিত পড়ুন

এবার বাংলাদেশকে ৩৫০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে বৈশ্বিক দাতা সংস্থা বিশ্বব্যাংক সহজশর্তে সাড়ে তিনশ কোটি মার্কিন ডলার ঋণ দেবে। নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশেনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই সহায়তার ঘোষণা দেন। অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, “কমপক্ষে ২০০ কোটি ডলার হবে নতুন ঋণ এবং আরও ১৫০ কোটি ডলার বিদ্যমান কর্মসূচি থেকে পুনঃব্যবহার করা হবে। বিশ্বব্যাংকবিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় বাইডেন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে তার দেশের পূর্ণ সমর্থনের কথা জানান। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক হয়। গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি। বাংলাদেশে রাজনৈতিক পট-পরিবর্তনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। সম্প্রতি মার্কিন একটি প্রতিনিধিদল ঢাকাবিস্তারিত পড়ুন

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী মারা গেছেন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী মারা গেছেন। মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেন রুহুল আমিন গাজী।

কলারোয়ার আবু আসাদকে পাসপোর্টের অতি. ডিজি পদে পুনর্বহাল

আওয়ামী লীগ সরকারের আমলে অবসরে পাঠানো বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ টি এম আবু আসাদকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়েছে। চাকরি মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২১ সালের ৩১ মে এই কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছিল তৎকালীন সরকার। জারি করা চাকরিতে পুনর্বহালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এ টি এম আবু আসাদকে চাকরি থেকে অবসর প্রদান সংক্রান্ত এ বিভাগের ৩১বিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষের সাথে মতবিনিময়ে ছাত্রদল

কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষের সাথে মতবিনিময় করেছেন ছাত্রদল নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এএসএম আনোয়ারুজ্জামানের সাথে তার অফিসে ওই সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকিফুর রহমান আকিব, ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবির, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফয়সাল, সদস্য সচিব কাইফুর রহমান সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

১৮ মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহায়তা করবো: সেনাপ্রধান

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, যা কিছুই ঘটুক না কেন, গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে আগামী ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করা হবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানান। বিরল এই সাক্ষাৎকারে রয়টার্সকে সেনাপ্রধান জানান, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। তাছাড়া, তিনি নিজেও সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করতে চান বলেবিস্তারিত পড়ুন

‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্ত থাকবে যুক্তরাষ্ট্র’

বাংলাদেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র যুক্ত থাকবে বলে আশ্বস্ত করেছেন দেশটির ডেপুটি সেক্রেটারি অব স্টেট (ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স) রিচার্ড ভার্মা। নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন ডেপুটি সেক্রেটারির সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকে রিচার্ড ভার্মা এ আশ্বাস দেন। মঙ্গলবার (২৪‌ সেপ্টেম্বর) এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্যবিস্তারিত পড়ুন