Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১৬ বছরের অত্যাচার ভুলে ৩ মাসের পেছনে লেগেছে: সারজিস

আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিপরীতে রাজধানীর জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। এই গণজমায়েত থেকে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। রোববার (১০ নভেম্বর) গণজমায়েতে অংশ নিয়ে তিনি আওয়ামী লীগের ১৬ বছরের অত্যাচার-নির্যাতন এবং বর্বরতার কথা তুলে ধরেন। এ সময় তিনি ৫ আগস্টের পর ছাত্র-জনতার আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টারও কঠোর প্রতিবাদ ও নিন্দা জানান। সারজিস বলেন, আমরা গত ১৬বিস্তারিত পড়ুন
‘খুনি হাসিনার কথায় আবার প্রতারিত হবে এমন গর্দভও আছে?’ : মারুফ কামাল খান

সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব এবং সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান বলেছেন, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে আর্মি, পুলিশ, বিডিআর, আনসার, র্যাব, আমলা, ব্যবসায়ী, বিচারক, পেশাজীবী, শিল্পী, দলীয় গুন্ডা সবাইকে সে ব্যবহার করেছে। লোভ-টোপ দিয়ে এবং সুযোগ-সুবিধা বিলিয়ে ওদের দিয়ে এমন কোনো খারাপ কাজ নাই যা সে করায় নাই। ওদেরকে ব্লাফ দিতো, আমার হাতে যাদু আছে। আমাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। বলতো, হাসিনা কখনোবিস্তারিত পড়ুন
বাংলাদেশিদের বের করে দেওয়ার হুমকি দিলেন বিজেপি সভাপতি

ভারতের স্বাস্থ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে। এছাড়া যেসব অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডের স্থানীয় নারীদের বিয়ে করেছেন, তাদের সন্তানদের আদিবাসী অধিকার দেওয়া হবে না। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, শনিবার (৯ নভেম্বর) ঝাড়খণ্ডের পালামৌতে এক জনসভার ভাষণ দেন জেপি নাড্ডা। সেখানেই তিনি এসব মন্তব্য করেন। কেন্দ্রীয় এই মন্ত্রী বলেন, প্রত্যেক বাংলাদেশি অনুপ্রেবশকারীদের ঝাড়খণ্ড থেকে ‘ঝেঁটিয়ে’বিস্তারিত পড়ুন
ওবায়দুল কাদের আছে সন্দেহে ফ্ল্যাটে তল্লাশি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবস্থান করছে এমন সন্দেহে চট্টগ্রাম নগরের হালিশহরের একটি ফ্ল্যাট বাড়িতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পরে কাদেরকে না পেয়ে তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে (৭০) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। শনিবার (১০ নভেম্বর) রাতে হালিশহর থানা এলাকার আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারে এই অভিযান চালায় পুলিশ। ওই সময় নুরুল হুদাকে থানায় নিয়ে যাওয়া হলেও রোববার সকালে তাকে ছেড়ে দেয়াবিস্তারিত পড়ুন
নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্য ক্ষমতায় আছে। তারা দেশ পরিচালনা করতে যেখানেই যাচ্ছে, সেখানেই নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি কিভাবে ঘটানো যায় এ চক্রান্তে একটি গোষ্ঠী লেগে আছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের ব্যবসায়ী হত্যার বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ্যানি বলেন, বিগত দিনে যারা অত্যাচার-নির্যাতন, খুনের সঙ্গে জড়িত ছিল, ডাকাতি-সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল সেই চক্রই বিভিন্নভাবেবিস্তারিত পড়ুন
বাংলাদেশ নিয়ে গুজব, ভারতের রিপাবলিক বাংলা টিভি নিষিদ্ধের দাবি

ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে তাদের নিউজ, কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লক চেয়ে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে এ আইনি নোটিশ দিয়েছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান। নোটিশে বলা হয়েছে, রিপাবলিক বাংলাবিস্তারিত পড়ুন
অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা : শপথ নিতে ডাক পেয়েছেন ফারুকী, মাহফুজসহ ৪ জন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন যারা যুক্ত হচ্ছেন, তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন, অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হওয়ার কথা রয়েছে। এই চারজনের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। অধ্যাপক মো. সায়েদুর রহমান গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলবিস্তারিত পড়ুন
উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে আরও ৫ জন যোগ দিতে পারেন। রোববার(১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠান হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, নতুন নিয়োগ পেতে যাওয়া উপদেষ্টাদের জন্য ৫টি গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। যারা সরকারে আসছেন ইতোমধ্যে তাদের ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন। তাদেরকে সন্ধ্যাবিস্তারিত পড়ুন
সাবেক এমপি হাবিবের সুস্থতা কামনা কলারোয়া প্রেসক্লাবের

বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব অসুস্থ হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই নেতার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছন কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সাইফুল্লাহ আজাদ, কাজী সিরাজ, আসাদুজ্জামান আসাদ, আতাউর রহমান, বিএমবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার প্রাণসায়র খাল রক্ষায় চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপন

‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে চ্যানেল আই- প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) হেমন্তের আলো ঝলমলে সকালে সাতক্ষীরা শহরের বুক চিরে প্রবাহিত প্রাণসায়র খালের পূর্বপাশে আমের চারা রোপণের মধ্যদিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের সভাপতিত্বে নান্দনিক এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নাগরিক নেতা অধ্যক্ষ আব্দুল হামিদ, শিক্ষাবিদ প্রফেসরবিস্তারিত পড়ুন

