বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার প্রাণসায়র খাল রক্ষায় চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপন

‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে চ্যানেল আই- প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) হেমন্তের আলো ঝলমলে সকালে সাতক্ষীরা শহরের বুক চিরে প্রবাহিত প্রাণসায়র খালের পূর্বপাশে আমের চারা রোপণের মধ্যদিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের সভাপতিত্বে নান্দনিক এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নাগরিক নেতা অধ্যক্ষ আব্দুল হামিদ, শিক্ষাবিদ প্রফেসর পবিত্র মোহন দাশ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, অ্যাডভোকেট মুনিরউদ্দীন, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, সাহিত্যিক সুদয় কুমার মন্ডল, লেখক মনিরুজ্জামান মুন্না, বিশিষ্ট সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপী, এম কামরুজ্জামান, রামকৃষ্ণ চক্রবর্তী, আসাদুজ্জামান, আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, গোলাম সরোয়ার, মোঃ আমিরুজ্জামান বাবু, শেখ তানজির আহমেদ, শাহিন গোলদার, মহিদার রহমান, এসএম শহীদুল ইসলাম, আব্দুস সামাদ, এসএম বিপ্লব হোসেন, মো. হোসেন আলী, মো. ইব্রাহীম খলিল, রেজাউল করিম, নাজমুস শাহাদাত জাকির, শেখ সিদ্দিকুর রহমান, সেলিম হোসেন, রেজাউল ইসলাম, মাহিদা মিজান, নাজমুল আলম মুন্নাসহ শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিক ও সুধীজন।

এছাড়া শতাধিক স্বেচ্ছাসেবক এ কর্মসূচিতে অংশ নেয়।

কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘জন্ম থেকে আমরা প্রকৃতির কোলেই বেড়ে উঠি। প্রকৃতি না বাঁচলে আমরা বাঁচবো না। প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। প্রকৃতির মাঝেই জীবনের অস্তিত্ব। চ্যানেল আই- প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সাতক্ষীরায় প্রাণসায়র খাল রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি স্মৃতির স্মারক হয়ে থাকবে।’

জেলা প্রশাসক বলেন, ‘জলাবদ্ধতা সাতক্ষীরা জেলার বড় সমস্যা। এ সমস্যা দূর করতে সরকার উদ্যোগ নিয়েছে। জেলার সকল নদী ও খাল অবৈধ দখলদারদের কবল থেকে অবমুক্ত করা হচ্ছে। একই সাথে এ সকল নদী ও খাল রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। নদী ও খালের অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদ করে প্রবাহ ফিরিয়ে আনা হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসন এ ব্যাপারে কঠোর ভূমিকা পালন করছে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘সাতক্ষীরা শহরের বুকচিরে প্রবাহিত প্রাণসায়র খাল রক্ষায় ইতোমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। খালটির দু’ধারে গড়ে তোলা হবে নান্দনিক উদ্যান।’

এ উদ্যানে লাগানো গাছ সুরক্ষায় সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

দুই শতাধিক বনজ, ঔষধী ও ফলজ গাছের চারা রোপন করছে চ্যানেল আই-প্রকৃতি ও জীবন ক্লাব। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে গাছের চারা রোপণ করেছে সংগঠনটি।

প্রকৃতি ও জীবন ক্লাব পরিবেশ বান্ধব এমন নান্দনিক কর্মসূচী গ্রহণ করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এবং কর্মসূচীর সফলতা কামনা করেন জেলা প্রশাসক।

কর্মসূচীতে সহাযোগিতা করেন সাতক্ষীরা জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল