Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় রাবি এলামনাই অ্যাসোসিয়েশনের সভা, কমিটি গঠন

সাতক্ষীরায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত রাবিয়ানদের সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এতে সভাপতি অ্যাডভোকেট শাহ আলম ও সদস্য সচিব অধ্যাপক নুর মোহাম্মদ পাড় কে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে আছেন অধ্যক্ষ আবু নসর, অধ্যক্ষ রইচউদ্দিন আহমেদ, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, অধ্যক্ষ আবুল কাশেম।
কলারোয়ায় ভেঙে যাওয়া ৩টি সেতু সচল হয়নি, শুরু হলো খেয়া পারাপার

শেখ জিল্লু, কলারোয়া: কলারোয়ায় একই দিনে ভেঙে পড়া বেত্রবতী নদীর ৩ সেতু ও সাঁকো একই অবস্থায় রয়েছে। সচল হয়নি এখনো। কলারোয়ার সাথে পৌরসভাসহ উপজেলার উভয় পাশের ১২ ইউনিয়নের মানুষের যোগাযোগ শুক্রবার দ্বিতীয় দিনের মতে কার্যত: বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বিপুল সংখ্যক মানুষ নদী পারাপারে অবর্ণনীয় দুর্ভোগ মোকাবিলা করছেন। শুক্রবার সরেজমিন ঘুরে দেখা যায়, পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বেত্রবতীর বেইলি ব্রিজের পূর্ব পাশ দেবে যেয়ে নদীর সাথে মিশে গেছে। লোহার ওই বেইলি ব্রিজের পূর্বপাশেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বিডিএফ প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নবী ( সা.) পালিত

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার বিডিএফ (ব্রহ্মরাজপুর, ধুলিহর, ফিংড়ী) প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর প্রেসক্লাবের কার্যালয়ে রাসূলের জীবনী নিয়ে আলোচনা সভা ও বিডিএফ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আল. শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দহাকুলা জামে মসজিদের ইমাম হাফেজ মো: আবু মহসিন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির আয়োজনে ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধা সাড়ে ৬টায় পৌরসভার ৯নং ওয়ার্ড মধুমল্লারডাঙ্গী সাবেক সেটেলমেন্ট অফিসার আব্দুস সেলিমের বাসভবনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি, মধুমল্লারডাঙ্গী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও এম আর পরিবহনের চেয়ারম্যান মোঃ নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি সাবেক সেটেলমেন্ট অফিসার আব্দুস সেলিম, সহ সভাপতিবিস্তারিত পড়ুন
কলারোয়ার বেত্রবতী নদী থেকে কচুরিপানা অপসারণে এগিয়ে এলো যুবদল-ছাত্রদল

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার বেত্রবতী নদীতে জমে থাকা কচুরিপানা অপসারণে এগিয়ে আসলো বিএনপি, যুবদল ও ছাত্রদল। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে এ দৃশ্য চোখে পড়ে। জানা গেছে, নদীর পানির তীব্র স্রোতে বৃহষ্পতিবার পৌরসদরের পশুহাট মোড় এলাকার নির্মানাধীন ব্রিজের বিকল্প হিসেবে যাতায়াতের জন্য থাকা লোহার বেইলি ব্রিজটি ধসে পড়ে যায়। এতে যাতায়াত বন্ধ হয়ে উপজেলা ও পৌর সদরের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার ৩টি ওয়ার্ড। এ ঘটনার পরবিস্তারিত পড়ুন
পরিদর্শনে সাবেক মেয়র আক্তারুল
কলারোয়ায় বেত্রবতী নদীর ভাঙ্গা সেতু ব্যবহার উপযোগী করতে সহযোগিতা জামায়াতের

কলারোয়ার বেত্রবতী নদীর ধসে যাওয়া বেইলি ব্রিজের স্থান যাতায়াত উপযোগী করার উদ্যোগ নিয়েছে জামায়াতের নেতাকর্মীরা। একই সাথে নদীতে জমে থাকা কচুরিপানা অপসারণ ও জনসাধারণের নদী পারাপারের জন্য নৌকার ব্যবস্থাও করতে দেখা যায় তাদের। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে এ দৃশ্য দেখা যায়। সরেজমিনে জানা যায়, পৌর সদরের পশুহাট মোড় এলাকায় বেত্রবতী নদীতে নির্মানাধীন ব্রিজের বিকল্প বেইলি ব্রিজটি বৃহষ্পতিবার ধসে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেটা যাতায়াতের উপযোগী ও পাশে একটি নৌকা স্থাপন করে পারাপারেরবিস্তারিত পড়ুন
শ্রমিক নেতার নেতৃত্বে দেবহাটায় ভ্যান চালকের জমি দখলের চেষ্টা, হামলায় আহত ১০

সাতক্ষীরা প্রতিনিধি: ভোমরা সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিলনের নেতৃত্বে দেবহাটার পুস্পকাটি এলাকায় রিকসা চালকের পরিবারকে মারপিট করে জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় রিকসা চালকের স্ত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তার মধ্যে সফুরা খাতুনকে মারাত্মক আহতাবস্থায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। আজ শুক্রবার সকাল ৯টার দিকে পুষ্পকাটি সরদার বাড়ী এলাকায় ওই ঘটনা ঘটে। অন্যান্য আহতরা হলেন, হাসিনা, রুবিনা, মাফুরা, মুস্তাকিন, ফারক, আলমগীর, জাহিদ, সাব্বির, রিফাতবিস্তারিত পড়ুন
১৬ বছর পর সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় টেকসই ও অর্থবহ করতে ১৬ বছর পর প্রকাশ্যে দিনব্যাপী রুকন সম্মেলন ও শিক্ষা শিবির করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। শুক্রবার (২০ সেপ্টেম্বর ) সকাল থেকে আল আমিন ট্রাস্টে সাবেক এমপি কাজী শামসুর রহমান অডিটোরিয়ামে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান’র পরিচালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
দূর্ঘটনা হ্রাস কল্পে সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরার বিভিন্ন সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি ও খেলাপি মোটরযান বিরুদ্ধে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে শহরের অদূরে লাবসা (লস্কর ফিলিং স্টেশনের সামনে) মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ১০ টি মামলার বিপরীতে ৩ হাজর ৭বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাংবাদিক রাহাত রাজার সুস্থতা কামনা করে দোয়া

নিজস্ব প্রতিনিধি: গ্লোবাল টেলিভিশন ও দৈনিক আজকের তথ্যের সাতক্ষীরা প্রতিনিধি রাহাত রাজার সুস্থতা কামনা করে দোয়া করছেন দৈনিক আলোর পরশ পত্রিকার প্রকাশক শেখ নুরুল হুদা। এ সময় দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, দৈনিক লাখ কন্ঠের জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন, গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি শাহজান উপিস্থিত ছিলেন। রাহাত রাজার দ্রুত সুস্থতার কামনা করে শেখ নুরুল হুদা মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করেন। রাহাত রাজা গত কয়েক দিন ধরেবিস্তারিত পড়ুন

