Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভালো সম্পর্ক ছাড়া বাংলাদেশ-ভারতের গত্যন্তর নেই: ডয়চে ভেলেকে ড. ইউনূস

‘ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলা যায়। কারণ, চারদিক থেকেই ভারত আমাদের আছে। কাজেই তার সাথে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে। এ ছাড়া আমদের গত্যন্তর নাই, তাদেরও গত্যন্তর নাই। দুই দেশের মধ্যে বৈরি সম্পর্ক রেখে কেউ লাভবান হবে না। আমাদের সর্বাত্মক চেষ্টা হবে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা। বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া- এটাই আমাদের উদ্যোগ।’ সম্প্রতি জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানবিস্তারিত পড়ুন
বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র, সতর্কতা বহাল

বাংলাদেশের ওপর থাকা ভ্রমণ সতর্কতা নির্দেশনায় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। সবশেষ জুলাই মাসের আন্দোলন এবং পরবর্তীতে আগস্টে সরকার পতনের পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন। এই সতর্কতা লেভেল ফোরে (চতুর্থ ধাপ) ছিল। এখন তা কমিয়ে লেভেল থ্রিতে (তৃতীয় ধাপ) নামিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে নিষেধাজ্ঞা তুলে ফেলা হলেও ভ্রমণ সতর্কতা বহাল থাকছে। বিজ্ঞপ্তিতে বলাবিস্তারিত পড়ুন
আগামি ১০০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী আইন প্রণয়নের উদ্যোগ: তথ্য উপদেষ্টা

আগামি ১০০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আগামি ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সময় তিনি এ তথ্য জানান। ১০০ দিনের কর্মপরিকল্পনায় রয়েছে- বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার দক্ষ ও জনবান্ধব করার উদ্যোগ নেয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতা এবং তাদের পরিবার নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করে বাংলাদেশবিস্তারিত পড়ুন
প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে, আশা মির্জা ফখরুলের

অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। আগামী ১৪ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে এই সমন্বয় সভার আয়োজন করে বিএনপি। সভায় বিএনপির এর অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসবিস্তারিত পড়ুন
সাড়ে চার বছরে ৪৭৯ দিন হাসপাতালে খালেদা জিয়া

গত সাড়ে ৪ বছরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৪৭৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই চিকিৎসক বলেন, আপনাদের বুঝতে হবে, ম্যাডামকে আওয়ামী লীগ সরকার জেলখানায় নেওয়া পর কারান্তরীণ করে একাকিত্বের মধ্যে রেখেছে, তাকে চিকিৎসা দেয়নি। তাকে ধীরে ধীরেবিস্তারিত পড়ুন
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় বাবরের জামিন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছেন আদালত। বুধবার (১১ সেপ্টেম্বর) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া নিহত হন। এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন
লেফটেন্যান্ট জেনারেল মজিবুর বরখাস্ত ও সাইফুল বাধ্যতামূলক অবসরে

সেনাবাহিনীর দুই পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে বরখাস্ত এবং লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই দুই কর্মকর্তার ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয়। লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান এর আগে সেনা সদরদপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিডবিস্তারিত পড়ুন
৭ দিনের রিমান্ডে ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া

প্রায় এক দশক আগে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশিবিস্তারিত পড়ুন
১৪ সেপ্টেম্বর গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণসভা হচ্ছে না

বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের শহিদদের অবদান স্মরণে আগামি ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য স্মরণসভা স্থগিত করা হয়েছে। গণঅভ্যুত্থানে শহিদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এ তথ্য জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যার শহিদদের স্মরণে স্মরণসভাটি ১৪ তারিখে হবে না। তারিখ পরে ঠিক হবে। স্মরণসভার বাজেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ৫ কোটি টাকা যেটা বরাদ্দ দেয়া হয়েছে সারাদেশবিস্তারিত পড়ুন
ড. ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক চলে। চলতি বছরের গত জুলাই থেকে শুরু হওয়া সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন গত আগস্টের শুরুতে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে ১৫ বছর ধরে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। এরপর গত ৮বিস্তারিত পড়ুন

