Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দিল্লিতে রাহুলের বাংলোর সামনে বিক্ষোভ

শিখদের ধর্মীয় পরিচয়ের চিহ্ন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘বিতর্কিত’ মন্তব্যের অভিযোগ তুলে বিক্ষোভ হয় তার বাংলোর অদূরে। বুধবার দিল্লিতে বিজেপি এবং শিরোমণি অকালি দলের ‘ঘনিষ্ঠ’ হিসেবে কয়েকটি শিখ সংগঠন রায়বেরেলির কংগ্রেস সংসদ সদস্যের সরকারি বাড়ির অদূরে বিক্ষোভ দেখান। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে রাহুল রোববার রাতে হার্নডনে (ভারতীয় সময় অনুযায়ী সোমবার) ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছিলেন। অভিযোগ, সেখানে তিনি এক শিখকে দেখিয়ে বলেছেন, শিখরা যাতেবিস্তারিত পড়ুন
ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে জেলার আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৬র একটি দল। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ৪ আগস্ট ঝিনাইদহ সদর এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়েবিস্তারিত পড়ুন
১৯ লাখ ভারতীয় রুপিসহ বাংলাদেশি যুবক আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে সাড়ে ১৯ লাখ ভারতীয় রুপিসহ এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের সুরুজ আলমের ছেলে হৃদয় মিয়া (২৫)। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিকবিস্তারিত পড়ুন
মনিরামপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমানের ৩৭তম মৃত্যু বার্ষিকী

হেলাল উদ্দিন, মনিরামপুর : ১৩ সেপ্টেম্বর-২০২৪, যশোর জেলার মনিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম এসএম লুৎফর রহমানের ৩৭তম মৃত্যু বার্ষিকী। এসএম লুৎফর রহমান পশ্চিম মনিরামপুর তথা রাজগঞ্জের হানুয়ার গ্রামের এক ধনী ও সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ছাত্র জীবন থেকেই গরীব, দুখি, অসহায় মানুষের পাশে থেকেছেন। তিনি দেশ স্বাধীনের জন্য অংশ নেন মুক্তিযুদ্ধে। রাজনৈতিক জীবনের শুরু থেকে তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সেই সময়, খুব অল্পবিস্তারিত পড়ুন
আশাশুনির কুল্যায় চাঁদাবাজ দুই কৃষকলীগ নেতার শাস্তির দাবিতে মানববন্ধন

আশাশুনির কুল্যায় চাঁদাবাজি, জমি দখলসহ সাধারণ মানুষকে নির্যাতনকারী কৃষকলীগ নেতা তারিকুল এবং তার ভাই জুয়েলের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আশাশুনির কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজারে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক সেনা সদস্য মহিউদ্দীন। এসময় বক্তব্য রাখেন হাবিবুল্লাহ, নির্যাতনের শিকার মতলেব সরদার, দৃষ্টিপ্রতিবন্ধী রনি, নজু মেম্বর, রায়হানসহ এলাকার ভুক্তভোগীরা। বক্তারা বলেন, কৃষকলীগ নেতা তারিকুল ও তার ভাই জুয়েলসহ তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। স্বামী পরিত্যাক্তা নারীদের জিম্মিবিস্তারিত পড়ুন
সাংবাদিক শ্যামল সরকারসহ
কেশবপুরে মানবতা ও রাষ্ট্রবিরোধী সাংবাদিকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সোহেল পারভেজ জোয়াদ্দার, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে সাংবাদিক শ্যামল সরকারসহ মানবতা ও রাষ্ট্রবিরোধী কাজে জড়িত সাংবাদিকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর শহরের গাজীর মোড় চত্বরে বৃহস্পতিবার দুপুরে কেশবপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও জনতার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও জনতার ব্যানারে বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলে কেশবপুরের কুলাঙ্গার,ধর্ম ব্যবসায়ী, নিয়োগ বানিজ্যের হোতা, ভারতের দালাল, এজেন্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালেরবিস্তারিত পড়ুন
নড়াইলের দুই ভাই হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের দুই ভাই হত্যা ঘটনাস্থল পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী। জানা গেছে, নড়াইলের চর মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় মিরান শেখ (৪২) ও জিয়াউর শেখ (৩৭) নামের আপন দুই ভাই নিহত হয়েছেন। ইরান শেখ (৩৫) গুরুত্বর আহত হয়ে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম নির্দেশনায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার সুপারিঘাটায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সাতক্ষীরার সুপারিঘাটায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা দাশ পাড়া ঋষিপাড়া স্কুলে স্বদেশ ও সৃজনী সংস্থার উদ্যোগে এবং সেবামুলক সংস্থা সাইট সেভার্স এর সহযোগীতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে ওই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে শতাধিক দরিদ্র, দলিত ও অনগ্রসর মানুষের বিনামূল্যে ছানি অপারেশন, চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণসহ চিকিৎসা পরামর্শ দেয়া হয়। এসময় উপস্থিতবিস্তারিত পড়ুন
কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে গণভোটে নেতা নির্বাচিত

সোহেল পারভেজ, কেশবপুর: যশোরের কেশবপুরে গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির ৪০৭ নেতার মধ্যে ৩৫৮ জন নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। গণভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচন করেন ভোটাররা। এর মধ্যে ২৪টি ভোট বাতিল হয়। ভোটে অনুপস্থিত থাকেন ৪৯ জন নেতা। নির্বাচনে মাহমুদুল হাসান ৩৩৪ ভোট পেয়েবিস্তারিত পড়ুন
কলারোয়া সরকারি কলেজে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ছাত্রদলের মিছিল-সমাবেশ

কলারোয়া সরকারি কলেজে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কলারোয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে মিছিল বের হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ আল্টিমেটাম দিয়ে বলেন, আগামি রবিবারের মধ্যে সকল অভিযোগের সমাধান করতে হবে। অন্যথায় কলেজ প্রশাসনের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দেন তারা। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজু, যুগ্ম আহবায়ক আকিফুর রহমান আকিব, আবির হোসেন,বিস্তারিত পড়ুন

