মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শনিবার অবস্থান কর্মসূচি, রবিবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন : কোটাবিরোধী আন্দোলন

কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দুদিনের কর্মসূচি দিয়ে আজকের মতো শাহবাগ মোড় থেকে সরে গেছেন। কমসূচির মধ্যে রয়েছে, শুক্রবার অনলাইন-অফলাইনে বৈঠক, শনিবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি এবং রোববার সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনসহ অবস্থান ধর্মঘট। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশের শেষে এ ঘোষণা দেন কোটা আন্দোলনের সমন্বয়কারী ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম। গত কয়েকদিন ধরে হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশবিস্তারিত পড়ুন

সভাপতি রুহুল কুদ্দুস, সম্পাদক তৈমুর

কলারোয়ার সীমান্ত সম্প্রীতি সংঘের কমিটি ঘোষণা

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত সম্প্রীতি সংঘের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২ জুলাই, ২০২৪ সংগঠনটির উপদেষ্টা প্যানেল এ কমিটি অনুমোদন দেন। ৬৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় মনোনিত হলেন যথাক্রমে মোঃ রুহুল কুদ্দুস ও তৈমুর রহমান মৃধা। কমিটি গঠনের লক্ষ্যে গত ১৫ জুন থেকে উপদেষ্টামন্ডলী ও সদস্যদের মধ্যে অনলাইন ও অফলাইনে কয়েক দফায় মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এ উপস্থিত ছিলেন সীমান্তবিস্তারিত পড়ুন

প্রত্যয় স্কিম বাতিলে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: অর্থমন্ত্রী

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মঙ্গলবার (২ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর অফিস কক্ষে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইয়াংমিং ইয়ংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এ কথা বলেন। প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনের কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না বলে জানান তিনি। প্রত্যাশার চেয়ে এশীয় উন্নয়ন ব্যাংক বেশি সহায়তা করছে বলেও জানান অর্থমন্ত্রীবিস্তারিত পড়ুন

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের

কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (২ জুলাই) বিকেল পৌনে ৪টায় পদযাত্রা নিয়ে শাহবাগ গিয়ে অবরোধ করেন কয়েক হাজার শিক্ষার্থী। এর আগে পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে হলপাড়া ঘুরে নীলক্ষেত-নিউমার্কেট, সাইন্সল্যাব হয়ে শাহবাগ মোড়ে যায়। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই সেখানে বসে পড়েন। এরপর ‘কোটা না মেধা, মেধা মেধা’; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতেবিস্তারিত পড়ুন

স্ত্রী-কন্যাসহ বেনজীরের সম্পদের হিসাব চেয়েছে দুদক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং দুই কন্যার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোটিশে সম্পদের হিসাব জমা দিতে ২১ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ নোটিশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। নোটিশগুলোতে বলা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দেখা দেছে, আপনারা (বেনজীর পরিবার) জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন।বিস্তারিত পড়ুন

দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বললেন হাইকোর্ট

দুর্নীতি দেশে সুশাসন ও উন্নয়নের অন্তরায় উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, যেকোনো উপায়ে দুর্নীতি-অর্থপাচার বন্ধ করতে হবে। সব শ্রেণি-পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। দুর্নীতিরোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিট শুনানিতে মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। হাইকোর্ট বলেন, আইনের যথাযথবিস্তারিত পড়ুন

বন্যার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বন্যা হতে পারে, পূর্বাভাস সেরকম পাওয়া যাচ্ছে। কাজেই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি বাজেট বাস্তবায়ন বাড়াতে অর্থবছরের শুরু থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় অর্থনেতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব বিষয় তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী মেজরবিস্তারিত পড়ুন

দুই স্ত্রী-দুই সন্তানসহ মতিউরের সম্পদের হিসাব চেয়ে নোটিশ

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানসহ তার দুই স্ত্রী ও দুই সন্তানের সম্পদের বিবরণ জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২ জুলাই) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন- মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের ছেলে আহাম্মেদ তৌফিকুর রহমান অর্ণব, মেয়ে ফারজানা রহমান (ইপসিতা), দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টিবিস্তারিত পড়ুন

জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদান ব্যাপক ও গুরুত্বপূর্ণ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চাকরি নিয়ে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রতারণা থেকে রক্ষায় বাংলাদেশ-সৌদি আরবের যৌথ টাস্কফোর্স কাজ করবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে আরও স্বচ্ছতা আনা এবং স্বার্থান্বেষী মহলের শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। টাস্কফোর্স গঠনটি এই বিষয়ে তাদেরবিস্তারিত পড়ুন

সরকার আজিজ, বেনজীর, আসাদ, মতিউরদের তৈরি করেছে: জয়নুল আবদিন

১৫ লাখ টাকার ছাগলকাণ্ডে সরকারের দৃষ্টি সরানোর নীলনকশা দেখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার আজিজ, বেনজীর, আসাদুজ্জামান মিয়া ও মতিউরদের তৈরি করেছে। সরকার এক এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য ছাগলকাণ্ড করেছে। ‘ভারতের সাথে অবৈধ চুক্তি, দুর্নীতি, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার জয়নুল আবদীন এসব কথা বলেন। রাজধানীর জাতীয়বিস্তারিত পড়ুন