শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

আত্মমানবতার সেবায় জলাবদ্ধ ও পানিবন্দী মানুষের জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়ায় জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেয়েছে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া ও ১৩নং লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামবাসী।

দীর্ঘদিন ঐসব এলাকার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছিলেন।

এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের শিক্ষার্থীরা তাদের নিজস্ব অর্থায়ণে ড্রেণের মাধ্যমে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় জলাবদ্ধতা ও পানিবন্দী থেকে স্থায়ীভাবে মুক্তি পেয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে উত্তর কাটিয়া এলাকায় ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে পানি নিস্কাশন কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের শিক্ষার্থী ও সাতক্ষীরা কেন্দ্রীয় পালিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সদস্য আহছানুর সালেহীন ইভন, অর্ঘ্য, মামুন, একলাছুর, ওলি ও তাফসিরসহ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন বাবু চৌধুরী ও শহিদ প্রমুখ।

সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া ও ১৩নং লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামবাসী পানিবন্দী মানুষ জলাবদ্ধতা
থেকে মুক্তি পাওয়ায় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরা গর্ভমেন্ট হাইস্কুলের শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য সাধুবাদ জানান এবং প্রাণ খুলে দোয়া করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা নিয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে সাতক্ষীরায় “ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা-২০২৬” অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন