বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুলের শপথ গ্রহণ

সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার নবনির্বাচিত আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ রুকন সম্মেলনে নবনির্বাচিত জেলা আমিরের শপথ পড়ান। এসময় সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় নেতা মাষ্টার শফিকুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, খুলনা মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী, মাহবুবুল আলম, অধ্যাপক ওবায়দুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, জেলা কর্মপরিসদ সদস্যবৃন্দ, থানা কর্মপরিষদ বৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ শেষে অতিথিরা ও নবনির্বাচিত আমির রুকনদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রুকন সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য আমির নির্বাচনের ভোট দেন ১০ হাজার ভোটার। গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান রুকনদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত আমিরের নাম ঘোষণা করেন।

একই রকম সংবাদ সমূহ

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির

ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না বলেবিস্তারিত পড়ুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি