রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুর্নীতি ও অনৈতিকতার অভিযোগে প্রধান শিক্ষক লাঞ্চিত হলো শিক্ষার্থীদের কাছে

সাতক্ষীরা কলারোয়া উপজেলার চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আনসার আলী লাঞ্ছনার শিকার হয়েছেন ওই স্কুলের ছাত্রছাত্রীদের কাছে।

ছাত্রছাত্রীদের অভিযোগ- চরম দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতায় স্কুলকে পরিণত করেছেন প্রধান শিক্ষক। এমনকি তার অনৈতিক চারিত্রিক সমস্যা রয়েছে। প্রলোভন দেখিয়ে ছাত্রীকেও বিয়ে করেছেন।

ওই ঘটনায় ছাত্রছাত্রীরা স্কুল পার্শ্ববর্তী গয়ড়া বাজারে মিছিল ও স্কুল চত্বরে বিক্ষোভ করে। এ সময় স্কুলে প্রধান শিক্ষকের রুমে আটকা পড়েন প্রধান শিক্ষক আনসার আলী। অপ্রীতিকর ওই ঘটনায় প্রধান শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে চন্দনপুর হাইস্কুল চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন পর মঙ্গলবার স্কুলে আসেন প্রধান শিক্ষক আনসার আলী। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ ছাত্র-ছাত্রীরা। প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও অনৈতিকতার প্রতিবাদে বেলা ১১টার দিকে ছাত্রছাত্রীরা স্কুলের পার্শ্ববর্তী গয়ড়া বাজারে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা প্রধান শিক্ষকের অপসারণসহ বিচারের দাবি করে স্লোগান দেন। পরে স্কুল চত্বরে শতশত ছাত্র-ছাত্রী বিক্ষোভ করে প্রধান শিক্ষককে তার রুমে ঘেরাও করে রাখে। এ সময় পরিবেশ ঘোলাটে হয়ে যায়। কয়েকজন শিক্ষার্থী ও প্রধান শিক্ষকের মধ্যে অপ্রীতিকর ঘটনায় প্রধান শিক্ষক আনসার আলীসহ কয়েকজন ছাত্র আহত হন।

খবর পেয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেন। তারা শিক্ষক, শিক্ষার্থী ও প্রধান শিক্ষকের সাথে কথা বলেন। শিক্ষার্থীদের দাবির বিষয়ে তাৎক্ষনিক মোবাইলে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন ওই পুলিশ কর্মকর্তা। কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হলে পুলিশ বেলা ২টার দিকে প্রধান শিক্ষক আনসার আলীকে সাথে নিয়ে কলারোয়ায় ইউএনও’র কাছে নিয়ে যান। পরে তাকে স্বজনদের মাধ্যমে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলারোয়া থানার এসআই আব্দুর রহমান।

মোবাইলে কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, তিনি সাতক্ষীরায় আছেন, তবে এখন পর্যন্ত ওই ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

আহত শিক্ষার্থীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম জানান, ‘ঘটনাটি অনাকাঙ্খিত, এমনটা আশা করিনি। তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা