Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাবেক আইজিপি মামুনের ৮ ও শহীদুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের এবং রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ৭ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে তাদের আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।বিস্তারিত পড়ুন
ঘনকুয়াশায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের আগমনী বার্তা

ভাদ্র মাসের মাঝামাঝি সময়েই দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘন কুয়াশা নিয়ে এসেছে শীতের আগমনী বার্তা। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলছে। ঘাসের ডগায়, ধানের পাতায় জমছে শিশির বিন্দু। পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে হিমেল পরশ। সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়ায় এমন দৃশ্য দেখা গেছে। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুনবিস্তারিত পড়ুন
কারামুক্ত বিএনপির সাবেক এমপি হাবিবকে ফুলেল শুভেচ্ছা কলারোয়া যুবদলের

৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে গত চার বছর ধরে কারান্তরীণ বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কারামুক্ত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলারোয়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকার ধানমন্ডিতে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নিজস্ব বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা যুবদল নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজ, সিনিয়রবিস্তারিত পড়ুন
হাসিনাকে ফাঁসির দাবি
৭০ বছর সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সাবেক এমপি হাবিব কারামুক্ত

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রায় ৪ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে তিনি মুক্তি পান। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘আমাকে ৭০ বছরের সাজা দেয়া হয়েছিলো যাবিস্তারিত পড়ুন
সাবেক এমপি হাবিবের কারামুক্তিতে কলারোয়ায় পৌর যুবদল ও শ্রমিক দলের আনন্দ মিছিল

৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে চার বছর ধরে কারান্তরীণ বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কারামুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে কলারোয়া পৌর যুবদল ও পৌর শ্রমিক দল। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বের হওয়া মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রানী সম্পদ অফিসের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোস্তাফিজুর রহমানবিস্তারিত পড়ুন
সাবেক এমপি হাবিবের কারামুক্তিতে কলারোয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

এম আর রোহান: ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে চার বছর ধরে কারান্তরীন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘদিন পর কারামুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে কলারোয়া ছাত্রদল। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বের হওয়া মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাজালাল আহমেদ সাজু, যুগ্ম আহ্বায়ক রাব্বি, আকিফুর রহমান আকিব, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কাইফুরবিস্তারিত পড়ুন
রাষ্ট্র সংস্কারের জন্য জাতীয় ঐক্যের খুবই প্রয়োজন: ড. ইউনূস

রাষ্ট্র মেরামতের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শীর্ষস্থানীয় ২০ পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থান রাষ্ট্র মেরামত করা জন্য মস্তবিস্তারিত পড়ুন
বিডিআর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার কর্মকাণ্ড ছিল রহস্যজনক: মেজর হাফিজ

বিডিআর হত্যাকাণ্ড ঘটনার পর শেখ হাসিনার কর্মকাণ্ড রহস্যজনক ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও এখনও ধোঁয়াশা রয়ে গেছে এটি।বিডিআর হত্যাকাণ্ড ছিল অত্যন্ত ন্যাক্কারজনক। বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার উদ্দেশে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ করেন।বিস্তারিত পড়ুন
সাংবাদিকরা বিপত্তি-বাধার সম্মুখীন না হন- তা নিশ্চিতে কমিশন গঠনের প্রস্তাব

সরকারের পক্ষ থেকে মিডিয়ার (গণমাধ্যম) ওপর কোনো ধরনের চাপ নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম মজুমদার বলেন, ‘একটি প্রাণবন্ত ও মুক্ত গণমাধ্যমের জন্য মিডিয়া কমিশন গঠনের কথা বলা হয়েছে। এই কমিশন আমাদের দেশে মিডিয়া কিভাবে চলবে তা ঠিক করবে।’ তিনি বলেন, ‘সাংবাদিকতা করতে গিয়ে কেউ যেন বিপত্তির মুখে না পড়েন, বাধার সম্মুখীন না হন- তা নিশ্চিতে এই কমিশন গঠনের প্রস্তাব এসেছে। সরকার এই কমিশন গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনাবিস্তারিত পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়
‘অন্তত ২-৩ বছর অন্তর্বর্তী সরকারের মেয়াদ চান সংবাদপত্রের সম্পাদকরা’

দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত দুই থেকে তিন বছর দায়িত্ব পালনের পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের বিভিন্ন সংবাদপত্রের ২০ জন সম্পাদক মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় করেন। পরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টাকে তারা বলেছিলেন অন্তর্বর্তী সরকার যেন ‘যৌক্তিক সময়’বিস্তারিত পড়ুন

