Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মামলা হওয়ার অর্থ যত্রতত্র গ্রেফতার নয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মামলা হওয়ার অর্থ যত্রতত্র গ্রেফতার নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অতি উৎসাহী ও স্বার্থান্বেষী মহল ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের ওপর চাপ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ঘটনার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে মঙ্গলবার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, সরকার যখন বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানে আহ্বান জানিয়ে বিচার প্রক্রিয়া শুরু করেছে, ঠিক সেই সময় কিছু অতি উৎসাহী ও স্বার্থান্বেষী মহল আইন নিজেরবিস্তারিত পড়ুন
দেশের ৭ বিভাগে নতুন রেঞ্জ ডিআইজি

ঢাকাসহ দেশের ৭ বিভাগে সাতজন উপ-পুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী- শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) একেএম আওলাদ হোসেনকে ঢাকা রেঞ্জে পদায়ন করা হয়েছে; পিবিআইয়ের পুলিশ সুপার (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আহসান হাবিব পলাশকে চট্টগ্রাম রেঞ্জে, এসবির পুলিশ সুপার আলমগীর হোসেনকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রাজশাহী রেঞ্জে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (এসপি)বিস্তারিত পড়ুন
অবিশ্বাস্য জয়ে ১৩৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালো বাংলাদেশ

২৬ রানে ৬ উইকেট হারানোর পর জয়ের স্বপ্ন দেখা দুঃসাধ্য। লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা এমন স্বপ্ন দেখতে পেরেছিলেন কিনা নিশ্চিত নয়, তবে তারা সে স্বপ্নপূরণের দলকে অনেকটা এগিয়ে দিয়েছেন। নতুন আশার সঞ্চার করেছেন। সপ্তম উইকেটে তাদের রেকর্ড ১৬৫ রানের জুটিতে জয়ের ভিত পাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে। আর এই জয়ের ১৩৭ বছরের পুরোনো এক রেকর্ডে ভাগ বসিয়েছে দল। কোনো টেস্টের প্রথম ইনিংসে এত অল্প রানে ৬ উইকেট খোয়ানোর পরওবিস্তারিত পড়ুন
ছাত্র আন্দোলন নিয়ে ফেরদৌস-আরাফাত-রিয়াজের গোপন কথোপকথন ফাঁস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে-বিপক্ষে শোবিজের দুই দলই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব ছিলেন। এদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। আন্দোলনের শুরু থেকেই এই দলটি শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে সক্রিয় ছিলেন। যে পরিকল্পনা থেকে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আলোবিস্তারিত পড়ুন
প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে নিজামুল কবীর, দুই দপ্তরে নতুন ডিজি

অন্তর্বর্তী সরকারের তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. নিজামুল কবীরকে। তার আগে ২০২১ সালের ১৫ জুলাই থেকে এই পদে ছিলেন মো. শাহেনুর মিয়া। এদিকে নিজামুল কবীরের স্থলে (গণযোগাযোগ অধিদপ্তর) ডিজি করা হয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ডিজি আকতার হোসেনকে। আর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ডিজি করা হয়েছে সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনবিস্তারিত পড়ুন
নিয়োগ বাতিল হলো ৩ রাষ্ট্রদূতসহ ২৪ কর্মকর্তার

মন্ত্রিপরিষদ সচিব বাদে প্রশাসন ক্যাডারের ২৪ জনের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্তানুসারে এসব কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ আছে। নিয়োগ বাতিল হওয়াদের প্রজ্ঞাপনে নামের তালিকা:
বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনবে : তারেক রহমান

বিএনপি আগামীতে সরকার গঠন করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সংবিধানে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে বলে অঙ্গীকার করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ সেপ্টেম্বর) তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে খুলনা বিভাগের মতবিনিময় সভায় দেয়া ভার্চুয়াল বক্তব্যে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তারেক রহমান বলেন, বাংলাদেশের মালিকানা এ দেশের মানুষের, আর স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন তার ন্যায্য গণতান্ত্রিক অধিকার। দেশে অবাধ ও সুষ্ঠুবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সাহায্যার্থে কলারোয়ায় ভ্রাম্যমাণ কনসার্টে অর্থ সংগ্রহ

সানবীম করিম সিয়াম: বন্যা কবলিত মানুষের সহযোগিতার উদ্দেশ্যে কলারোয়ায় গান পরিবেশন করে ভ্রাম্যমাণ কনসার্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন স্থানীয় শিল্পীরা। ‘সাতক্ষীরা শিল্পী পরিবার’ নামের সংগঠনের উদ্যোগে কলারোয়া শহীদ মিনার মোড়ে সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে ওই কনসার্টের আয়োজন করা হয়। সেখানে শিল্পীরা বাদ্যযন্ত্রের তালে কয়েকটি গান পরিবেশন করেন। সেসময় আয়োজক সংগঠনের কর্মীরা যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন।
আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপ : সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী আটক

বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (০২ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে। তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত ডিবির পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। পুলিশের এই কর্মকর্তা ঢাকা জেলার সাভার ও আশুলিয়া (ঢাকা জেলা-উত্তর) থানার দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার পরবিস্তারিত পড়ুন
এবার বাধ্যতামূলক অবসরে সাতক্ষীরার সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর

অবশেষে অবসরে পাঠানো হলো সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার (এসপি) চৌধুরী মঞ্জুরুল কবীরকে। অবসরে পাঠানোর আগে তিনি অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীতে কর্মরত ছিলেন। সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চৌধুরী মঞ্জুরুল কবীরকে অবসরে পাঠানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে- ‘বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য চৌধুরী মঞ্জুরুল কবীর বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালী-কে সরকারি চাকরিবিস্তারিত পড়ুন

