Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দিল্লিতে স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ

ভারতের দিল্লির রোহিনিতে রোববার সকালে (২০ অক্টোবর) সিআরপিএফ স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে করে ওই স্কুলের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ঘটনাস্থলে ফরেনসিক টিম এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল পৌঁছেছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে-তা খতিয়ে দেখছে তারা। স্থানীয় এক বাসিন্দার ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে। ওই প্রত্যক্ষদর্শী বলছেন, আমি বাড়িতে ছিলাম।বিস্তারিত পড়ুন
ভারত থেকে বেনাপোলে এলো আরও সোয়া দুই লাখ ডিম

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাড়ে ৭ টাকা দরের আরও দুই লাখ ৩১ হাজার ৮৪০ পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। এ নিয়ে গত বছরের ৫ নভেম্বর থেকে চলতি বছরের ১৯ অক্টোবর পর্যন্ত পাঁচটি চালানে মোট ৯ লাখ ৮৯ হাজার ৩১০ পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) রাতের দিকে পঞ্চম চালানের ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম বেনাপোল বন্দরে প্রবেশ করে। আগামী মাসের মধ্যে সরকারের প্রথম ঘোষণার ৫০বিস্তারিত পড়ুন
সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলা করুন : শেখ হাসিনাকে অ্যাটর্নি জেনারেল

জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে। এসব মামলার বিষয়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, সাহস থাকলে দেশে এসে মামলার মোকাবিলা করুন। রোববার (২০ অক্টোবর) সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তির পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শবিস্তারিত পড়ুন
বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরলো সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরলো সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতে। বিচারপতিদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি নিয়ে রোববার (২০ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। ১৯৭২ সালে প্রণীত মূল সংবিধানে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণেরবিস্তারিত পড়ুন
বিশ্বের সবচেয়ে দামি কেন এই মাছ?

বিশ্বের সবচেয়ে দামি মাছ কোনটি জানেন? এই মাছের দাম দিয়ে বাড়ি কিংবা গাড়িও কিনে ফেলা যাবে। দাম শুনলে চোখ কপালে উঠতে পারে আপনার। মাছটির নাম প্ল্যাটিনাম আরওয়ানা। বিশেষ ক্ষেত্রে, একটি প্ল্যাটিনাম আরওয়ানা ৫০ হাজার ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। প্ল্যাটিনাম আরওয়ানা হলো এক ধরনের মিষ্টি পানির মাছ যা দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন নদী ও জলাশয়ে পাওয়া যায়। এটি বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে প্রচুর পরিমাণে দেখা যায়। এই মাছটি তার মনোমুগ্ধকরবিস্তারিত পড়ুন
বিশ্বের যে ৩ জন মানুষের পাসপোর্ট লাগে না

বিশ্বে পাসপোর্ট ব্যবস্থা চালু হয়েছে প্রায় ১০২ বছর। দেশের প্রায় সব নাগরিকের পাসপোর্ট থাকা খুবই জরুরি। পাসপোর্ট ছাড়া দেশের বাইরে ভ্রমণের জন্য পাসপোর্ট থাকতেই হবে। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, সরকারি কর্মকর্তারা সবাই যখন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন, তখন তাদের সবাকেই কিন্তু অবশ্যই কূটনৈতিক পাসপোর্ট বহন করতে হয়। পৃথিবীর ২০০টিরও বেশি দেশে ৮০০ কোটি মানুষের মধ্যে, শুধু তিনজন ব্যক্তিরই শুধু কোথাও ভ্রমণে কোনো পাসপোর্টের প্রয়োজন নেই। এই তিন ব্যক্তিবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম। শনিবার (১৯ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অংশীজনদের সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে মাহফুজ বলেন, ‘যারা আওয়ামী লীগকে অর্থনৈতিকভাবে সহায়তা করেছে ও গণহত্যায় সহায়তা করেছে, এসব বিষয়েবিস্তারিত পড়ুন
হাইকোর্টে কিছু বিচারকের বিরুদ্ধে প্রচুর অভিযোগ : আইন উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, হাইকোর্টে কিছু বিচারক আছেন তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। তাই বর্তমান সময়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিশেষ তাৎপর্য রয়েছে। রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবনের মধ্য দিয়ে আদালতের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার একটি ফোরাম পেয়েছে ছাত্র-জনতা। আইন উপদেষ্টা বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এরই মধ্যে আমাদের সংবিধান অনুযায়ী গঠন করা হয়েছে। প্রধানবিস্তারিত পড়ুন
পাচারের অর্থ ফেরত আনার বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ওয়াশিংটন থেকে কারিগরি সহযোগিতা নেওয়া হবে- এমন ইঙ্গিত দিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরাতে অলরেডি (ইতোমধ্যে) একটা টাস্কফোর্স আছে এবং গভর্নরের সঙ্গে কথা হয়েছে। এটার জন্য কিছু কারিগরি সহযোগিতা লাগবে। উনি ওয়াশিংটন গেছেন, আমরাও যাচ্ছি। ওখান থেকে আনা হবে। অতএব এটা আমাদের একটা প্রায়োরিটি (অগ্রাধিকার)। এটা নিয়ে কাজ হচ্ছে। রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষেবিস্তারিত পড়ুন
পুলিশ ক্যাডারে ছাত্রলীগ
শিক্ষানবিশ এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত

রাজশাহীতে অনুষ্ঠিতব্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করার ঘটনা এটাই প্রথম। রোববার (২০ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা একাডেমিক প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শনিবার রাতে অনিবার্য কারণবশত সেটা স্থগিত করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,বিস্তারিত পড়ুন

