সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

গুম জীবনের ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিলেন সাংবাদিক কাজল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় ৫৩ দিন নিখোঁজ ছিলেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। দীর্ঘদিন পর গুম জীবনের ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিলে তিনি। কাজল বলেন, গুমের জীবনে নির্যাতনের শিকার হয়েছি, আবার কখনো বিকট শব্দের মাধ্যমে, কখনো নগ্ন করে নির্যাতন চালানো হয়েছে। এমনকি নামাজরত অবস্থায় বেদম মারধরেরও শিকার হতাম। নির্যাতনের একেকটি গল্প যেন ছাড়িয়ে যায় আরেকটিকে। তিনি বলেন, দু-একটি নয়, নির্যাতনের এমন অনেক সেল রয়েছে আয়নাঘরে। শফিকুল ইসলাম কাজল আরও বলেন,বিস্তারিত পড়ুন

ভারতে লা*শ উদ্ধার, আ.লীগ নেতা পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়: এনডিটিভি

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ পাওয়া গেছে ভারতের মেঘালয়ে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) মেঘালয় পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের অদূরে পান্নার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সূত্র জানিয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট থেকে বোঝা যায়, পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কাছে থাকা পাসপোর্ট দেখে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। বলা হচ্ছে, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখেবিস্তারিত পড়ুন

যে কারণে পদত্যাগ করেছিলেন সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজীম আহমেদ সোহেল তাজ। শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সেখানে তার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়টি ওঠে আসে। তানজীম আহমেদ সোহেল তাজ বলেন, ‘সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ ছিল অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার বিরুদ্ধে আমার প্রতিবাদ। সুতরাং একজন পদত্যাগ করার চেয়ে বড় প্রতিবাদ তো হতে পারে না। আমি নীরবে পদত্যাগ করে সরে গিয়েছিলাম,বিস্তারিত পড়ুন

দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাদের সৌভাগ্য যে- আয়নাঘর থেকে মাইকেল চাকমা ফিরে আসতে পেরেছেন। কিন্তু এখন পর্যন্ত অনেকেই ফিরে আসেননি। কেবল ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে ‘আয়নাঘর’ রয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মায়ের ডাক’ আয়োজিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুমের শিকার ও নিখোঁজ হওয়াদের স্বজনরা মানববন্ধন করেন। গুম হওয়া ব্যক্তি যারা ফিরে এসেছেনবিস্তারিত পড়ুন

একযোগে ৩৬ বিচারককে বদলি

বিচারিক আদালতের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী ৩৬ বিচারককে বদলির করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্ন বর্ণিত সদস্যদের বদলির আদেশ দেয়া হলো। এই বদলি তালিকায় ঢাকার সিএমএম আদালতের আলোচিত কয়েকজন বিচারক রয়েছেন। এদের মধ্যে সিনিয়র সহকারী জজ রাজেস চৌধুরী ও মো. আতাবুল্লাহ অন্যতম।

‘ডিবি হারুন’ সন্দেহে উত্তরায় বাড়ি ঘেরাও, অতঃপর…

বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ আছে সন্দেহে উত্তরার একটি বাসা ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর উত্তরা সেক্টর ১০ এর ১২ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ডিবি হারুন’ (সাবেক ডিবি প্রধান) এই ভবনে আছেন বলে গুঞ্জন উঠে। এরপর ফেসবুকে অনেকে লাইভ শুরু করে। লাইভ দেখেই সবাই বাড়ির সামনে এসে জড়ো হন। বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে। হারুনবিস্তারিত পড়ুন

নড়াইলে বেগম খালেদা জিয়ার নামে মানহানির মামলা খারিজ

বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নড়াইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ জুয়েল রানা এ আদেশ দেন। বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার নামে অভিযোগটি দায়ের করেন নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আশিক বিল্লাহ। মামলায় অভিযোগ করা হয়, মুক্তিযোদ্ধাদেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে: কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী

ভারতের জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতী বলেছেন, বাংলাদেশের তরুণরা যা করেছে সেটি থেকে শিক্ষা নেয়া উচিত। তার মতে, বাংলাদেশে তরুণরা যেমন পরিস্থিতিতে ছিলেন; কাশ্মিরের তরুণরা একই অবস্থায় আছেন। বুধবার এক অনুষ্ঠানে মেহবুবা মুফতী বলেন, বাংলাদেশে যা হয়েছে এবং হচ্ছে, আমি মনে করি, আমাদের দেশকে এখান থেকে শিক্ষা নিতে হবে। যখন আপনার জনগণের বড় একটি অংশ তরুণ; আপনি তাদের অগ্রাহ্য করার চেষ্টা করেন, যখন মূল্যস্ফীতি এবং বেকারত্ব তাদের উপর আঘাতবিস্তারিত পড়ুন

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার : মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারকে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য কোনো সময় দেয়নি বিএনপি। যৌক্তিক একটি সময়ে সরকারই নির্বাচনের তারিখ দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমনটাই জানান বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদও অংশ নেন। বিএনপির পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্যবিস্তারিত পড়ুন

নির্বাচনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা তারেক রহমানের

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের সঙ্গে সম্পর্কোন্নয়নের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের তৃণমূল নেতাদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দলের রংপুর সাংগঠনিক বিভাগের অধীন জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দায়িত্ব গ্রহণ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশনসহ দেশের গণতান্ত্রিক-সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোবিস্তারিত পড়ুন