মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

টি টোয়েন্টি বিশ্বকাপ: শোচনীয় বিদায়ে বাবর-আফ্রিদিদের ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে অন্যতম ফেবারিট মনে করা হলেও, বাস্তবতা ঠিক উল্টো। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে গ্রুপপর্ব থেকেই ছিটকে গেছেন গতবারের ফাইনালিস্টরা। অন্যদিকে প্ৰথমবারের মত অংশ নিয়েই ইতিহাস গড়ে বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেছে ইউএসএ। পাকিস্তানের এমন হতশ্রী পারফরম্যান্সে রীতিমত চটেছেন দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। পাকিস্তানের এমন শোচনীয় বিদায়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি সাবেক অধিনায়ক। সপাটে আক্রমণ শানিয়ে বলে দিয়েছেন, ‘পাকিস্তান, তোমাদের তোমাদের পরবর্তী প্ল্যানিং কী?বিস্তারিত পড়ুন

জাতীয় ঈদগাহে ৫ স্তরের নিরাপত্তা, হুমকি নেই: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, জাতীয় ঈদগাহ ময়দানে এবারের ঈদ জামাতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। ঈদ কেন্দ্রীক সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে সবকিছু মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, সারা দেশের মতো ঢাকা মহানগরীতেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।বিস্তারিত পড়ুন

শোলাকিয়াসহ বড় ঈদগাহে থাকছে বিশেষ নিরাপত্তা: র‌্যাবের ডিজি

র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেছেন, পবিত্র ঈদুল আজহার জামাত ঘিরে কোনো নিরাপত্তার হুমকি নেই। জাতীয় ঈদগাহসহ দেশের অন্যান্য ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহে ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক এমন তথ্য জানিয়ে বলেন, কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠসহ বড় বড় জামাতেও বিশেষ নিরাপত্তা থাকবে এবার। সার্বক্ষণিক প্রস্তুত থাকবে দুটি হেলিকপ্টার। এছাড়াও পশুবাহী ট্রাক, জাল টাকা, টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব।বিস্তারিত পড়ুন

সেন্টমার্টিন ও সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে সেন্টমার্টিন দ্বীপসহ দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রোববার (১৬ জুন) সকাল ১০টার দিকে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি মিয়ানমারের আরাকান রাজ্যের সীমান্তবর্তী মংডু অঞ্চলে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর মাঝে সংঘর্ষ পরিলক্ষিত হচ্ছে। মিয়ানমারের মংডু সীমান্তের বিপরীতে বাংলাদেশের টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপ সীমান্ত অবস্থিত হওয়ায় উদ্ভূত পরিস্থিতিবিস্তারিত পড়ুন

এমপি পদ আর রাজনৈতিক দ্বন্দ্বে এমপি আনার হত্যা!

ঝিনাইদহ-৪ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের টানা তিনবারের সংসদ সদস্য (এমপি) মো. আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। হত্যাকাণ্ডের প্রথমে শুধু সোনা চোরাচালান নিয়ে ব্যবসায়িক দ্বন্দ্বের কথা উঠেছিল। কিন্তু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতারের পর রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টিও সামনে চলে এসেছে। খুনিদের দুই কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। রাজনৈতিক বিরোধেও এমপি আনার খুন হতে পারে বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। এমপি আনার হত্যার ঘটনায়বিস্তারিত পড়ুন

ঈদের দিনই কোরবানির বর্জ্য অপসারণের আশ্বাস ঢাকার দুই সিটির

এবারের ঈদে রাজধানীতে পশু কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অন্যদিকে পশু কোরবানির ছয় ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সার্বিক প্রস্তুতি নিয়েছে বলে উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম। সোমবার (১৭ জুন) সারাদেশে ঈদুল আজহা উদযাপন হবে। ঈদের দিনের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের কথা জানিয়েছেন দুই সিটির মেয়ররা। কোরবানি হওয়া পশুর রক্ত, বর্জ্য ওবিস্তারিত পড়ুন

বিএনপির মিডিয়া সেলের নতুন আহবায়ক মওদুদ হোসেন

বিএনপির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলকে আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার (১৫ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২২ সালের ২০ জুন বিএনপির মিডিয়া সেল গঠন করা হয়। গঠিত ওই বিএনপির মিডিয়া সেলের সদস্য মওদুদ হোসেন আলমগীর পাভেলকে সেলের ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, মওদুদ হোসেন আলমগীরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাত ৯টার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। মিডিয়া সেলের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রমতে, আধা ঘণ্টার বেশি সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার বাসায় অবস্থান করেন। জানা গেছে, দলীয় প্রধানের কাছে সার্বিক বিষয়ে অবহিত করেন মহাসচিব।

সাতক্ষীরায় অনুদানের চেক ও ঈদ সামগ্রী বিতরণ করলেন সেঁজুতি এমপি

সাতক্ষীরা জেলার দরিদ্র, অসহায় মানুষ এবং বিভিন্ন প্রতিষ্ঠান এর অনুকূলে অনুদানের চেক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাধন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি এমপি। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ‘যতদিন শেখ হাসিনার হাতে আছে দেশ- পথ হারাবে না বাংলাদেশ। জননেত্রী শেখবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘যমজ সন্তান পরিবার’ সংগঠনের আনুষ্ঠানিক পথচলা

‘যমজ ছেলে, যমজ মেয়ে আল্লাহ পাকের দান, দ্বীনের পথে গড়তে হবে এটাই আহবান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় পথচলা শুরু করলো ‘যমজ সন্তান পরিবার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল অডিটরিয়ামে শনিবার (১৬ জুন) সংগঠনের সভাপতি ও জাহিন ফাউন্ডেশনের পরিচালক একরামুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবু নসর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা সরকারি কলেজেরবিস্তারিত পড়ুন