মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিসিবিকে নতুনভাবে সাজানোর ঘোষণা দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই দেশে বইছে পরিবর্তনের জোর হাওয়া। সেই হাওয়া এবার লাগতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিসিবিকে নতুনভাবে সাজানোর ঘোষণা দিয়েছেন। রোববার এক সংবাদ সম্মেলনে বিসিবিসহ সব ফেডারেশনকেই ঢেলে সাজানোর কথা জানান তিনি। বর্তমানে বিসিবিপ্রধানের ভূমিকায় রয়েছেন নাজমুল হাসান পাপন। তার অধীনে ২৪ জন পরিচালক রয়েছে বিসিবিতে। যারা নানা দায়িত্বে কাজ করছেন। তবে গত কদিন ধরেই গুঞ্জন পদত্যাগবিস্তারিত পড়ুন

হাসিনার পতনের পর শেখ পরিবারের কে কোথায়?

হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়তে শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র ৪৫ মিনিট। দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারত গেলেও তার পরিবারের সদস্যরা কে কোথায় তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় মন্ত্রী-এমপি এবং সিনিয়র নেতারা কে কোথায় গেছেন এই জিজ্ঞাসা অনেকের। জানা গেছে, শেখ পরিবারের কয়েকজন সদস্যও ৫ আগস্টের আগেই দেশ ছাড়েন। রাজনীতির সঙ্গেবিস্তারিত পড়ুন

এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই: নাহিদ ইসলাম

এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। শুক্রবার (১৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান তিনি। মো. নাহিদ ইসলাম ফেসবুকে লিখেন, ‘রাজনৈতিক দলগঠন আমাদের গণঅভ্যুত্থানের অভিমুখ না। এই মূহুর্তে প্রয়োজন অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো, নতুন করে দেশগঠন-সংস্কার ও অভ্যুত্থানের স্পিরিট ও জাতীয় ঐক্য ধরে রাখা। ছাত্র-জনতা ও অন্তর্বর্তীকালীন সরকারবিস্তারিত পড়ুন

সাবেক পানি সম্পদ মন্ত্রী আটক

সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও সদর আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে নিজ বাসভবন থেকে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। স্থানীয় ও উপজেলার একাধিক আওয়ামী লীগ নেতা এ তথ্য নিশ্চিত করলেও, ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, ডিবির কিছু সংখ্যক সদস্য এসে তাকে ঠাকুরগাঁও নিয়ে গেছেন। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল সঙ্গে আছেন।বিস্তারিত পড়ুন

সংখ্যালঘু নেতাদের সঙ্গে বৈঠক বিএনপির

দেশের বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ নির্মাণসহ ক্রান্তিলগ্নে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে দলটি। একইসঙ্গে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও হিন্দু মহাজোটের সঙ্গে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় ঐক্য পরিষদ থেকে ৮ দফা দাবি পেশ করলে ক্ষমতায় গেলে তা পূরণেরবিস্তারিত পড়ুন

সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে ৩ কোটি টাকা, বিদেশি মুদ্রা উদ্ধার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের বাসা থেকে বিপুল টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তার বাসা থেকে নগদ ৩ কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। ডিএমপি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে এসববিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন

অন্তর্বর্তীকালীন সরকারে নতুন করে শপথ নিয়েছেন আরও চার উপদেষ্টা। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা ২১ জন। নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেয়াসহ পুরোনো কয়েকজনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে নেয়া হয়েছে। নতুন করে তার জায়গায় দায়িত্ব পেয়েছেন সদ্য শপথ নেয়া সাবেক সেনা কর্মকর্তা লে. জে. (অব.) জাহাংগীর আলম চৌধুরী। স্বরাষ্ট্রের পাশাপাশি তাকে কৃষিবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): যশোরের শার্শার বাগআঁচড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সকল শহিদ ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনায় এবং আহত ছাত্র জনতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৫টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাগআঁচড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম মো.শহিদুল ইসলাম। দোয়া অনুষ্ঠানটি আয়োজন করেন বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপি। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে দোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

এমএ সাজেদ ও সোহেল রানা: সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও তাদের সুস্থতা কামনায় ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়াস্থ বাসভবনে ওই দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়াপূর্ব আলোচনাবিস্তারিত পড়ুন

রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণ শার্শা হাসপাতালের চিকিৎসক আবু তাহেরের!

এম ওসমান, বেনাপোল : যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত চিকিৎসক ডাঃ আবু তাহেরের উপর অনিয়ম ও স্থানীয় প্রভাব খাটিয়ে রুগীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে দন্ত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করলেও সেবা প্রদানের ক্ষেত্রে তার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। হাসপাতালে দায়িত্ব পালন করার পাশাপাশি স্থানীয় নাভারণ বাজারে গড়ে তুলেছেন ব্যক্তিগত চেম্বার। যেখানে ব্যাপক অর্থের বিনিময়ে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন তিনি। সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানাবিস্তারিত পড়ুন