Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার (২১ আগস্ট) এক চিঠিতে এ অভিনন্দন জানান ভারতের রাষ্ট্রপতি। চিঠিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে লিখেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আত্মবিশ্বাসী যে জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে আপনার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় একটি সফল মেয়াদের সূচনা করবে। ভারতের রাষ্ট্রপতি বলেন,বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী)। শুক্রবার (২১ আগস্ট) তিনি রয়টার্সকে এ তথ্য জানান। এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, আগামী ২৩ থেকে ২৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লি সফর করতে পারেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। ২০২৪ সালে শেখ হাসিনাবিস্তারিত পড়ুন
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছে দেশটির রাষ্ট্রপতি ভবন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর দুইটার দিকে প্রকাশিত ভারতের রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠিত হবে না। ‘ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনারবিস্তারিত পড়ুন
গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল

গঙ্গা পানিবন্টন চুক্তি সংক্রান্ত বিষয়সহ বাংলাদেশের সঙ্গে নদী-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারত। শুক্রবার (২১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গঙ্গা পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তির মেয়াদ ৩০ বছর। ভারত-বাংলাদেশের নদী-সম্পর্কিত সব বিষয় যৌথ নদী কমিশনের আওতায় আলোচনা হয়। গঙ্গা পানি চুক্তির আওতায়বিস্তারিত পড়ুন
কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের লাশ দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী, ছয়জনের লাশ ভারত-বাংলাদেশের দুই সীমান্ত দিয়ে দেশে পাঠানো হবে। অপর এক বাংলাদেশি নাগরিকের লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতাতেই সৎকার করা হবে। নিহতদের মধ্যে পাঁচজনের লাশ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হবে। তারা হলেন- কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, শর্ণশীষ দত্ত, মো. আকরাম আলী এবং সাভারের আহামেদবিস্তারিত পড়ুন
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ পাঁচ বাংলাদেশির মরদেহ ফিরছে আগামীকাল শনিবার (২২ আগস্ট)। জানা গেছে, সব প্রক্রিয়া সম্পন্ন হলে শনিবার (২২ আগস্ট) সকালে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহগুলো দেশে আসবে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান ও বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (২১ আগস্ট) দেশে ফেরার কথা থাকলেও প্রয়োজনীয় ছাড়পত্র ও এনওসি জটিলতায় তা সম্ভববিস্তারিত পড়ুন
কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে। নিহতরা হলেন- উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের ঘের ব্যবসায়ী আলিমুজ্জামান সাজু (৪৫) ও তেঁতুলিয়া গ্রামের রেবতী সরকার (৩৬)। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বরেয়া ও তেঁতুলিয়া গ্রামের পরিবেশ। প্রিয়জনকে হারানোর শোকের পাশাপাশি এখন স্বজনদের একটাই আকুতি—দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক তাদের লাশ। শেষবারের মতো প্রিয়জনের মুখ দেখে নিজ হাতে দাফন করতে চানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলারোয়ায় জারা নামে ২২ মাস বয়সী এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। জারা উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের আনিসুর রহমানের মেয়ে। জানা গেছে, বিকেরলে বাড়ির পাশে পুকুর পাড়ে মেয়েটি খেলা করছিল। খেলার ফাঁকে সকলের অজান্তে মেয়েটি পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে শিশুটি পানিতে ভেসে উঠলে দেখতে পান সকলে। তাৎক্ষণিক বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা

কলারোয়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগীতা, ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, নজরুল বর্ষ উদযাপন, নতুন কুঁড়ি স্পোর্টসের নিবন্ধন ও আমার সংস্কৃতি, আমার অহংকার অনুষ্ঠান বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন এর সভাপতিত্বে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নজরুল বর্ষ উদযাপন করার জন্য কমিটি গঠন করা হয়েছে। আগামী ২-৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগীতার আয়োজন করতে হব। উপজেলা পর্যায়েবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান

রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। সংবিধানে রাষ্ট্রপতিকে রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। তার নামেই রাষ্ট্রের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয়। তবে সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রপতির পদটি মূলত রাষ্ট্রপ্রধানের, সরকারপ্রধানের নয়। ফলে রাষ্ট্রপতির পদটির মর্যাদা ও আনুষ্ঠানিক গুরুত্ব যতটা, নির্বাহী ক্ষমতা ততটা নয়। এখন অনেকের কৌতূহল, বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু এবং তিনি কী কী সুবিধা পান? সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক ক্ষমতা রয়েছে। এরবিস্তারিত পড়ুন

