বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ডিবি হারুনের গাড়ির খোঁজে অভিযান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আলোচিত সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের ‘গাড়ি রাখা আছে’, -এমন তথ্যে রাজধানীর খিলক্ষেতে ‘লেকসিটি কনকর্ড’ আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রায় দুই ঘণ্টার অভিযানের পর একটি সাদা মাইক্রোবাসের সন্ধান পাওয়া গেলেও গাড়িটির মালিক পাওয়া যায়নি। পরে গাড়িটি নিয়ে চলে যান অভিযানে থাকা সেনা সদস্যরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরের দিকে লেকসিটি কনকর্ডের ‘বর্ণালী’ ভবনের নিচের গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে যান তারা। ৫ আগস্ট শেখবিস্তারিত পড়ুন

আইন ভঙ্গ করে বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দিয়েছিলো ইউজিসি

কোটা সংস্কার আন্দোলন চলাকালে হঠাৎ সারা দেশে সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে সব শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়। এতে চরম বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের। মেয়ে শিক্ষার্থীদের অনিরপত্তার মধ্য দিয়ে বাড়ি ফিরতে হয়েছিল। ফেরার পথে শিক্ষার্থীরা অনেক জায়গায় হামলার শিকার হন। তবে ইউজিসির আইন ভঙ্গ করে এই নির্দেশনা দেয়া হয় বলে জানা গেছে। এর নেপথ্যে ছিল ইউজিসির সচিব ফেরদৌস জামান ও ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন

মোদির আশা- বাংলাদেশে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে

ভারতের স্বাধীনতা দিবস উপলেক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার নয়াদিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশে দেওয়া প্রায় দেড়ঘণ্টার ভাষণে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরেছেন তিনি। একইসঙ্গে তার আশা, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বাংলাদেশ। খবর এনডিটিভির। ভাষণে ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে এমন মন্তব্য করেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। আশা করিবিস্তারিত পড়ুন

অবশেষে পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার এমডি ‘সেই’ তাকসিম এ খান

অবশেষে পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। বুধবার (১৪ আগস্ট) অনলাইন মাধ্যমে তিনি এ পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র। সূত্র জানায়, পদত্যাগপত্রে অসুস্থতা জনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তিনি। জানা যায়, ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওইবিস্তারিত পড়ুন

এবার সাবেক প্রতিমন্ত্রী পলক, টুকু ও ঢাবি ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় জুনাইদ আহমেদ পলক ও শামসুল হক টুকুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এর আগে মঙ্গলবার গ্রেফতার করাবিস্তারিত পড়ুন

ভারতে বসে হাসিনার বিবৃতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় : প্রণয় ভার্মাকে পররাষ্ট্র উপদেষ্টা

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি দেয়া অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তিকর হচ্ছে না। তার কারণ হিসেবে সরকার মনে করছে, এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না। শেখ হাসিনা ভারতে বসে যেন এটা না করেন সেই বিষয়ে সে দেশের হাইকমিশনারকে বলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বুধবার (১৪ আগস্ট) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এলে বিষয়টি তাকে জানানো হয়।বিস্তারিত পড়ুন

১০ দিনের রিমান্ডে আনিসুল ও সালমান

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার সন্ধ্যার পর তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফবিস্তারিত পড়ুন

সকলের সহযোগিতায় চাঁদাবাজদের প্রতিরোধ সম্ভব: সাতক্ষীরায় মেজর ইসতিয়াক ইবনে হাসান

ফিরোজ হোসেন ও শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলায় আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনীর মেজর ইসতিয়াক ইবনে হাসান। তিনি বলেন, সাতক্ষীরার সকল থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে। এলাকায় যে পরিমান অরাজকতা হচ্ছে। যারা ঘটাচ্ছেন, তাদের ডেকে বোঝাতে হবে। একে অপরকে সহযোগিতা না করলে চাঁদাবাজদেরবিস্তারিত পড়ুন

বাগআঁচড়ায় তৃপ্তির নেতৃত্বে বিএনপির অবস্থান কর্মসূচি

শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে শার্শা উপজেলার বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি, মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়। বাগাআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠুরবিস্তারিত পড়ুন

নলতা আহছানিয়া মিশন কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা। নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শত শত শিক্ষার্থীসহ কর্মসূচিতে কলেজের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন। বুধবার (১৪ আগস্ট) সকালে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রধান ফটকে এসে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন