Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি

কলারোয়া প্রতিনিধি: খুনি হাসিনার বিচারের দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়া উপজেলা মোড়স্থ বাড়ি চত্বরে সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সেখান থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাবেক এমপি হাবিবসহ চারজনকে কথিত মামলায় হাস্যকর ৭০ বছরের সাজাসহবিস্তারিত পড়ুন
খুনি হাসিনা পালিয়ে বাঁচতে পারবে না: সাতক্ষীরার বিএনপি নেতা তারিকুল হাসান

নিজস্ব প্রতিনিধি : ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় শহরের পরিবহন কাউন্টার এলাকায় এ অবস্থান কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালা থানা বিএনপির সভাপতি বাবু মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান। তিনি বক্তব্য বলেন, খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বাঁচতেবিস্তারিত পড়ুন
খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

ফিরোজ হোসেন, শাহ জাহান আলী মিটন ও আবু সাঈদ, সাতক্ষীরা : ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরায় জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৪ অগাস্ট) সকাল ১১টায় শহরের সংগীতা সিনেমা হল মোড়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ন আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তালায় বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের রোডমার্চ

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালায় ৪ দফা দাবিতে বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহ ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে রোডমার্চ পালিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তালা উপজেলার আয়োজনে বুধবার (১৪ আগস্ট) তালা বিদে সরকারি স্কুল মাঠ থেকে পদযাত্রা শুরু করে তালা প্রেসক্লাব এর সামনে এসে শেষ হয়। এসময় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাঈদ ওমর আল-ফয়সাল, ঢাকা সোহরাওয়াদী কলেজের ছাত্র আব্দুল কাদের, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র রবিউলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আবু সাঈদ, শাহ জাহান আলী মিটন ও ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালে খুলনা রোড মোড় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে নিউমার্কেট মোড় হয়ে আসিফ চত্বরে সমাবেশে মিলিত হয়। এসময় শহীদ আসিফের সম্মানে ছোট ভাই রাকিব ও উপস্থিত জেলা সমন্বয়ক টিম বক্তব্যে ৪ দফার দাবি জানান। তারা বলেন ১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্টবিস্তারিত পড়ুন
মানবজমিন’র সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন বিপ্লব হোসেন

নিজস্ব প্রতিনিধি: দেশের শীর্ষ জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক এসএম বিপ্লব হোসেন। পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে বুধবার (১৪ আগস্ট) থেকে এ নিয়োগ কার্যকর হয়। শিক্ষাগত জীবনে সাংবাদিক বিপ্লব হোসেন ঢাকা কলেজ থেকে বাংলা বিষয়ের উপরে স্নাতক ডিগ্রী অর্জন করে সাতক্ষীরা ল’কলেজ থেকে এলএল.বি ডিগ্রী অর্জন করেন। বিপ্লব হোসেন ২০১১ সালে সাতক্ষীরা থেকে প্রচারিত রেডিও নলতায় যোগদানের মধ্য দিয়ে শুরু করেনবিস্তারিত পড়ুন
কেশবপুরে গণহত্যাকারীদের বিচারের দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচী

সোহেল পারভেজ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দুই দিনব্যাপী কর্মসূচি প্রথমদিন অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিন বুধবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচীতে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদীবিস্তারিত পড়ুন
হত্যাকারী হাসিনার বিচারের দাবিতে
কলারোয়ায় শিক্ষার্থীদের মিছিল ও রোডমার্চ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ছাত্র-জনতা হত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও রোডমার্চ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে স্থানীয় বিভিন্ন হাইস্কুল ও কলেজের ছাত্র ও ছাত্রীরা স্বতস্ফুর্ত অংশ নেন। মিছিলে ‘শহীদদের রক্ত, বৃথা যেতে দেবো না…’ ইত্যাদি স্লোগানে মুখোর করে তোলে গোটা কলারোয়া বাজার। এদিকে, একই দিন বিকেলে অনুরূপভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রোডমার্চ করে শিক্ষার্থীরা। পরে চৌরাস্তা মোড়েবিস্তারিত পড়ুন
আবু সাঈদের কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ২টায় রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন মির্জা ফখরুল। এরপর জাফর পাড়া মাদরাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এ সময় বিএনপির মহাসচিবের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্মবিস্তারিত পড়ুন
যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে, তারা সবাই অপরাধী: হাইকোর্ট

যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে, তারা সবাই অপরাধী বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে ৯ শিশু নিহতের ঘটনায় তদন্ত ও ক্ষতিপূরণ সংক্রান্ত রিট শুনানিতে বুধবার এ মন্তব্য করেন বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্ট বলেন, ‘বলা যায়, আমরা যারা এই সিস্টেমের সঙ্গে ছিলাম তারা সবাই অপরাধী।’ বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে আন্দোলনকারীদের দোষী দেখানো হয়েছে বলেও জানান হাইকোর্ট। এর আগে অ্যাডভোকেট তৈমুর আলমবিস্তারিত পড়ুন

