শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল সদরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মাইকিং করে সদরের গোবরা বাজার এলাকায় উজ্জ্বল চেয়ারম্যান গ্রুপ ও নিউটন গ্রুপ সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় পরে ৫ জনকে গ্রেফতার করা হয়।

নড়াইল সদর থানার তদন্ত পরিদর্শক মো. সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার অভিযুক্তরা হলেন: নড়াইল সদরের গোবরা গ্রামের মৃত মুরাদ শেখের ছেলে ইকবাল শেখ (৫০), ইউনুস সরদারের ছেলে ইয়াসিন সরদার (২০), ইখতিয়ার মোল্যার ছেলে মিনহাজ মোল্যা (১৮), খায়রুল ইসলামের ছেলে আকাশ শেখ (১৯) এবং সদরের সোবারঘোপ এলাকার এনামুল শেখের ছেলে মাছুম শেখ (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল সদরের গোবরা বাজার এলাকায় সিংগা শোলপুর ইউনিয়নের সাবেক আলোচিত চেয়ারম্যান উজ্জ্বল শেখ ও নিউটন গাজীর মধ্যে এলাকার আধিপত্য বিস্তারের জেরে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বিরোধের জেরে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিক গোবরা বাজার এলাকায় দুপক্ষ সমর্থিতরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। তাৎক্ষণিক খবরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে লিপ্ত দুই দলকে ছত্রভঙ্গ করে। এ সময় সোলায়মান শেখ ও মোহাম্মদ তুহিন নামের আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়ে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে বিপুল সংখ্যক দেশীয়, রামদা, ছুরি, সড়কি, বল্লম, লোহার রড জব্দ করে পাঁচ অভিযুক্তকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে জব্দ করা দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের নড়াইল সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

আরও জানা যায়, দুই পক্ষের অভিযুক্ত দলনেতা সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ ও নিউটন গাজীর বিরুদ্ধে নড়াইল সদর থানায় বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগাড়া ও কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার ও স্কুলবিস্তারিত পড়ুন

  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী
  • নড়াইল আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি লিটু, সেক্রেটারি তুহিন