বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ছাত্র-জনতার আন্দোলন ঘিরে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল জানান, ছাত্র-জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্টবিস্তারিত পড়ুন

টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেব না : গভর্নর

যারা দেশের টাকা পাচার করছেন, তাদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, পাচারকারীরা যেন টাকার বালিশে না ঘুমাতে পারেন আমরা এমন ব্যবস্থা করব। টাকা আসুক বা না আসুক তাদের আমরা কষ্টে রাখব। বুধবার (১৪ আগস্ট) দা‌য়িত্ব নেওয়ার প্রথম দিন বাংলাদেশ ব্যাংকে বোর্ড মি‌টিংয়ে সংবাদ সম্মেলনে অর্থপাচারকারীদের এ হুঁশিয়া‌রি দেন গভর্নর। নতুন গভর্নর বলেন, শুধু সরকার, বাংলাদেশ ব্যাংক একা নয়, আন্তর্জাতিক মহ‌লের সহায়তাবিস্তারিত পড়ুন

বাধ্যতামূলক অবসরে স্বরাষ্ট্র সচিব, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হলো ১০ সচিবের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে অন্তর্বর্তী সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হলো ১০ সচিবের ১০ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার দুপুরে অন্তর্বর্তী সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের এ তালিকায় রয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, সড়ক, পরিবহণ বিভাগেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে অনুপ্রবেশের পর গ্রেপ্তার, পালানোর সময় ফের ধরা ভারতের পুলিশ সদস্য

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত থেকে পি জন সেলভারাজ (৫২) নামে এক ভারতীয় পুলিশকে গ্রেপ্তার করেছে বিজিবি। তার বাড়ি ভারতের তামিলনাড়ুতে। সেখানে তিনি এসএসআই হিসাবে কর্মরত ছিলেন। বুধবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবির সূত্রে জানা যায়, গত ২২ মার্চ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মহেশপুর-৫৮ বিজিবি তাকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতে পাঠায়। আদালত তার জামিন নামঞ্জুরবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেয়ার বার্তা দিয়েছে ভারত। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বার্তা দেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান হাইকমিশনার। প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, ‘দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সব সময় গুরুত্ব দেয় দিল্লি।…আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।’ ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে জানতে চাইলেবিস্তারিত পড়ুন

‘সেই’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধ হত্যা-গণহত্যা, নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামও আছে এই তালিকায়। বুধবার (১৪ আগস্ট) তদন্ত সংস্থার প্রধান কো-অর্ডিনেটর বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম অভিযোগ জমা দেন। গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনকেবিস্তারিত পড়ুন

এনবিআরের নতুন চেয়ারম্যান আবদুর রহমান

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, আবু হেনা মো. রহমাতুল মুনিমেন সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগবিস্তারিত পড়ুন

২৮ থেকে ৪২তম বিসিএসে উত্তীর্ণ কিন্তু নিয়োগ পাননি, এরকম ২৫৯ জনকে নিয়োগ

২৮ থেকে ৪২ তম বিসিএস পর্যন্ত নিয়োগের সুপারিশ পেয়েছিল কিন্তু নিয়োগ পাননি, এরকম ২৫৯ জনকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জনস্বার্থে এসব নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, লোক প্রশাসন কেন্দ্র অথবা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে তারা কর্মে যুক্ত হবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সেখানে নিয়োগ প্রাপ্তদের নাম এবং কে কোন ক্যাডারেবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। বুধবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি নিষিদ্ধসহ আট দফা প্রস্তাবনা উল্লেখ করে গণঅধিকার পরিষদ। প্রস্তাবনাগুলো হলো- ১. ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং আওয়ামী লীগ-ছাত্রলীগবিস্তারিত পড়ুন

সীমান্তে মানুষ জড়ো হওয়ার ঘটনা ছিল নাটক: মির্জা ফখরুল

সীমান্তে হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হওয়ার ঘটনা আওয়ামী লীগের একটি সাজানো নাটক ছিল বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, যে সরকার পতিত হয়েছে তাদের শাসকগোষ্ঠী বিভিন্ন নাটক সাজিয়ে এগুলো প্রচার করেছে। কয়েকদিন আগে বালিয়াডাঙ্গা দিয়ে ৩০০-৪০০ মানুষ চলে যাচ্ছে। তারা একসঙ্গে জড়ো হয়েছিল। প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে এসব মানুষবিস্তারিত পড়ুন