বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কোটা আন্দোলন: ৩১ আগস্টের মধ্যে সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে করা সব হয়রানিমূলক মামলা আগামি ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে ঢাকার সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (১৪ আগস্ট) মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ অন্যান্য বিষয়ের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা বলেন।

শেখ হাসিনার শাস্তি দাবিতে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ

বিডিআর বিদ্রোহ, হেফাজতের আলেম, সাংবাদিক সাগর-রুনি ও ইলিয়াস আলীসহ বিগত ১৭ বছর ধরে বিএনপি ও সমমনা দলের হাজার হাজার নেতাকর্মী গুম-খুন হয়েছেন। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে হাজার হাজার প্রাণ কেড়ে নেওয়ার সরাসরি নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি ও যুবদল। বুধবার দুপুরে শহরের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্নবিস্তারিত পড়ুন

স্বাস্থ্যের উন্নতি হলে বিদেশ নেয়া হবে খালেদা জিয়াকে

দীর্ঘ ভ্রমণের ধকল সামলানোর অবস্থায় না থাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আপাতত বিদেশে নেয়া যাচ্ছে না। শারীরিক সামর্থ্যের উন্নতি হলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। চিকিৎসকরা এর আগে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও জার্মানি এই তিন দেশের যে কোনো একটিতে নেয়ার পরামর্শ দিয়েছিলেন। জানা গেছে, বিএনপি এবং খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন

ভারতীয় সব ব্র্যান্ডের লবণ ও চিনিতে পাওয়া গেছে প্লাস্টিক কণা

ভারতীয় খোলা কিংবা প্যাকেটজাত ছোট-বড় সব ব্র্যান্ডের লবণ এবং চিনিতে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। সবচেয়ে বেশি পরিমাণে প্লাস্টিক কণা পাওয়া গেছে আয়োডিনযুক্ত লবণগুলোতে। লবণগুলোতে বিভিন্ন রঙের পাতলা তন্তু আকারে প্লাস্টিক কণাগুলো ছিল। মঙ্গলবার প্রকাশিত একটি গবেষণাপত্রে এমন তথ্য বেরিয়ে এসেছে। এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ্য করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ‘লবণ এবং চিনিতে মাইক্রোপ্লাস্টিক’ শিরোনামে প্রকাশিত ওই গবেষণাটি পরিচালনা করেছে ‘টক্সিকস লিংক’ নামে একটি গবেষণাবিস্তারিত পড়ুন

ডিবি হেফাজতে সাবেক আইনমন্ত্রী আনিসুল ও উপদেষ্টা সালমান এফ রহমান

শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে তাদেরকে ডিবির কার্যালয়ে নেওয়া হয়। জানা গেছে, নারায়ণগঞ্জের পাগলা থেকে তাদেরকে আটক করে কোস্টগার্ড। এরপর তারা এই দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদেরকে ডিবির হাতে সোপর্দ করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরতবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টায় শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা

গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই আলোচনায় আসে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ নানা অপরাধের বিষয়। এরই মধ্যে মঙ্গলবার শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মামলা হয়। তার ৪৮ ঘণ্টার মধ্যে আরও ৩টি মামলা দায়ের হয় শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে ছয় মাস তিন দিন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে বুধবার মামলা করেছেন ভুক্তভোগীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার হলেন শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির। বুধবার (১৪ আগস্ট) ভোরে বরগুনা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি এ কে এম মিজানুর রহমান। তিনি জানান, ঢাকা থেকে একটি পুলিশের একটি টিম এসে তাকে গ্রেফতার করে। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগেবিস্তারিত পড়ুন

শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাবান মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ২০২০ সালের ১৬ নভেম্বর শাবান মাহমুদকে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে দুইবিস্তারিত পড়ুন

‌বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আয়ের হিসাব ১০ দিনের মধ্যে জমা দিতে হবে: আইন উপদেষ্টা

বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার তিনি এ কথা জানান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন আহসান এইচ মনসুর

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক কর্মকর্তা ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আহসান এইচ মনসুরকে গভর্নর নিয়োগ দিয়ে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (প্রেসিডেন্ট অর্ডার ১২৭ অব ১৯৭২) এর ১ (৫) অনুযায়ী পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তেবিস্তারিত পড়ুন