বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

অবশেষে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি

অবশেষে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার বেলা আড়াইটার পর এ তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। নিজের ভেরিফায়েড ফেসবুক আকাউন্টে দেয়া এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ইতোমধ্যে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ের হাতে এসেছে। আমরা সেটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। তবে অন্যান্য বিচারপতির পদত্যাগের বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু বলতেবিস্তারিত পড়ুন

হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারসহ আইন মন্ত্রণালয়ের ৫ সিদ্ধান্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে ছাত্র-জনতা ওপর নির্বিচারে করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনাসহ গুরুত্বপূর্ণ পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়। শনিবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো- ১. জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে। ২. গতবিস্তারিত পড়ুন

ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো ঢাকা মেডিকেলে

ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শনিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক নিম্ন সিদ্ধান্তসমূহ গৃহীত হয়— ১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। ২. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সববিস্তারিত পড়ুন

নতুন কারিকুলাম নয়, কর্মশালা স্থগিত করেছি: এনসিটিবি চেয়ারম্যান

নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার কর হচ্ছে তা সত্য নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। শনিবার (১০ আগস্ট) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন। অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ‘একটি বেসরকারি টেলিভিশন থেকে আমাকে ফোন করা হয়েছিল। আমি তাকে জানিয়েছিলাম নতুন কারিকুলাম নিয়ে বগুড়ায় একটি কর্মশালা আছে, সেটি আমরা স্থগিত করেছি। কিছুক্ষণ পর দেখি তারা প্রচার করছে যেবিস্তারিত পড়ুন

যতদিন দরকার ততদিনই ক্ষমতায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার ততদিনই ক্ষমতায় থাকবে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের ব্যাপারে এখনও কোনো কথা হয়নি। একটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি সেটা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, আবার এ দেশের সাধারণ মানুষেরবিস্তারিত পড়ুন

পুলিশকে দোষারোপ

অতীতের কথা ভুলে বিএনপির সঙ্গে সমঝোতা করতে চান জয়

ছাত্র-জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকার পতনের পর মুক্তি পেয়ে এক ভিডিওবার্তায় প্রতিশোধের রাজনীতি পরিহারের বার্তা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদার এ বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে বিএনপির সঙ্গে অতীতে যা হয়েছে তা ভুলে যেতে বলেছেন তিনি। শুক্রবার জয়ের বক্তব্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনেবিস্তারিত পড়ুন

কাদের ও আসাদুজ্জামানের ওপর নিষেধাজ্ঞা দিতে ৬ কংগ্রেস সদস্যের চিঠি

ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ওপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখেছেন ছয় কংগ্রেস সদস্য। সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ; ১৫ থেকে ৯ এবং অবশেষে সরকার পতনের একদফা দাবিতে ছাত্র–জনতার আন্দোলনে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এসব ঘটনাকে কেন্দ্র করে চিঠি লিখেছেন ছয় কংগ্রেস সদস্য। তারা হলেন- লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আরবিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার বেলা ১ টায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের, অধ্যাপক ড. আসিফ নজরুল দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার মন্ত্রণালয়ের, আদিলুর রহমান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ওবিস্তারিত পড়ুন

সরকার মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে : ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশে তাৎক্ষণিক বক্তব্যে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রত্যেকে তার নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন। তিনি বলেন, আমি জাতির পক্ষ থেকে প্রত্যেককে নিজ নিজ সমর্থন নিয়ে এগিয়ে আসার অনুরোধ করছি। দেশের সব মানুষকে স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগের নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহিদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের আকাক্সক্ষা পূরণের অধিকারবিস্তারিত পড়ুন

আহতদের দেখতে ঢামেক হাসপাতালে ড. ইউনূস

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধাধীন রোগীদের দেখতে গেলেন অন্তর্বতিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাত সাড়ে ১০টার পর তিনি তার উপদেষ্টা পরিষদের সদস্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করেন। হাসাপাতালে প্রবেশ করে তিনি আহতদের চিকিৎসার খোঁজ নেন। পরে ১০টা ৪৩ মিনিটে বেরিয়ে যান। তবে ঢামেক হাসপাতাল পরিদর্শনে এসে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এর আগে বৃহস্পতিবার রাত ৯টাবিস্তারিত পড়ুন